Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনার কবলে রবি, কমেছে আয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
Share on FacebookShare on Twitter

করোনার কারণে ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে মোবাইল অপারেটর ও ডিজিটাল সার্ভিসেস কম্পানি রবির। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় সাড়ে ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৩ কোটি টাকায়। তবে মহামারির আঘাত থেকে রক্ষায় পরিচালন ব্যয় কমিয়ে আনার ফলে দ্বিতীয় প্রান্তিকে ৫৮ কোটি ৪০ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে রবি।

রাজস্ব আয় কমার পাশাপাশি করোনার কারণে সক্রিয় গ্রাহকসংখ্যায়ও বড় আঘাত এসেছে। আগের প্রান্তিকের চেয়ে এ প্রান্তিকে সক্রিয় গ্রাহকসংখ্যা ৩.৫ শতাংশ কমে ৪ কোটি ৮০ লাখে ঠেকেছে। তবে গত বছরের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রাহকসংখ্যা বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। অন্যদিকে গত বছরের একই প্রান্তিকের চেয়ে এ বছরের প্রান্তিকে ৫.২ শতাংশ রাজস্ব আয় কমেছে।

ভয়েস সেবা থেকে রাজস্ব আয় কমেছে আগের প্রান্তিকের চেয়ে ১৪.২ শতাংশ এবং গত বছরের একই প্রান্তিকের চেয়ে ১৮.৬ শতাংশ। গত প্রান্তিকের চেয়ে ইন্টারনেট ডাটা ব্যবহার ১৮.৯ শতাংশ বাড়লেও করোনা মহামারি পরিস্থিতিতে এর দরপতন হয়েছে। ফলে ডাটা বিক্রি থেকে আয়ও প্রথম প্রান্তিকের চেয়ে দ্বিতীয় প্রান্তিকে ১.৫ শতাংশ কমেছে। গত বছরের একই প্রান্তিকের চেয়ে ডাটা রাজস্ব আয় বেড়েছে ২৩.৭ শতাংশ।

রবির সক্রিয় গ্রাহকসংখ্যা এ প্রান্তিকে ১৭ লাখ কমিয়ে চার কোটি ৮০ লাখ হয়েছে। এটি দেশের মোট গ্রাহকের ২৯.৭ শতাংশ। চার কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে তিন কোটি ২২ লাখ ইন্টারনেট ব্যবহারকারী, যা রবির মোট গ্রাহকসংখ্যার ৬৭ শতাংশ।

২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে ৮০৪ কোটি ৩০ লাখ টাকা জমা দিয়েছে। দ্বিতীয় প্রান্তিকে রবির মূলধনী বিনিয়োগ ৩১১ কোটি টাকা।

কোম্পানির আর্থিক কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে রবির এমডি এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের জীবনকালের যেকোনো প্রান্তিকের চেয়ে ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিক আলাদা। মহামারির কারণে আমাদের ব্যবসা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, সে সম্পর্কে আমাদের সুস্পষ্ট কোনো ধারণা ছিল না। কঠিন এ সময়েও এসএমপি নীতিমালা নিয়ে বিটিআরসি কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যা আমাদের জন্য আশাব্যঞ্জক, যত শিগগির সম্ভব এসএমপি নীতিমালার পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে চাই।’

মহামারি মোকাবেলায় রবির সামাজিক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘কঠিন ব্যাবসায়িক পরিস্থিতির মধ্যেও অংশীজনদের পাশে আমরা সবটুকু নিয়ে দাঁড়িয়েছি। আমাদের কর্মীরা ঘরে থেকে কাজ করেছেন।’

Tags: রবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার
নির্বাচিত

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার

মিড বাজেটের নতুন সংযোজন নিয়ে এল অপো
নির্বাচিত

মিড বাজেটের নতুন সংযোজন নিয়ে এল অপো

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

গ্রাহকদের বিনামূল্যে ডাটা-মিনিট দিচ্ছে রবি

এএফসি বাছাইপর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো
নির্বাচিত

এএফসি বাছাইপর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো

অনরের নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক-৮ প্রো উন্মোচিত
নির্বাচিত

অনরের নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক-৮ প্রো উন্মোচিত

ভিভোর প্রথম ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার ফোন ভি১৯
নির্বাচিত

ভিভোর প্রথম ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার ফোন ভি১৯

Load More

ট্রেন্ডিং টপিক

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে
ফিচার

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক
টেলিকম

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix