Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট পেয়ে পর্নোগ্রাফিতে আসক্ত আমাজনের আদিবাসী তরুণেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
ইন্টারনেট পেয়ে পর্নোগ্রাফিতে আসক্ত আমাজনের আদিবাসী তরুণেরা
Share on FacebookShare on Twitter

পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন। এর গহীনে বাস করা আদিবাসীদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তবে এই ধারায় পরিবর্তন এনেছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, আমাজনের গহীনে থাকা মারুবোস নামের একটি আদিবাসী গোষ্ঠীকে গত বছরের সেপ্টেম্বরে স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের আওতায় আনা হয়। আমেরিকান উদ্যোক্তা অ্যালিসন রেনিউ মারুবোস আদিবাসীদের ইন্টারনেটের অ্যান্টেনাগুলো দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা সাইনামা মারুবো বলেন, ‘যখন ইন্টারনেট আসে তখন আমরা খুশি ছিলাম। তবে বর্তমানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে। তরুণেরা ইন্টারনেট পেয়ে অলস হয়ে পড়ছে। তারা শ্বেতাঙ্গদের মতো আচরণ করছে। তবে দয়া করে আমাদের কাছ থেকে ইন্টারনেট সরিয়ে নেবেন না।’

মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, মারুবোস গোষ্ঠীর লোকজন এখন তাদের সংস্কৃতিতে ইন্টারনেটের প্রভাব নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়েছে। কারণ তরুণেরা এই ইন্টারনেটের কারণে স্ক্রিনে আটকে গেছে। তারা বন্ধুদের সঙ্গে চ্যাট করছে, পর্নোগ্রাফি ও গুজবে আসক্ত হচ্ছে।

মারুবোস আদিবাসী নেতা আলফ্রেডো মারুবো ইন্টারনেটের ঘোরবিরোধী। পর্নোগ্রাফি থাকায় এই ইন্টারনেটের প্রতি অনীহা আছে তাঁর। আদিবাসী এই নেতা বলেন, ‘তরুণেরা ইন্টারনেটে প্রকাশ্যে চুমু খেতে দেখছে। আমি উদ্বিগ্ন এই ভেবে যে, তারা হয়তো এটি চেষ্টা করতে চাইবে।’

এরইমধ্যে কিছু মারুবোস তরুণদের মধ্যে উগ্র যৌন আচরণ দেখা গেছে বলে জানান আলফ্রেডো। তবে ইন্টারনেট আসায় মারুবোস আদিবাসী শিশুরা পড়ালেখার সুযোগ পাচ্ছে। এ নিয়ে কিছু বাবা-মা খুশি। তবে তারা ইন্টারনেটের অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন।

এই ইন্টারনেট যে মারুবোস আদিবাসীদের মধ্যে শুধু নেতিবাচক প্রভাব ফেলছে তা নয়। এর কিছু ইতিবাচক দিকও রয়েছে। এই আদিবাসী গোষ্ঠীর এক সদস্য জানান, আগে কর্তৃপক্ষকে কোনো বার্তা পাঠাতে হলে রেডিওর মাধ্যমে পাঠাতে হতো। এতে অনেক সময় ব্যয় হতো। এখন তাৎক্ষণিক বার্তা পাঠানো যায়। এতে কাউকে বিষাক্ত সাপে কাটলে বা জরুরি অবস্থা হলে দ্রুত খবর পাঠানো যায়।

এই গোষ্ঠীর আরেক সদস্য বলেন, ইন্টারনেট জনগণকে নতুন স্বায়ত্তশাসন দিতে পারে। এটির সাহায্যে, তারা আরও ভালো যোগাযোগ স্থাপন করতে পারে, নিজেদেরকে জানাতে পারে এবং তাদের নিজস্ব গল্প বলতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনে এলো জিমেইল ডার্ক মোড সুবিধা
কিভাবে করবেন

জিমেইলের ৫ সিক্রেট ট্রিক

বাজারে এলো পাঞ্চ-হোল ডিসপ্লে রিয়েলমি সি ১৭
নির্বাচিত

বাজারে এলো পাঞ্চ-হোল ডিসপ্লে রিয়েলমি সি ১৭

ফেসবুকের গ্রুপেও পরিবর্তন, ক্লোজড ও সিক্রেট অপশনও বন্ধ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের গ্রুপেও পরিবর্তন, ক্লোজড ও সিক্রেট অপশনও বন্ধ

ফোল্ডেবল ডিসপ্লে সহ এল নতুন মটোরোলা রেজার
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ডিসপ্লে সহ এল নতুন মটোরোলা রেজার

সেরা ডিসপ্লে প্রযুক্তি অ্যামোলেড না আইপিএস?
প্রযুক্তি সংবাদ

সেরা ডিসপ্লে প্রযুক্তি অ্যামোলেড না আইপিএস?

নতুন ইয়ারবার্ড আনল ভিভো
নির্বাচিত

নতুন ইয়ারবার্ড আনল ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কেউ নজরদারি করছে কি না, বোঝার ৬ লক্ষণ
নির্বাচিত

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কেউ নজরদারি করছে কি না, বোঝার ৬ লক্ষণ

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি

উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা
অটোমোবাইল

উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে গেল যুক্তরাষ্ট্র
অর্থ ও বাণিজ্য

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে গেল যুক্তরাষ্ট্র

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix