Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 September 2020
পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম
Share on FacebookShare on Twitter

সারাদেশে অনলাইন বিক্রেতাদের ক্ষমতায়নের লক্ষ্যে ই- কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এবং এটুআই, আইসিটি ডিভিশন, এর সহায়তায় পেপারফ্লাই চালু করেছে “সেলার ওয়ান” প্রোগ্রাম। আজ বেলা ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে সেবাটি চালু করা হয়। এই পরিষেবার মাধ্যমে ঢাকার বাইরের এবং গ্রামীন ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি সারা দেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবে।

আমাদের দেশের রাজধানী কেন্দ্রিক অর্থনীতি ও বাণিজ্য ঢাকার বাইরের ব্যবসায়ী গোষ্ঠীর পরিপূর্ণ ক্ষমতায়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারে না। ঢাকার মত করে অন্যান্য জেলায় পরিবহণ, দক্ষ জনবল এবং দ্রুত ও বিস্তৃত আর্থিক পরিষেবাগুলির সুবিধা মেলে না। তবে, মানুষের উদ্যোগ ও সৃজনশীলতা কোনও অর্থনৈতিক হিটম্যাপের দ্বারা আবদ্ধ হতে পারে না। ঢাকার বাইরে অবস্থিত যে কোনও আকারের অনলাইন ব্যবসা পরিচালনার সুবিধার্থেই পেপারফ্লাইের এই সেলার ওয়ান নামক নতুন সেবা, যার মাধ্যমে দেশজুড়ে যে কেউ আজ অনলাইন মারচেন্ট হতে পারবে।

অনলাইন উপস্থিতিই ই-কমার্স গল্পের শেষ নয়, বরং এটি কেবল সূচনালগ্ন। পূর্ণাঙ্গ লজিস্টিক সহায়তা, ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে ব্যবসা করার জ্ঞান ও দক্ষতা এবং আর্থিক সহায়তা কিংবা ব্যাংক ঋণ ব্যতীত দেশের উদীয়মান ই-কমার্স শিল্পটি বাঁচতে পারে না। বর্তমানে আমাদের দেশে যে বৃহৎ অনলাইন বিক্রেতাগোষ্ঠী রয়েছে তাদের প্রতি আমাদের দৃষ্টি দেয়া এবং বাংলাদেশের ই-কমার্স শিল্পের প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে তাদের ই-কমার্সের জন্য প্রস্তুত করার এখনই উপযুক্ত সময়। সময়োপযোগী এই চিন্তাকে সমর্থন করার জন্য, পেপারফ্লাই ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) সম্মিলিত ভাবে এই সেলার ওয়ান প্রোগ্রামটি চালু করে।

ঢাকা শহর ছাড়িয়ে দেশের সবকটি জেলায় পেপারফ্লাইের ৬৪ টি নিজস্ব পয়েন্টের মাধ্যমে মার্চেন্টের পণ্য পিকআপ করে এবং একইসাথে যে কোনও ঠিকানাতে পৌঁছে দিতেই এই নতুন পরিষেবা। সেলার ওয়ান দেশের এই অত্যন্ত সম্ভাবনাময় শিল্পের জন্য ব্যাপক সরবরাহের প্রয়োজনীয়তাকে সহজ করার মধ্যদিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল উদ্যোক্তা তৈরি এবং ডিজিটাল বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে অধিকতর ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

ই-কমার্সের ক্ষেত্রে দেশব্যাপী লজিস্টিক প্ল্যাটফর্ম হিসাবে “সেলার ওয়ান” দেশের সামগ্রিক অনলাইন বিক্রেতার সংখ্যাকে বহুগুণে বৃদ্ধি করবে এবং পুরো ই-কমার্স ইকোসিস্টেম এর সম্প্রসারণে সহায়তা করবে। ঢাকার বাইরের ও গ্রামীণ ব্যবসায়ীদের অনলাইনের মাধ্যমে দেশব্যাপী সরাসরি গ্রাহকদের কাছে তাদের পণ্য বিক্রয় করতেও এই সেবাটি সহায়তা করবে। করোনার প্রভাবে যেহেতু প্রচুর দোকান বন্ধ বা অচল রয়েছে, তাই এই ছোট ব্যবসাগুলির বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য এই মুহূর্তে বিকল্প বিক্রয় পন্থা প্রয়োজন- যেখানে সেলার ওয়ান তাদের প্রয়োজনের বন্ধু হিসেবেও পাশে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ বলেন, “আমরা সর্বদা ই-কমার্স কেন্দ্রিক লজিস্টিক ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক হিসেবে নতুন নতুন পরিসেবা এবং সমাধান নিয়ে আসার চেষ্টা করেছি। সেলার ওয়ান প্রোগ্রামটি আমাদের একটি নতুন প্রয়াস যা সারা দেশে অনলাইন বিক্রেতার সংখ্যাবৃদ্ধি করার মাধ্যমে ইকমার্স ইকোসিস্টেমকে সমৃদ্ধ করতে সহায়তা করবে। এছাড়াও, এই পরিষেবাটি ঢাকার বাইরের বা গ্রামীণ ব্যবসায়ীদের অনলাইনের মাধ্যমে দেশব্যাপী সরাসরি গ্রাহকদের কাছে তাদের পণ্য বিক্রয়ে সুবিধা দিয়ে সমৃদ্ধ করবে।”

ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর সম্মানিত প্রেসিডেন্ট শমী কায়সার এসময় বলেন, “গ্রামীণ বা প্রান্তিক বিক্রেতাদের বাধা নিরসনেই ই-ক্যাব এবং পেপারফ্লাই এই প্রচেষ্টা, যাতে আরও ব্যবসায়ীরা ঢাকার বাইরে থেকে তাদের অনলাইন ব্যবসা শুরু করতে পারে। অবশ্যই এই পরিবর্তন রাতারাতি ঘটবে না, তবে এই প্রবর্তনের মাধ্যমে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা আমাদের লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে গেলাম।“

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগ এটুআই এর হেড অফ ইকমার্স, রেজওয়ানুল হক জামি, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দিন, আইএফসি বাংলাদেশের প্রাইভেট সেক্টর স্পেসালিস্ট হোসনে ফেরদৌস সুমি এবং সৈয়দ এম ওমর তৈয়ব, এসইভিপি এবং হেড অফ এমএসএমই ব্যাংকিং, প্রাইম ব্যাংক। অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্স এর সিইও বিজন ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কভিড -১৯ এর কারণে প্রচুর ব্যবসা বন্ধ রয়েছে বা হওয়ার পথে। এই ছোট ব্যবসাগুলি বেঁচে থাকতে ও বেড়ে উঠতে বিকল্প বিক্রয় ব্যবস্থার প্রয়োজন। ই-কমার্স দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এবং অনেক ব্যবসায়ি অনলাইনে তাদের ব্যবসা শুরু করছেন। বর্তমানে ৫০ হাজারেরও বেশি অনলাইন মার্চেন্ট ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের ব্যবসা পরিচালনা করছে এবং এই সক্রিয় এফ-কমার্স বিক্রেতাদের বেশিরভাগই ঢাকার ভেতরের। ঢাকার বাইরের অনলাইনে ব্যবসাগুলি এখনও পেশাদার কোনও ই-কমার্স কেন্দ্রিক লজিস্টিক পার্টনার, অনলাইনে ব্যবসা পরিচালনার জ্ঞান এবং আর্থিক সহায়তার অভাবের কারণে বিকাশিত হয়নি। এই উদ্যোক্তাদের ব্যবসা অনলাইনে আনার জন্য একটি চ্যানেল সৃষ্টির মাধ্যমে তাদের ক্ষমতায়ন করার মধ্যদিয়ে দেশজুড়ে ই-কমার্স শিল্প বিকাশের একটি সম্ভবনাময় সুযোগ রয়েছে। সেলার ওয়ান সম্ভাব্য ডিজিটাল উদ্যোক্তাদের সহযোগিতার মাধ্যমে ভাল ব্যবসা, অর্থনৈতিক উন্নতি এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নে অবদান রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

অবৈধ ফোনসেটে যাচ্ছে ৬০০০ কোটি টাকা

গেমিংয়ে আসক্তিকে রোগ ঘোষণা
গেম

গেমিংয়ে আসক্তিকে রোগ ঘোষণা

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট
প্রযুক্তি সংবাদ

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট

স্মার্টফোন
নির্বাচিত

বৈধ ব্যবসার ‘সাইনবোর্ড’ ঝুলিয়ে অবৈধ সিন্ডিকেটে উস্কানি: পিয়াস ও দিদারুলের দ্বিমুখী চাল

এমডব্লিউসি বার্সেলোনা ২০২৫ এ যেসকল সর্বশেষ উদ্ভাবন ও ট্রেন্ডগুলি প্রদর্শন হল
নির্বাচিত

এমডব্লিউসি বার্সেলোনা ২০২৫ এ যেসকল সর্বশেষ উদ্ভাবন ও ট্রেন্ডগুলি প্রদর্শন হল

হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম
নির্বাচিত

হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2020

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix