Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈধ ব্যবসার ‘সাইনবোর্ড’ ঝুলিয়ে অবৈধ সিন্ডিকেটে উস্কানি: পিয়াস ও দিদারুলের দ্বিমুখী চাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

নিজেদের বৈধ আমদানিকারক ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পরিবেশক হিসেবে পরিচয় দিলেও তলে তলে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের উস্কানি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে দুই প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এরা হলেন সুমাস টেক (Sumash Tech)-এর প্রোপাইটর ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি আবু সাঈদ পিয়াস এবং ড্যাজেল (Dazzle)-এর স্বত্বাধিকারী দিদারুল ইসলাম খান।

অনুসন্ধানে দেখা গেছে, এই দুই ব্যবসায়ী একদিকে নিজেদের ‘বৈধ’ প্রমাণ করতে আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তির কাগজ দেখাচ্ছেন, অন্যদিকে এনইআইআর (NEIR) বাধার মুখে ফেলতে সারা দেশের অবৈধ ব্যবসায়ীদের সংগঠিত করে সরকারবিরোধী আন্দোলনে নামাচ্ছেন।

আবু সাঈদ পিয়াসের প্রতিষ্ঠান ‘ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড’ (Deximpo International Ltd.) নিজেদের ওয়েবসাইটে দাবি করে, তারা জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus)-এর পার্টনার। এছাড়া তারা বিখ্যাত চাইনিজ ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেড (Anker)-এর জাতীয় পরিবেশক।

বাজার বিশ্লেষকরা বলছেন, পিয়াস মূলত এই বৈধ পরিচয়গুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেন।অ্যাঙ্কার বা ওয়ানপ্লাসের কিছু পণ্য বৈধ পথে এনে কাস্টমস ও প্রশাসনের কাছে নিজেকে ‘ক্লিন’ রাখেন। এই বৈধতার আড়ালে তিনি হাজার কোটি টাকার অবৈধ ও চোরাই পণ্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। সুমাস টেক দীর্ঘদিন ধরেই গ্রে মার্কেটের অন্যতম বড় খেলোয়াড় হিসেবে পরিচিত।

আবু সাঈদ পিয়াস এবং ড্যাজেলের দিদারুল ইসলাম খান বর্তমানে অবৈধ মোবাইল সিন্ডিকেটের দুই মূল স্তম্ভ।

দিদারুল: যার বিরুদ্ধে বছরে ৫০০০ কোটি টাকা পাচারের অভিযোগ এবং দুদক যার তদন্ত করছে, তিনি জোগান দিচ্ছেন অর্থের।

পিয়াস: তার ‘টেক-স্যাভি’ ইমেজ এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের তকমা ব্যবহার করে নীতিনির্ধারকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

অভিযোগ রয়েছে, এই দুজন মিলে সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বোঝাচ্ছেন যে, “এনইআইআর চালু হলে আপনারা পথে বসবেন।” অথচ নিজেরা বৈধ লাইসেন্স ও ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে নিরাপদ অবস্থানে আছেন।

সংশ্লিষ্টরা বলছেন, পিয়াস ও দিদারুলদের উস্কানির পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে:

একচ্ছত্র আধিপত্য: তারা চান ছোট অবৈধ ব্যবসায়ীরা আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে শুল্ক কমানোর বা বৈধতার সুযোগ আদায় করুক। সেই সুযোগ কাজে লাগিয়ে পিয়াস ও দিদারুল তাদের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে পুরো বাজার দখল করবেন।

পিয়াসের হাতে যেহেতু ওয়ানপ্লাস ও অ্যাঙ্কারের মতো ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন আছে, তাই অবৈধ মার্কেট বন্ধ হয়ে গেলে তিনি বৈধ পথে একচেটিয়া ব্যবসা করবেন। আবার অবৈধ মার্কেট চালু থাকলে সেখানেও তিনি রাজা। অর্থাৎ ‘চিটও তাদের, পটও তাদের’। তারা নিজেরা ধরাছোঁয়ার বাইরে থাকতে ছোট ব্যবসায়ীদের ‘লংমার্চ’ ও ধর্মঘটের মতো কর্মসূচিতে নামিয়ে দিচ্ছেন।

প্রতারিত হচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোও

প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, অ্যাঙ্কার বা ওয়ানপ্লাসের মতো আন্তর্জাতিক কোম্পানিগুলো কি জানে তাদের পার্টনাররা বাংলাদেশে অবৈধ বাণিজ্যের হোতা? পিয়াসের প্রতিষ্ঠান ডেক্সিম্পো একদিকে বৈধ ব্যবসার কথা বলে, অন্যদিকে চোরাই ফোন সিন্ডিকেটের নেতৃত্ব দেয়—যা আন্তর্জাতিক কমপ্লায়েন্সের সম্পূর্ণ পরিপন্থী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিটিআরসি সূত্র জানিয়েছে, যারা বৈধ ব্যবসার আড়ালে থেকে বাজার অস্থিতিশীল করার ইন্ধন দিচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। পিয়াস বা দিদারুল কেউই আইনের ঊর্ধ্বে নন। তাদের দ্বিমুখী আচরণের প্রমাণ মিললে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: DazzleDeximpoIllegal Mobile TradeSumash Techঅবৈধ মোবাইল সিন্ডিকেটঅ্যাঙ্কারআবু সাঈদ পিয়াসএনইআইআরওয়ানপ্লাসচোরাই পণ্যডেক্সিম্পো ইন্টারন্যাশনালড্যাজেলদিদারুল ইসলাম খানসুমাস টেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

পরিকল্পিত ভাবে এগুলে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পরিকল্পিত ভাবে এগুলে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

আসছে হুয়াওয়ে পি২০ লাইট ২০১৯
প্রযুক্তি সংবাদ

আসছে হুয়াওয়ে পি২০ লাইট ২০১৯

প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি : হুয়াওয়ের সক্ষমতাকে খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি : হুয়াওয়ের সক্ষমতাকে খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র

অ্যান্ড্রয়েড ফোনে ফের ম্যালওয়্যার আতঙ্ক, গোপন তথ্য চুরির শঙ্কা!
প্রযুক্তি সংবাদ

সর্বোচ্চ ম্যালওয়্যার আক্রমণের শিকার ভারত

৭ ন্যানোমিটার ৫জি চিপ আনছে মিডিয়াটেক
নির্বাচিত

স্মার্টফোনের চিপ বিক্রিতে শীর্ষস্থানে মিডিয়াটেক

হজের নিয়ম জানাবে ‌‌কথা বলা ‘কলম’(ভিডিও)
নির্বাচিত

হজের নিয়ম জানাবে ‌‌কথা বলা ‘কলম’(ভিডিও)

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ‘এআই অ্যাসিস্ট্যান্ট’
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ‘এআই অ্যাসিস্ট্যান্ট’

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ
অর্থ ও বাণিজ্য

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের...

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ ডিসেম্বর ২০২৫

বৈধ ব্যবসার ‘সাইনবোর্ড’ ঝুলিয়ে অবৈধ সিন্ডিকেটে উস্কানি: পিয়াস ও দিদারুলের দ্বিমুখী চাল

Techzoom.TV |
TechzoomTV