Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপো এ৯ ২০২০ : মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 October 2019
অপো এ৯ ২০২০ : মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?
Share on FacebookShare on Twitter

অপো সম্প্রতি দেশের বাজারে এনেছে নতুন স্মার্টফোন এ৯ ২০২০। ‘সেরা দামে সেরা র‌্যাম’ স্লোগানে বাজারে আনা মিডরেঞ্জের এ স্মার্টফোনটিতে থাকছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস। ফোনটিতে আছে ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। স্মার্টফোনটিতে থাকছে চারটি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেন্সরের একটি ফ্রন্ট ক্যামেরা।

চলুন, স্মার্টফোনটি বিস্তারিত রিভিউ দেখে নেওয়া যাক-

ডিসপ্লে
অপো এ৯ ২০২০ স্মার্টফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজ্যুলেশন ৭২০ পিক্সেল বাই ১৬০০ পিক্সেল। পিপিআই ২৭০ পিক্সেল, স্ক্রিন টু বডি রেশিও ৮৯%। ডিসপ্লের সুরক্ষায় থাকছে গরিলা গ্লাস থ্রি। স্মার্টফোনটিতে ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা না হলেও এইচডি প্লাস ডিসপ্লে হওয়ায় দৈনন্দিন ব্যবহারে খুব একটা পার্থক্য করা যাবে না। এর ভিউইং অ্যাঙ্গেলও বেশ ওয়াইড। তাছাড়া সূর্যের আলোতেও ডিসপ্লে ব্যবহারে খুব একটা সমস্যা হবে না।

ডিজাইন
স্মার্টফোনটির ডিজাইন বেশ আকর্ষণীয়। মেটালিক বডির না হলেও এর গ্লসি লুক প্রথম দেখাতেই নজর কাড়বে। এর নিচের দিকে থাকছে একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল এবং ইউএসবি-সি পোর্ট। পেছনের দিকে আছে চারটি ক্যামেরা এবং ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মেরিন গ্রিন এবং স্পেস পার্পল রঙে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ডও একইসাথে ফোনটিতে ব্যবহার করা যাবে।

সিপিইউ ও পারফরমেন্স
এতে থাকছে ৮ গিগাবাইট র‌্যাম যা এই প্রাইস রেঞ্জে অনন্য। এছাড়া আছে ১২৮ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। সাধারণত এই দামের স্মার্টফোনে ইএমএমসি স্টোরেজ ব্যবহার করা হলেও এতে ব্যবহার করা হয়েছে উচ্চগতির ফ্ল্যাশ স্টোরেজ।

ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টাকোর প্রসেসর যার ক্লকস্পিড ২.০ গিগাহার্জ। এর সাথে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো ৬১০। সবমিলিয়ে এর পারফরমেন্স বাজারে থাকা অন্যান্য স্মার্টফোনের থেকে বেশ এগিয়ে।

ফোনটি ব্যবহারে কোনো ল্যাগ চোখে পড়বে না। এর গেমিং পারফরমেন্সও বেশ ভালো। গেম খেলার জন্য এতে থাকছে ‘গেম বুস্ট’ নামক বিশেষ একটি ফিচার। হাইডেফিনেশন গেম খেলার সময় এতে ফ্রেম ড্রপও খুব একটা চোখে পড়বে না।

অপারেটিং সিস্টেম
এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালার ওএস ৬.০.১ যা অ্যান্ড্রয়েড ৯ পাই ভিত্তিক। অপো নিয়মিতই কালার ওএস’র উন্নয়নের কাজ করছে। এরই অংশ হিসেবে কালার ওএসের সর্বশেষ এ সংস্করণে নতুন কিছু ফিচার যুক্ত করার পাশাপাশি আগের কিছু সীমাবদ্ধতাও দূর করেছে।

ক্যামেরা
আগেই বলেছি এতে থাকছে চারটি রিয়ার ক্যামেরা। এর মূল রিয়ার ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল যাতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের জিএম ওয়ান সেন্সর। থাকছে এফ/১.৮ অ্যাপার্চারের লেন্স। এর সাথে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর যা ১৯০ ডিগ্রি পর্যন্ত ভিউয়ের ছবি তুলতে সক্ষম। এছাড়া আছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপার্চার এফ/২.০। ক্যামেরা ফিচারে থাকছে প্রচলিত সব ফিচারই। পর্যাপ্ত আলোতে এই ফোনের ক্যামেরায় তোলা ছবি মুগ্ধ করার মতো। ছবির ফোকাস, ডিটেইলস এবং ডায়নামিক রেঞ্জ ছিল ঠিকঠাক। এছাড়া এর ম্যাক্রো ক্যামেরায় তোলা ছবিও ছিল অসাধারণ। অল্প আলোতে এর রিয়ার ক্যামেরায় তোলা ছবি খুব বেশি ভালো না হলেও কাজ চালানোর মতো। তবে নাইট মোড চালু করে তোলা হলে আবার অল্প আলোতেও ভালো ছবি দিয়েছে অপো এন ২০২০। ফ্রন্ট ক্যামেরায় এইচডিআর মোড থাকায় এতেও বেশ ভালো ছবি পাওয়া গেছে। বিউটিফিকেশনের পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় থাকছে পোর্টেট এবং প্যানারোমা মোড। এর রিয়ার ক্যামেরা ব্যবহার করে ৩০ এফপিএসে ৪কে ভিডিও ধারন করা যাবে।

ব্যাটারি
ফোনটিতে থাকছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাধারণ ব্যবহারে একবার চার্জ দিলে অনায়াসেই ফোনটি দুইদিন ব্যবহার করা যাবে। তবে এতে ফাস্ট চার্জিং থাকছে না। ফুল চার্জ দিতে আড়াই ঘণ্টার একটু বেশি সময়ের প্রয়োজন হবে।

দাম
স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে ২৪ হাজার ৯৯০ টাকায়। ফিচার বিবেচনায় এই দামে স্মার্টফোনটি অন্যান্য ফোনের থেকে বেশ এগিয়ে থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র
ই-কমার্স

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র

শাওমি অ্যামাজফিট ভার্জ: সাধ্যের মধ্যে অতুলনীয় ডিভাইস
ভিডিও

শাওমি অ্যামাজফিট ভার্জ: সাধ্যের মধ্যে অতুলনীয় ডিভাইস

বাংলাদেশের বাজারে এসেছে মিড বাজেটের পোকো এম৩!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে এসেছে মিড বাজেটের পোকো এম৩!

ফ্রি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
টেলিকম

ফ্রি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

আসছে ডিজিটাল ‘কলিগ’, হারাতে হবে যেসব চাকরি
প্রযুক্তি সংবাদ

আসছে ডিজিটাল ‘কলিগ’, হারাতে হবে যেসব চাকরি

অপো রেনো ৩ প্রো : স্পেসিফিকেশন ও রিভিউ
প্রযুক্তি সংবাদ

অপো রেনো ৩ প্রো : স্পেসিফিকেশন ও রিভিউ

Load More

ট্রেন্ডিং টপিক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2019

অপো এ৯ ২০২০ : মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?

Techzoom.TV |
TechzoomTV