Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী উদ্যোক্তাদের বিনাসুদে ৫০ লাখ টাকার ঋণ দিতে বললেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
নারী উদ্যোক্তাদের বিনাসুদে ৫০ লাখ টাকার ঋণ দিতে বললেন স্পিকার
Share on FacebookShare on Twitter

নারী উদ্যোক্তাদের বিনা সুদে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দিতে বললেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। করোনার সময়ে ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের এ ঋণসহ উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা, ব্যাংকিং সহায়তা, যথাযথ আইন ও নীতি প্রণয়ন, প্রধানমন্ত্রীর বাস্তবায়িত ১০০টি অর্থনৈতিক জোনে বিশেষ প্লট বরাদ্দ দেয়ার কথা বলেন।

শনিবার উইমেন ই-কমার্স অন্ট্রাপ্রেনিওরশিপ সামিটের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন স্পিকার।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী উদ্যোক্তাদের অনেক জটিল ও প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসা পরিচালনা করতে হয়, যা কাম্য নয়। ই-কমার্সে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে হলে অনলাইন পেমেন্ট, কর ও শুল্ক অবকাঠামো সে উপযোগী করতে হবে। প্রযুক্তিভিত্তিক মডেলগুলোকে উন্নত করার মাধ্যমে ই-কমার্স সেক্টরকে আরও সমৃদ্ধ করতে হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, বর্তমান যুগে অনলাইন ও ই-কমার্সের সুবাদে নারী উদ্যোক্তারা দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ক্রেতাদের আকর্ষণ করার সুযোগ পাচ্ছেন। কিন্তু ঋণ প্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হওয়ায় অধিকাংশ ক্ষেত্রে নারীদের নিজস্ব সামান্য সঞ্চয় থেকে বিনিয়োগ করতে হয়। তার পরও সব চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করেছেন নারীরা এবং নিজেদের প্রচেষ্টায় নারী উদ্যোক্তা হিসেবে যথাযোগ্য স্থান করে নিচ্ছেন। তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী কভিড-১৯ নারী উদ্যোক্তাদের জন্য কিছু গুরুতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করায় নারীদের পারিবারিক দায়িত্ব বেড়ে গেছে, অনলাইন শিক্ষা পদ্ধতিতে মা হিসেবে নারীদের সহায়তা করতে হচ্ছে, নারী উদ্যোক্তাদের আগে নিযুক্ত করা কর্মচারীদের বেতন ও গৃহীত ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এসব সমস্যা উত্তরণের জন্য তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা, ব্যাংকিং সহায়তা, সুদমুক্ত ঋণ সহায়তা দিতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ও উই-এর সহকারী প্রজেক্ট ম্যানেজার ফারজানা তানির সঞ্চালনায় ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসবিকে ফাউন্ডেশন ও এসবিকে টেক ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির ও আহ্বায়ক হিসেবে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাসিমা আক্তার নিশা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উই সামিটের সঙ্গে সম্পৃক্ত সদস্যরা ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সার্চ ইংলিশ এর মাধ্যমে ওমান প্রবাসির ভাগ্য পরিবর্তনের গল্প
ই-কমার্স

সার্চ ইংলিশ এর মাধ্যমে ওমান প্রবাসির ভাগ্য পরিবর্তনের গল্প

নকল পণ্য প্রমোট করাই বারিশা হকের কাজ
ই-কমার্স

নকল পণ্য প্রমোট করাই বারিশা হকের কাজ

আকাশপথে পণ্য পরিবহন সেবা চালু ই-কুরিয়ারের
ই-কমার্স

আকাশপথে পণ্য পরিবহন সেবা চালু ই-কুরিয়ারের

দারাজ অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় ৭ টি বিষয় দেখে নিন একনজরে
ই-কমার্স

দারাজ অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় ৭ টি বিষয় দেখে নিন একনজরে

ঢাকায় জাতীয় যুব উদ্যোক্তা ২০২৩ সম্মেলন অনুষ্ঠিত
ই-কমার্স

ঢাকায় জাতীয় যুব উদ্যোক্তা ২০২৩ সম্মেলন অনুষ্ঠিত

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার
টেলিকম

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা
অটোমোবাইল

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix