Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রবাসী বাংলাদেশিদের জীবন সঙ্গীর খুঁজে দেবে ‘ম্যাট ম্যাচ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ নভেম্বর ২০২০
প্রবাসী বাংলাদেশিদের জীবন সঙ্গীর খুঁজে দেবে ‘ম্যাট ম্যাচ’
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়াতে ধীরে ধীরে বিয়ের গুরুত্ব হয়তো কমে যাচ্ছে। তবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এর গুরুত্ব একটুও কমেনি। অস্ট্রেলিয়া বসবাসরত বাঙালিদের জন্য বিয়ে সংক্রান্ত এই কঠিন বিষয়ে সাহায্য করছে রাফি হক এর ‘ম্যাট ম্যাচ’ ।

যারা প্রবাসে থাকে তাদের বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজা সত্যিই এক বিরম্বনা। তাই আমি আমার ম্যাট ম্যাচের  মাধ্যমে অস্ট্রেলিয়া বসবাসরত বাঙালিদের জন্য বিয়ে সংক্রান্ত এই কঠিন বিষয়ে সাহায্য করার চেষ্টা করছি। যারা অস্ট্রেলিয়াতে থাকেন এবং যারা দেশ থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত পাত্র-পাত্রীর সন্ধান করেন তারা আমার ম্যাট ম্যাচের মাধ্যমে সঠিক তথ্যর সন্ধান পেতে পারেন।

বর্তমান টেকনোলজির যুগে যেকোন বিষয় তথ্য জানার জন্য একটি ওয়েবসাইট থাকাটা খুব জরুরী। প্রবাসী বাংলাদেশিদের বিয়ের জন্য তেমন কোন ওয়েবসাইট নেই। বাংলাদেশি প্রবাসীদের জন্যও যদি এমন একটি ওয়েবসাইট থাকে তাহলে সঠিক তথ্যর মাধ্যমে প্রবাসীরা এবং যারা দেশে থাকেন তারা তাদের যোগ্য সঙ্গী খুঁজে নিতে পারবে এই থেকে শুরু হয় ম্যাট ম্যাচ এর যাত্রা । সাক্ষাৎকার নিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

১. অস্ট্রেলিয়া কবে গেলেন?  সেখানে গিয়ে দেশের কি কি মিস করেন?

 

আমি অস্ট্রেলিয়া যাই ২০০০ সালে এবং সেই হিসেবে ২০ বছর হয়ে গিয়েছে। মাঝ খানে কয়েক বছরের জন্য বাংলাদেশে এসে থেকেছিলাম। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের অনেক কিছু মিস করেছি এবং এখনও করি। দেশি খাবার, পরিবার ও আত্বীয় স্বজনের সাথে সময় কাটানো এসব খুব বেশি মিস করি। উইতে এক্টিভ হবার পর অনেকের সাথে খুব ভালো সম্পর্কে হয়ে গেছে এবং আমার মন চায় ঢাকার বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন স্থানে যদি চলে যেতে পারতাম তাহলে অনেকের সাথে দেখা হতো এবং কথাও হতো।

 

২. ই-ক্যাবের সাথে পথ চলা নিয়ে কিছু বলেন?

 

অস্ট্রেলিয়াতে ই-কমার্স অনেক বছর ধরেই বেশ উন্নত। ২০১৬ সালে গুগুলে ও ফেসবুকে বাংলাদেশের ই-কমার্স নিয়ে সার্চ করতে গিয়ে ই-ক্যাবের ফেসবুক গ্রুপের সন্ধান পাই। তা দেখে আমার খুব ভালো লেগেছিল। সেখানে দেখতে পাই যে ই-ক্যাবের তৎকালীন প্রেসিডেন্ট দিনরাত ই-কমার্স এবং ই-ক্যাব নিয়ে পোস্ট দিচ্ছেন। ই-ক্যাবকে আবার কিছু লোক আক্রমন করছে প্রতিদিন তিনি আবার সেগুলোর উত্তর দিচ্ছেন সারারাত জেগে। তার সাপোর্টে আমরা কয়েকজন পালাকরে ই-ক্যাব গ্রুপে সময় দিতাম। রাজীব ভাইয়ের ই-ক্যাবের সভাপতির মেয়াদ শেষ হলে আমিও সেখানে ইনএক্টিভ হয়ে যাই।

 

৩. উদ্যোক্তা না হয়েও সুদূর অস্ট্রেলিয়া থেকে উইতে থাকার কারন কি?

 

ই-ক্যাব নিয়ে রাজীব ভাইয়ের চেষ্টাটা প্রতিদিন দেখতাম ২০১৬-২০১৭ সালে। তাই রাজীব ভাই যখন উই গ্রুপের হাল ধরেন তখন আমি কোন রকম চিন্তা না করে সেখানে যোগ দেই ২০১৯ সালের অগাস্ট মাসে। তারপর যখন অনলাইনে দেশি পণ্যের ডাক দেয়া হলো তখন আমার কাছে তা খুব ভালো লেগেছে। প্রথম দিকে খুব কম লোক ছিল এবং রাজীব ভাইয়ের দিনরাত সময় দিয়ে কষ্ট করাটা আমি দেখেছি।

 

৪. দেশি পণ্যের ই-কমার্সে কিভাবে আপনার ভুমিকা রাখতে চান?

 

আমি মূলত একজন কাস্টমার বা ক্রেতা এবং আমি আমার পরিচিত সবাইকে উই গ্রুপের কথা বলি, দেশি পন্য কেনার কথা বলি। তবে আমার লেখাপড়া ছিল আইটি বা তথ্য প্রযুক্তি নিয়ে এবং ই-কমার্স নিয়ে মাস্টার্সে কোর্সও করেছি। এছাড়া গত চার বছর ধরে প্রথমে ই-ক্যাব গ্রুপ এবং উই এর সাথে যথেষ্ট সময় দেয়াতে ই-কমার্স নিয়ে মোটামুটি অনেক কিছুই জানা হয়েছে। তাই আমার ইচ্ছা আছে ই-কমার্স নিয়ে নিয়মিত লেখালিখি করে দেশি পণ্যের উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় জানানো।

 

৫. কখনও কি উদ্যোক্তা হওয়ার সপ্ন আছে?

 

অস্ট্রেলিয়াতে আমি চাকরি করছি দীর্ঘদিন ধরে তাই আপাতত ইচ্ছে থাকলেও উদ্যোক্তা হওয়া সম্ভব নয়।

 

৬. ম্যাট ম্যাচ কিভাবে এবং কেন শুরু করলেন? কয়জন মিলে শুরু করেছেন? এতে বাঙালিরা কিভাবে উপকৃত হবে বলে মনে করেন?

 

জীবনে একেক সময় একেক দিকে আগ্রহ থাকে আমার ক্ষেত্রে কেন যেন ছোটবেলা থেকে ঘটকালিতে আগ্রহ ছিল। সেই থেকে শখের বসে ম্যাট ম্যাচের সূচনা। যারা প্রবাসে থাকে তাদের বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজা সত্যিই এক বিরম্বনা। তাই আমি আমার ম্যাট ম্যাচের  মাধ্যমে অস্ট্রেলিয়া বসবাসরত বাঙালিদের জন্য বিয়ে সংক্রান্ত এই কঠিন বিষয়ে সাহায্য করার চেষ্টা করছি। কারন যারা অস্ট্রেলিয়াতে থাকেন এবং যারা দেশ থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত পাত্র-পাত্রীর সন্ধান করেন তারা আমার ম্যাট ম্যাচের মাধ্যমে সঠিক তথ্যর সন্ধান পেতে পারেন।

 

৭. ম্যাট ম্যাচ চালাতে গিয়ে কি কি বাঁধার সম্মুখীন হয়েছেন এবং সমাধান কিভাবে করেছেন? 

 

ম্যাট ম্যাচ চালাতে গিয়ে যদি বাঁধার কথা বলি তাহলে বলতে হয় অনেক ধরনের বাঁধার সম্মুখীন হতে হয়েছে। কারন বিয়ে সংক্রান্ত আমাদের দেশে অনলাইন সার্ভিস ততটা বিশ্বাসযোগ্য নয় এবং তেমন কোন ওয়েবসাইট নেই যেখানে এসব বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে। সঠিক তথ্যের অভাবে অনেকে সেবা নিতে আগ্রহ প্রকাশ করে না। আর আমি যেহেতু প্রবাসীদের নিয়ে কাজ করি সেখানে এটা আরও বড় চ্যালেঞ্জ।

 

৮. ম্যাট ম্যাচ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

 

ম্যাট ম্যাচ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যখন আমার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে আমি এটাকেই পেশা হিসেবে বেছে নেব। একটি ওয়েবসাইট তৈরি করবো যেখানে পাত্র-পাত্রীদের যাবতীয় তথ্য থাকবে এবং ফেসবুক গ্রুপের মাধ্যমেও নিজের কাজকে আরও সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমির সবচেয়ে কমদামি ফোন রিয়েলমে সি২ এখন আরও সস্তা
ই-কমার্স

ইভ্যালি-র স্মার্টফোন বিক্রয়ের শীর্ষস্থানে রিয়েলমি সি২

ধামাকাশপিং ডটকমে চলছে মাসের সেরা অফার!
ই-কমার্স

ধামাকাশপিং ডটকমে চলছে মাসের সেরা অফার!

ইভ্যালিতে বিকাশ পেমেন্ট চালু
ই-কমার্স

ইভ্যালিতে বিকাশ পেমেন্ট চালু

এসএমই খাতের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহযোগী হিসেবে কাজ করছে দারাজ
ই-কমার্স

এসএমই খাতের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহযোগী হিসেবে কাজ করছে দারাজ

ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকের ক্ষোভ, ব্যবসায়িক অনিয়মে মামলা
ই-কমার্স

ফুডপ্যান্ডা নিয়ে গ্রাহকের ক্ষোভ, ব্যবসায়িক অনিয়মে মামলা

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

গ্রাহকের টাকা ফেরতের সময় জানালো ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

মটো জি ম্যাক্স: ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আনল মটোরোলা
মোবাইল এরিনা

মটো জি ম্যাক্স: ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আনল মটোরোলা

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ নভেম্বর ২০২০

প্রবাসী বাংলাদেশিদের জীবন সঙ্গীর খুঁজে দেবে 'ম্যাট ম্যাচ'

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix