Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত গণ মাধ্যমের অনলাইন সংস্করণ প্রকাশনা অপরিহার্য: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ জুলাই ২০২০
চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত গণ মাধ্যমের অনলাইন সংস্করণ প্রকাশনা অপরিহার্য: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সময়ের অনিবার্য চ্যালেঞ্জ মোকাবেলায় কাগজ ও টিভি ভিত্তিক গণমাধ্যমসমূহের ডিজিটাল প্রকাশনা অপরিহার্য। ডিজিটালাইজেশনের কারণে অনলাইন ভার্সন এখন জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে। সারা বিশ্বের মানুষ অনলাইনে তা পড়তে পারছে। আমাদের গণমাধ্যমসমূহ খুবই গুরুত্বের সাথে অনলাইন সংস্করণ প্রকাশ করা শুরু করেছে। করোনাকালে এর প্রয়োজনীয়তা আরও বেড়েছে । করোনা পরবর্তীতেও এই ধারা পিছনে ফিরে যাওয়ার আর কোন সুযোগ নেই।

মন্ত্রী গতকাল রাতে ডিজিটাল প্লাটফর্মে তাঁর ঢাকায় বেইলী রোডের সরকারি বাসভবন থেকে ভৈরব প্রেসক্লাবে আয়োজিত ভৈরব থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপদ পত্রিকার অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অনলাইন পত্রিকা সারা পৃথিবীর পাঠকদের কাছেই জনপ্রিয় এবং দিনদিন তা বাড়ছেই। করোনাকালে গৃহবন্দী জীবন যাপনের বর্তমান পরিস্থিতিতেও সংবাদপত্র প্রকাশনা মানুষের নাগালে পৌঁছে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় সুযোগ কাজে লাগিয়ে। ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সমানভাবেই তা করছে। অনেক চ্যানেল নিজেদের মিডিয়ার পাশাপাশি সোস্যাল মিডিয়ার মাধ্যমে টকশো করছে। সাক্ষাতকার প্রচার করছে। ডিজিটাল যুগে বসবাস করে ডিজিটাল মাধ্যম আমাদের ব্যবহার করতেই হবে,এটাই সত্য।

কম্পিউটারে বাংলা হরফে পত্রিকা প্রকাশনার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার বলেন, ৮৭ সালে সীসার হরফ বাদ দিয়ে কম্পিউটারে বাংলা হরফে আনন্দপত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে কম্পিউটারে বাংলাপত্রিকা প্রকাশনার যাত্রা শুরু হয়। সে সময় কম্পিউটারে বাংলা পত্রিকা প্রকাশের আমার উদ্যোগটি নিয়ে বন্ধুমহলসহ বিজ্ঞজনদের অনেকেই ঠাট্রা-তামাশাও করেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, কিন্তু ৯৩ সালের মধ্যে ঢাকাসহ মফস্বল পত্রিকাগুলো কম্পিউটারে প্রকাশের মাধ্যমে হাস্য -ঠাট্টার জবাবটি দিতে আমি সক্ষম হয়েছিলাম। ভৈরব এর মতো একটি উপজেলা থেকে গত ১৪ বছর যাবৎ সাপ্তাহিক জনপদ পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার জন্য মন্ত্রী পত্রিকাটির সম্পাদক আসাদুজ্জামান ফারুককে ধন্যবাদ জানান।

সাপ্তাহিক জনপদ পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা বিএনপি নেতা মো: রফিকুল ইসলাম, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ, র‌্যাব -১৪ ক্যাম্পের ডেপুটি কম্পানি কমান্ডার চন্দন দেবনাথ, জনপদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোহাম্মদ আলী সৌরভ এবং ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ বক্তৃতা করেন। মন্ত্রী পত্রিকাটির অব্যাহত অগ্রযাত্রার অগ্রযাত্রার আশাবাদ ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে অনলাইন ভার্সনের উদ্বোধন ঘোষণা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
নির্বাচিত

আরও ২ কোটি ৬৫ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুক

প্লে স্টোর থেকে টুটক সরাল গুগল
নির্বাচিত

প্লে স্টোর থেকে টুটক সরাল গুগল

স্মার্টফোনে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে
নির্বাচিত

স্মার্টফোনে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে

তরুণ ও অভিজ্ঞ প্রযুক্তিবিদদের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সিটিও ফোরাম
নির্বাচিত

তরুণ ও অভিজ্ঞ প্রযুক্তিবিদদের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সিটিও ফোরাম

চলতি মাসে বাজারে আসছে শাওমি সিভি এস
নির্বাচিত

চলতি মাসে বাজারে আসছে শাওমি সিভি এস

স্মার্টফোনে আসছে ৯০০০ এমএএইচ ব্যাটারি, বিপ্লব ঘটতে চলেছে বাজারে
নির্বাচিত

স্মার্টফোনে আসছে ৯০০০ এমএএইচ ব্যাটারি, বিপ্লব ঘটতে চলেছে বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ
অর্থ ও বাণিজ্য

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর
অর্থ ও বাণিজ্য

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

​তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব
বিবিধ

​তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন
পাঁচমিশালি

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জুলাই ২০২০

চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত গণ মাধ্যমের অনলাইন সংস্করণ প্রকাশনা অপরিহার্য: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV