Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই ছাড়িয়েছে ১ লাখ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২২ মে ২০২৬
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই ছাড়িয়েছে ১ লাখ
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়াতে গিয়ে সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রায় আট হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর মধ্যেই প্রকাশিত নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন এক লাখের বেশি কর্মী। খবর দ্য ন্যাশন।

যুক্তরাষ্ট্রভিত্তিক পরিসংখ্যান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা ও চাকরি ছাঁটাই পর্যবেক্ষণকারী ওয়েবসাইট লেঅফসডট এফওয়াইআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতেই প্রযুক্তি কোম্পানিগুলো ফের বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে। মূলত খরচ কমানো, কার্যক্রম পুনর্গঠন এবং এআই খাতে বিনিয়োগ বাড়ানোর কারণে এ প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ সালে প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের গতি কিছুটা কমে এলেও চলতি বছর আবার তা বেড়েছে। মে মাসের শুরু পর্যন্ত বিশ্বজুড়ে এক লাখের বেশি প্রযুক্তিকর্মী চাকরি হারিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এখন প্রযুক্তি কোম্পানিগুলোর প্রধান লক্ষ্য হয়ে উঠেছে দক্ষতা বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণ। একই সঙ্গে এআই খাতে প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। ফলে প্রতিষ্ঠানগুলো মূলধন ও জনবল নতুনভাবে সাজাচ্ছে। এর প্রভাব পড়ছে কর্মসংস্থানে।

বেশি ছাঁটাই হয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিকেই। জানুয়ারি থেকে মার্চ—তিন মাসে প্রায় ৮১ হাজার ৭০০ প্রযুক্তিকর্মী চাকরি হারিয়েছেন। ২০২৩ সালের পর এটিই কোনো এক প্রান্তিকে সর্বোচ্চ ছাঁটাইয়ের ঘটনা।

এরপর দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) প্রথম ছয় সপ্তাহেই ফের প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই করা হয় বিশ্বজুড়ে। ছাঁটাইয়ের এ ধারা এখনো অব্যাহত রয়েছে।

গত বছর প্রতি প্রান্তিকে বা প্রতি তিন মাসে গড়ে প্রায় ২৭ হাজার থেকে ৩৭ হাজার কর্মী চাকরি হারান। ২০২৪ সালের শেষের দিকে এসে এ সংখ্যা আরো অনেক কমে যায়। তবে চলতি বছর পরিস্থিতি ফের আগের মতো উদ্বেগজনক হতে শুরু করেছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলো নতুন করে শুধু ব্যয় সংকোচনের পথেই হাঁটছে।

মেটা ছাড়াও সাম্প্রতিক মাসগুলোয় আরো বেশকিছু নামি প্রযুক্তি প্রতিষ্ঠান হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এ তালিকায় রয়েছে বৈশ্বিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল ও ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার।

চলতি মাসে প্রায় ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রযুক্তি জায়ান্টটি জানায়, এআই বড় ধরনের বিনিয়োগের পাশাপাশি খরচ কমানোর অংশ হিসেবে কোম্পানির মোট জনবলের ৩ শতাংশের কম ছাঁটাই করা হবে। পদক্ষেপটি সব স্তর ও অঞ্চলে প্রভাব ফেলবে। এটি ২০২৩ সালের পর সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

বিভিন্ন প্রতিষ্ঠান বলছে, এখন এআই প্রযুক্তিতে বড় বিনিয়োগের প্রয়োজন হচ্ছে। একই সঙ্গে ব্যবসার বিভিন্ন কাজ এখন স্বয়ংক্রিয় হয়ে উঠছে। ফলে আগের মতো বড় জনবল ধরে রাখার প্রয়োজনও কমছে।

প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সর্বশেষ ছাঁটাইয়ের ঘোষণা এসেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার কাছ থেকে। কোম্পানিটি গত সপ্তাহে জানায়, এআই-ভিত্তিক পুনর্গঠনের অংশ হিসেবে বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ কমাবে। এতে প্রায় আট হাজার কর্মী প্রভাবিত হতে পারেন।

অনেক দেশেই ব্যবসাপ্রতিষ্ঠান এখন শ্রমনির্ভর কাজের বদলে ডিজিটাল ও এআই-ভিত্তিক পদ্ধতিতে ঝুঁকছে। এতে কম জনবল দিয়েই কাজ চালানো সম্ভব হচ্ছে। তবে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সিইও বলছেন ভিন্ন কথা। স্যাম অল্টম্যান বলেন, ‘অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পেছনে প্রকৃত কারণ গোপন করে এআইকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।’

মার্কিন অলাভজনক সংস্থা ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক প্রতিবেদনেও দেখা গেছে, জরিপে অংশ নেয়া ৯০ শতাংশ নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিন বছরে কর্মসংস্থানের ওপর এআইয়ের কোনো প্রভাব পড়েনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনের বাংলাদেশ পর্ব শুরু
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনের বাংলাদেশ পর্ব শুরু

ঈদে বাড়ি ফেরা মানুষের মোবাইল নেটওয়ার্ক-এর ভোগান্তি কি কমবে
নির্বাচিত

ঈদে বাড়ি ফেরা মানুষের মোবাইল নেটওয়ার্ক-এর ভোগান্তি কি কমবে

ফোন ডিসপ্লের ‘গ্রিন লাইন’ সমস্যা কেন হয়, ঠিক করার উপায়
প্রযুক্তি সংবাদ

ফোন ডিসপ্লের ‘গ্রিন লাইন’ সমস্যা কেন হয়, ঠিক করার উপায়

স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
নির্বাচিত

স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

তথ্যপ্রযুক্তি খাতকে ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতকে ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন
ছাড় ও অফার

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর
প্রযুক্তি সংবাদ

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

ওয়ানপ্লাসের নতুন ট্যাব আসছে বছরের শেষ দিকে, থাকছে না কমপ্যাক্ট মডেল
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাসের নতুন ট্যাব আসছে বছরের শেষ দিকে, থাকছে না কমপ্যাক্ট মডেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ মে ২০২৬

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই ছাড়িয়েছে ১ লাখ

Techzoom.TV |
TechzoomTV