Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ নিয়ে বাংলাদেশে রিয়েলমি ৭ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ নিয়ে বাংলাদেশে রিয়েলমি ৭ সিরিজ
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ১২ অক্টোবর, ২০২০ তারিখে বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৭ প্রো ও রিয়েলমি ৭ আই। ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং এর সুবিধাসম্পন্ন রিয়েলমি ৭ প্রো’র দাম নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা, এবং এই প্রাইস সেগমেন্টে দেশের প্রথম ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার রিয়েলমি ৭ আই এর মূল্য ১৮,৯৯০ টাকা।

দেশের জনপ্রিয় অভিনেতা ও ‘ফেস অব রিয়েলমি’ আরিফিন শুভ একটি অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্টফোন দুটো উন্মোচন করেন। এছাড়াও, ৩ মিনিটের মধ্যে রিয়েলমি এর ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিংকে হাইলাইট করে “মিশন কোড-প্রো” শীর্ষক একটি মিশন সফলভাবে সম্পন্ন করেন।

রিয়েলমি ৭ প্রো ডিভাইসটির ৬৫ ওয়াটের সুপার ডার্ট প্রযুক্তির মাধ্যমে এর ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হতে সময় নেয় মাত্র ৩৪ মিনিট, আর ১৩ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩ মিনিট, যা বাংলাদেশের বাজারে দ্রুততম চার্জিং প্রযুক্তি। প্রযুক্তির উৎকর্ষতায় এ স্মার্টফোনটি ৬০টি টেস্ট পাশ করে টিইউভি রাইনল্যান্ড রিলায়েবিলিটি ভেরিফিকেশন পেয়েছে, যা রিয়েলমি ৭ প্রো-কে করেছে অনন্য।

রিয়েলমি ৭ প্রো-তে আছে দ্বিতীয় প্রজন্মের সনি আইএমএক্স৬৮২ সেন্সরের ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপে আরো আছে ৮মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা ও একটি সাদাকালো লেন্স। প্রাকৃতিক ও উজ্জ্বল সেলফির জন্য আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

দুটি নান্দনিক রং – মিরর ব্লু ও মিরর সিলভারে ৬.৪-ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিনের স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৮ শতাংশ। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি, ৮জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ১২৮ জিবি ইউএফএস ২.১ রমে ফোনটিতে সর্বোচ্চ ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করা যায়। ২০ তারিখ থেকে এই সুপার ডার্ট চার্জিং পাওয়ারহাউসটি সারা দেশে পাওয়া যাবে।

রিয়েলমি ৭ প্রো ডিভাইসটির সাথে ব্র্যান্ডটি রিয়েলমি ৭ আই স্মার্টফোনটিও উন্মোচন করেছে। রিয়েলমি ৭ আই ডিভাইসটিতে আছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, যা এ মূল্য পরিসীমার মধ্যে বাংলাদেশে প্রথম। এ ডিভাইসটিতে আল্ট্রা-ক্লিয়ার কোয়াড ক্যামেরা সেট-আপে মূল ক্যামেরার পাশাপাশি থাকছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের একটি সাদাকালো পোর্ট্রেট লেন্স। চমৎকার সেলফি তোলার জন্য ডিভাইসটির সামনে থাকছে সনি আইএমএক্স৪৭১ সেন্সরের ১৬ মেগাপিক্সেল ইন ডিসপ্লে আল্ট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় সাইবারপাঙ্ক, ফ্ল্যামিঙ্গো ও মডার্ন গোল্ড – এ ৩টি চমৎকার নাইট ফিল্টারে ব্যবহারকারীরা চমৎকার মুহূর্তগুলোকে অনন্য রঙে রাঙাতে পারবেন।

রিয়েলমি ৭ আই এর বিশাল ৬.৫-ইঞ্চি ৯০ হার্টজের আল্ট্রা-স্মুথ ডিসপ্লেতে আছে ১২০ হার্টজ স্যামপ্লিং রেট। ৮জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ১২৮জিবি ইউএফএস ২.১ রমে স্মার্টফোন ব্যবহারে চমৎকার অভিজ্ঞতা দিবে। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিকে ৩০ মিনিটে ৩৩ শতাংশ চার্জ দিতে এতে আছে ১৮ ওয়াটের কুইক চার্জার। পাশাপাশি এতে আছে স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ক্রায়ো ২৬০ সিপিইউ ও অ্যাড্রিনো ৬১০ জিপিইউ। অরোরা গ্রিন ও পোলার ব্লু – এ দুটি অসাধারণ রঙে পাওয়া যাবে ফোনটি।

অক্টোবরের ১৫ তারিখ থেকে সারাদেশে রিয়েলমি ৭ আই পাওয়া যাবে।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫জি নীতিমালা প্রণয়নের ডেটলাইন মিসড
নির্বাচিত

৫জি নীতিমালা প্রণয়নের ডেটলাইন মিসড

চাবি ছাড়াই চলবে ইয়ামাহার এই মোটরসাইকেল
অটোমোবাইল

চাবি ছাড়াই চলবে ইয়ামাহার এই মোটরসাইকেল

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

নিনতেনদো সুইচ ও পিএসফাইভে আসছে এক্সবক্সের গেম
প্রযুক্তি সংবাদ

নিনতেনদো সুইচ ও পিএসফাইভে আসছে এক্সবক্সের গেম

মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে যত বেশি সম্ভব চলচ্চিত্রের পর্দায় তুলে ধরতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে যত বেশি সম্ভব চলচ্চিত্রের পর্দায় তুলে ধরতে হবে : মোস্তাফা জব্বার

সেরেব্রাসের সঙ্গে ১ হাজার কোটি ডলারের কম্পিউটিং চুক্তি ওপেনএআইয়ের
প্রযুক্তি বাজার

সেরেব্রাসের সঙ্গে ১ হাজার কোটি ডলারের কম্পিউটিং চুক্তি ওপেনএআইয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

অনলাইনে জুয়া-প্রতারণায় ১ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

৩০ এপ্রিলের পর সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix