Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অত্যাধুনিক এআই ফিচার ও সুবিধা নিয়ে আসছে গ্যালাক্সি এস২৫ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
অত্যাধুনিক এআই ফিচার ও সুবিধা নিয়ে আসছে গ্যালাক্সি এস২৫ সিরিজ
Share on FacebookShare on Twitter

বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস২৫ সিরিজ বৈশ্বিকভাবে উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তির উদ্ভাবনে নতুন অধ্যায় রচনা করেছে প্রতিষ্ঠানটি। সান হোসেতে গতকাল (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হয় স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ আয়োজন ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫।’ স্মার্টফোন তৈরিতে শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনে কী ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ফিচার যুক্ত করেছে অনুষ্ঠানে তা দেখানো হয়। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে স্মার্টফোন খাতে নতুন নজির স্থাপন করবে প্রতিষ্ঠানটি, স্মার্টফোনের ব্যবহার হবে আরও স্বাছন্দ্যদায়ক।

‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫’ আয়োজনের মূল আকর্ষণ ছিল গ্যালাক্সি এস২৫ সিরিজের তিনটি বহুল আলোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন – গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। প্রতিটি মডেলেই ব্যবহার করা হয়েছে এ খাতের শীর্ষস্থানীয় স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, যা পারফরমেন্সকে করবে আরও উন্নত। গ্যালাক্সি এস২৫ সিরিজে অত্যাধুনিক এআই ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের মোবাইল ব্যবহারে নতুন মাত্রা যুক্ত করবে। স্মার্টফোনগুলোতে ক্রস-অ্যাপ অ্যাকশন, ইন্টেলিজেন্ট মাল্টিমোডাল সার্চ, সার্কেল টু সার্চ, কল ট্রান্সক্রিপশন, ডকুমেন্ট সামারিসহ দুর্দান্ত সব অ্যাপ্লিকেশন ও সেবা ব্যবহার করা যাবে।

এস২৫ সিরিজের স্মার্টফোনগুলোতে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ কিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। এস২৫ আলট্রা-তে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন সেন্সরের কোয়াড-ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। ডিভাইসগুলোতে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত ডেটা স্টোর করা যাবে, আর রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি। ডিভাইসগুলো পাওয়া যাবে নান্দনিক রঙে; তবে অঞ্চলভেদে স্মার্টফোনগুলোর ফিচার আলাদা হতে পারে।

স্যামসাং ইলেক্ট্রনিকসের এমএক্স ডিভিশনের হেড অব প্রডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “গ্যালাক্সি আনপ্যাকড আয়োজনে গ্যালাক্সি এস২৫ সিরিজের উন্মোচনের মাধ্যমে স্যামসাং আবারও প্রমাণ করেছে যে, ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে কানেক্টিভিটির ভবিষ্যৎ গড়ে তোলার পথে আমরা কার্যকরভাবে এগিয়ে যাচ্ছি। প্রযুক্তির বিস্ময়, গ্যালাক্সি এস২৫ সিরিজ, আমরা শীঘ্রই দেশের সকল শো-রুমে নিয়ে আসবো। প্রযুক্তিপ্রেমীরা এ ‘স্মার্ট কম্প্যানিয়ন’ -এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পেতে গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন অগ্রিম বুকিং দিয়ে দিতে পারেন।”

বাংলাদেশে গ্যালাক্সি এস২৫ সিরিজের জন্য উত্তেজনা ক্রমশই বাড়ছে। সুসংবাদ হচ্ছে, এ মাসের শেষের দিকে দেশের বাজারে গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ প্লাসের অগ্রিম বুকিং নেয়া শুরু হবে। দেশে গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং গ্যালাক্সি এস২৫ প্লাসে থাকছে সাত বছরের সিকিউরিটি আপগ্রেড এবং সাতবার ওএস আপডেট সুবিধা। দেশের বাজারে উন্মোচন করা স্মার্টফোনগুলোতে আর কী কী ফিচার থাকবে, তা জানা যাবে শিগগিরই। প্রত্যাশা করা হচ্ছে, বাংলাদেশেও স্মার্টফোন ব্যবহারে নতুন অধ্যায়ের সূচনা করবে গ্যালাক্সি এস সিরিজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি এস২৫গ্যালাক্সি এস২৫ আল্ট্রাগ্যালাক্সি এস২৫ প্লাসস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাম্প্রতিক বিষয় নিয়ে লাইভে আসছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা
নির্বাচিত

সাম্প্রতিক বিষয় নিয়ে লাইভে আসছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা

পেগাসাস নির্মাতাকে সেবা বন্ধের ঘোষণা দিলো অ্যামাজন
প্রযুক্তি বাজার

পেগাসাস নির্মাতাকে সেবা বন্ধের ঘোষণা দিলো অ্যামাজন

বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া
নির্বাচিত

বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া

রিয়েলমি সি৬৫ ফোন কেমন হবে?
নির্বাচিত

রিয়েলমি সি৬৫ ফোন কেমন হবে?

বাইক নিয়ে এল শাওমি, গতিবেগ ঘন্টায় ২৫ কি.মি
নির্বাচিত

বাইক নিয়ে এল শাওমি, গতিবেগ ঘন্টায় ২৫ কি.মি

ল্যাপটপের জন্য শক্তিশালী প্রসেসর আনল অ্যাপল
নির্বাচিত

ল্যাপটপের জন্য শক্তিশালী প্রসেসর আনল অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
নির্বাচিত

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান
প্রযুক্তি বাজার

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সফটওয়্যার কোডিং, ডিবাগিং এবং স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক কাজের জন্য...

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জানুয়ারি ২০২৫

অত্যাধুনিক এআই ফিচার ও সুবিধা নিয়ে আসছে গ্যালাক্সি এস২৫ সিরিজ

Techzoom.TV |
TechzoomTV