Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তরুন নারী উদ্যোক্তা রিমি খোন্দকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তরুন নারী উদ্যোক্তা রিমি খোন্দকার
Share on FacebookShare on Twitter

রিমি খোন্দকার, ফেনী জেলার সোনাগাজী উপজেলায় জন্ম। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা ফেনীতে,ফেনী জিয়া মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর উচ্চ শিক্ষার উদ্দেশ্য নিয়ে ঢাকায় গমন।এরপর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। স্বাধীনভাবে নিজে কিছু করতে চাওয়া থেকে হয়ে উঠেন উদ্যোক্তা ।

উদ্যোক্তা জীবনের শুরু সর্ম্পকে জানতে চাই ?
অনেক দিন থেকেই পড়াশুনা করছিলাম ইকমার্স নিয়ে। তারপর সিদ্ধান্ত নিই দেশীয় বিভিন্ন শাড়ি নিয়ে কাজ করব কারন আমি নিজে শাড়ি পরতে ভালবাসি। এরই মধ্যে শুরু হলো করোনা আর লকডাউন, পুরো প্ল্যান ভেস্তে যাওয়ার উপক্রম। অন্যদিকে নিজের,নিজের ফ্যামিলির আশেপাশের সবার অর্থনৈতিক অবস্থা শোচনীয়। কাউকে হেল্প করতেও পারছিলাম না।

যেহেতু অনেক দিন ধরে ই-কমার্স নিয়ে পড়াশুনা করছিলাম, তাই কিছু এলাকার তাঁতীর সাথে আগেই যোগাযোগ হয়েছিল। হাতে ছিল ২০হাজার টাকা পুঁজি। ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এই ২০ হাজার টাকার পুরোটা দিয়েই শাড়ি কিনে ফেলি।

করোনায় বসে অর্থনৈতিক ভাবে,মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। তাই অর্থনৈতিক স্বচ্ছলতা,মানসিক প্রশান্তির জন্য একটা উদ্যোগ নেয়া খুব জরুরী ছিল। আমি শুধু নিজে ব্যবসা করতে চাইনি,চেয়েছি ব্যবসার লভ্যাংশ দিয়ে আমার আশেপাশের সবার উপকার করতে।এখানে মানবিকতার ব্যাপারও জড়িত ছিল।

১লা মে অফিসিয়ালি আমার পেইজ গোলাপজানের যাত্রা শুরু করি। শুরুতে ভেবেছিলাম গোলাপজানে শুধু শাড়ি রাখব। এরই মধ্যে খবর পেলাম পাবনার এক তাঁতীর আর্থিক অবস্থা খুবই খারাপ লকডাউনের কারনে, তার ঘরে খাবার নেই, কিন্তু লুঙ্গী আছে।আমি ভাবলাম তার থেকে কিছু লুঙ্গী কিনে নিই তাহলে তার উপকার হবে। আশ্চর্যের বিষয় লুঙ্গীগুলো আনার একদিনের মাথায় সব সেল হয়ে গেছে। এরপর থেকে ঐ তাঁতী থেকে আমি নিয়মিত লুঙ্গী নিচ্ছি এখনো।

গোলাপজান নামটা কেন?
অনেকেই জিজ্ঞেস করে এই নামটা কেন দিলাম! আসলে আমার মাথায় শুধু পেইজ খুলব আর সেল করব এমন ব্যাপার ছিলনা। আমি চেয়েছি পুরোনো ধাঁচের একটা ইউনিক নাম,অবশ্যই বাংলা হতে হবে।আধুনিকতার ছোঁয়ায় আমাদের দাদি নানিদের নামগুলো হারিয়ে যাচ্ছে। তাই গোলাপজান নামটা বেছে নিয়েছি, আমাদের দাদি নানিদের নামকে স্মরণ করার জন্য।আর দাদি নানিরা সবসময় শাড়ি পরত,পেইজে যেহেতু শাড়ি সেল হবে এটাও একটা কারন।
আমাদের স্লোগান – Golapjaan – পোশাকে ফুটে উঠুক আপনার ব্যক্তিত্ব।

গোলাপজান নিয়ে আপনার স্বপ্ন
স্বপ্ন আকাশছোঁয়া, আমি চাই গোলাপজান দেশের সবার কাছে পরিচিত হোক,সবাই গোলাপজানকে চিনুক।গোলাপজান বিপন্ন মানুষের সহায়তায় সবসময় পাশে দাঁড়াবে,অসহায়কে সাহায্য করবে। বিজনেসের থেকে মানবিকতা বড় হোক।

ফেনীতে পরিচিতি
খুবই খুশির খবর ফেনীর উদ্যোক্তাদের মাঝে,ফেনীর ফেসবুক কমিউনিটির মাঝে নিজেকে পরিচিত করে তুলতে পেরেছি। সত্যি কথা বলতে ঢাকাতে বসে কাজ করলেও আমার সবচাইতে বেশি সেল হয় কিন্তু ফেনীতে।ফেনীর আপুদের ভালবাসায় আমি মুগ্ধ।

আমি নিজেকে ফেনীর মেয়ে,ফেনীর উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি।আমি চাই নিজের মাধ্যমে, গোলাপজানের মাধ্যমে প্রাণের জেলা ফেনীকেও ধরতে। চাই সবাই আমার নামের আগে বলুক ফেনীর রিমি আপু ।

ক্যারিয়ারে ই-কমার্স বিজনেসকেই কেন বেচে নিলেন?
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশুনা শেষ করে গতানুগতিক ধারার চাকরিতে না গিয়ে কেন উদ্যোক্তা হলাম? অনেকেই এই প্রশ্ন করেন। আসলে আমি চেয়েছি স্বাধীনভাবে নিজে কিছু করতে সবসময়। ধরাবাঁধা, যেটাতে নিজে কিছু করার সুযোগ নেই এমন কিছু করতে চাইনি। এজন্যই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছি।

অনুপ্রেরণা
উইয়ের রাজীব ভাইয়া এবং নিশা আপু আমার অনুপ্রেরণা। উনাদের দেখে উদ্যোক্তা হতে অনেক সাহস পেয়েছি। নয়তো এতদূর আসতে পারতাম না।

পুঁজি
২০হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করে ২মাসে আমার সেল প্রায় আড়াই লক্ষ টাকা,পরে আরো কিছু টাকা এড করেছি পুঁজির জন্য ।এরমধ্যে ১লক্ষ ১০হাজার টাকা সেল হয়েছে উই গ্রুপে।আমি একটা প্রোডাক্ট বিক্রি করে সেই টাকা আবার পুনরায় বিনিয়োগ করেছি। এভাবে বিনিয়োগ বাড়িয়েছি।

খরচ
বিজনেসের কিছু প্রোডাক্ট আমি ঈদে আত্মীয়দের গিফট করেছি। আশেপাশে কিছু মানুষকে অল্প পরিমানে সাহায্য করেছি সামর্থ্য অনুযায়ী।

পারিবারিক সাপোর্ট
বিজনেস শুরু করার পর সবার সাহায্য পেয়েছি,সবাই সাপোর্ট করেছে। আমার বর মাইনুল আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে,এজন্য তার নিকট অনেক কৃতজ্ঞতা। আমার ভাইবোনেরা পুঁজি দিয়ে, শুশুর বাড়ির থেকেও সাপোর্ট পেয়েছি প্রোডাক্ট কিনে আমাকে উৎসাহ দিয়েছে।

লক্ষ্য ও উদ্দেশ্য
ব্যবসার প্রধান উদ্দেশ্য বিক্রি এবং সেল হলেও আমি এই ধারার বাইরে যেতে চাই। আমি চাই এটা এক ধরনের সেবাও হোক। প্রায়ই কেউ বলে মায়ের জন্য শাড়ি নেবে,বাবার জন্য লুঙ্গী নেবে কিন্তু তার বাজেটে হচ্ছে না। তখন আমি ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক কমে ( সামর্থ্য থাকলে ফ্রি দিতাম) পণ্য বিক্রি করি।

আমাদের দেশের ফ্যাশন জগতটা ঢাকা কেন্দ্রিক। ঢাকার মানুষেরা নিত্য নতুন পোশাক সবার আগে পায়।আমি চেয়েছি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও যেন আপডেট পণ্য পৌঁছাতে পারি। তাছাড়া আমার আরেকটা উদ্দেশ্য বাজেট ফ্রেন্ডলি পোশাক রাখা। যাতে করে সবার হাতের নাগালের মধ্যে থাকে আমার পণ্য।

ভবিষ্যৎ ভাবনা
আমার মাথায় বর্তমানে গোলাপজান ছাড়া কিছু নেই। আমার ধ্যান জ্ঞান সবকিছু গোলাপজানকে নিয়ে। গোলাপজান ধীরে ধীরে অনেক বড় হবে,গোলাপজানকে এগিয়ে নিয়ে যাব ।

দুঃসময়
উদ্যোগ শুরু করার দুই মাসের মাথায় জুনের ২২ তারিখ করোনা আক্রান্ত হলাম। নতুন উদ্যোগ তাই কাজের ধারাবাহিকতা থাকাও জরুরী। করোনা নিয়েও কাজ করেছি,পেইজে অর্ডার নিয়েছি, গ্রাহকদের থেকে সময় নিয়েছি প্রোডাক্ট ডেলিভারি দেয়ার জন্য ।

উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) অর্থাৎ উইতে লাখপতি হওয়ার গল্প
উইতে লাখ পতি অর্থাৎ লাখ টাকার সেল হয় ৮ জুলাই। এজন্য আমি রাজিব ভাইয়া ও নিশা আপুর প্রতি কৃতজ্ঞতা জানাই এমন একটা দেশীয় পণ্যের প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য। আমি কাজ করেছি সম্পূর্ণ দেশীয় পণ্য শাড়ি,লুঙ্গী ও থ্রিপিস নিয়ে। রোজা থেকেই টুকটাক বিক্রি শুরু হয়। আস্তে আস্তে সেই অল্প অল্প বিক্রি লাখে এসে পৌঁছাতে সময় লাগে জুলাইয়ের ৮ তারিখ অব্দি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইদেশী পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাটিক পণ্যে নতুনত্ব আনতে হবে
উই

বাটিক পণ্যে নতুনত্ব আনতে হবে

ই-কমার্স উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ছে
ই-কমার্স

ই-কমার্স উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ছে

ঈদ মৌসুমে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানের আহ্বান
প্রযুক্তি সংবাদ

ঈদ মৌসুমে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানের আহ্বান

দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি ৬০ শতাংশ মেয়েদের দখলে
ই-কমার্স

দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি ৬০ শতাংশ মেয়েদের দখলে

৩জির বেহাল দশা, ৫জি চালু হাস্যকর
টেলিকম

৩জির বেহাল দশা, ৫জি চালু হাস্যকর

“বাংলাদেশ সুপার স্টোর ইকো সিস্টেম”
ভিডিও

“বাংলাদেশ সুপার স্টোর ইকো সিস্টেম”

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন
প্রযুক্তি সংবাদ

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য
শিক্ষা ও ক্যাম্পাস

কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য

দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত শিক্ষক পদের অর্ধেকেরও বেশি...

গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন

গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জুলাই ২০২০

স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তরুন নারী উদ্যোক্তা রিমি খোন্দকার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix