Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“দেশিপণ্যের বাজারে নতুন পণ্য নিগারের খেশ শাল”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
“দেশিপণ্যের বাজারে নতুন পণ্য নিগারের খেশ শাল”
Share on FacebookShare on Twitter

এসেছে শীত,চাহিদা এখন পোশাকে উষ্ণতা। সেই উষ্ণতা দেশিয় ঐতিহ্যের সাথে হলে মন্দ হয় না কিন্তু। পুরনো নকশায় নতুন ভিন্নতা যেকোনো পোশাককেই নতুন মাত্রা দেয়। তেমনি আমরা আজ জানবো খেশ শাল এর গল্প, যা বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হচ্ছে। খেশ শালের নকশাকার এবং “আরিয়া’স কালেকশন” এর স্বত্ত্বাধীকারী নিগার ফাতেমা আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ বি.এস.সি এবং এম.এস.সি করেছেন।ইঞ্জিনিয়ারিং পড়েও তিনি উদ্যোক্তা হয়েছেন এবং তার উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে খেশ পণ্যকে পরিচিত করানো। চলুন জেনে নিই নিগার ফাতেমা’র খেশ শালের গল্প। সাক্ষাৎকার নিয়েছেন টেকজুম প্রতিনিধি মেহজাবীন রাখী।

টেকজুমঃ খেশ শাল মূলত কি ধরনের শাল?
নিগার ফাতেমাঃ খেশ শালের ধরন সাধারণত অন্যান্য শালের মতোই,তবে এর গুরুত্ব যদি বলি এর সাথে দেশি ঐতিহ্যবাহী কাপড় খেশের কম্বিনেশনে এতে এসেছে নতুনত্বের ছোঁয়া। এবং একদম নতুন একটি দেশি পণ্যের ভেরিয়েশন আসায় এই পণ্যটি সবার মাঝে গুরুত্বও পেয়েছে।

টেকজুমঃ হঠাৎ খেশ শাল নিয়ে ভাবলেন কেন?
নিগার ফাতেমাঃ আমাদের দেশে মোটামুটি এখন শীত চলে আসছে বলা যায় এবং শীতের একটি অন্যতম পরিধেয় পোশাক শাল। বাজারে দেখা যায় বিদেশি শালের চাহিদা বেশি ঠিক সেইখান থেকেই দেশি পন্য দিয়ে শাল বানানোর আইডিয়াটা আমাকে দিয়েছেন ই-ক্যাব এর প্রতিষ্ঠাকালীন সভাপতি রাজিব আহমেদ স্যার। তার উৎসাহে আমি খেশের শাল তৈরির উদ্যোগ নেই এবং এতে আমি সফল হই। স্যার বলেছিলেন যদি সময়ের সাথে দেশি পণ্যের ভেরিয়েশন আনা যায় তাহলে দেশি পণ্যের চাহিদাও বাজারে অনেক বাড়বে। খেশ একটি ঐতিহ্যবাহী কাপড় হওয়া সত্বেও এখনও অনেকে আছেন এই কাপড় সম্পর্কে জানেন না। তাই খেশকে পরিচিত করানোর জন্যই খেশ দিয়ে কি কি করা যায় তার একটি ইনোভেশন খেশ শাল।

টেকজুমঃ খেশ শালের ব্যবহার, যত্ন কেমন হবে?
নিগার ফাতেমাঃ খেশ শাল ব্যবহারে আরামদায়ক এবং খুব সহজে পরিধান করা যায়। অন্যান্য কাপড়ের মতোই এটা পানি দিয়ে ধোঁয়া যাবে কাজেই বাড়তি কোন ঝামেলা হবেনা।

টেকজুমঃ ফ্যাশন আর ঐতিহ্য দুটোই কি খেশ শালে পাওয়া যাবে?
নিগার ফাতেমাঃ অবশ্যই পাওয়া যাবে। এই প্রথম আমি খেশের শাল করেছি এবং তা সবার কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে কাজেই এতেই বোঝা যায় ফ্যাশন সচেতন মানুষের কাছে এই পণ্যটি সাড়া ফেলতে পেরেছে। আর ঐতিহ্যের কথা বললে খেশের সাথে মিশে আছে আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তার উদ্যোগেই সাধারণ মানুষের কথা ভেবে খেশের উৎপত্তি হয়। শত বছরের ঐতিহ্য বহন করা একটি পোশাক পরিধানে অনেকেই গর্ববোধ করবেন।

টেকজুমঃ খেশ শালকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান?
নিগার ফাতেমাঃ আমার ইচ্ছে আছে খেশ শালে আগামীতে আরও অনেক নতুন ডিজাইন আসবে। আমি বিশ্বাস করি নতুন এই ভেরিয়েশনের কারনে অনেকেই এগিয়ে আসবে খেশ শালকে সর্বত্র পরিচিত করাতে।

টেকজুমঃ খেশ শাল বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্সে এবং অর্থনীতিতে কেমন সাড়া ফেলতে পারবে?
নিগার ফাতেমাঃ দেশি পণ্যের ই-কমার্স গত এক বছরে অনেক এগিয়ে গিয়েছে তা আমরা লক্ষ্য করতে পারছি। এখন যে কেউ দেশি পন্য নিয়ে উদ্যোগ গ্রহণ করতে স্বাচ্ছন্দবোধ করেন যা এক বছর আগে করতো না। খেশের শাল ই-কমার্সের মাধ্যমে দেশের প্রতিটি জেলা থেকে উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। নতুন এই একটি পণ্যের জন্য যেমন কর্মসংস্থান তৈরি হবে তেমনি আগামীতে খেশ শাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে খেশ শাল প্রভাব ফেলতে পারবে বলে আমি বিশ্বাস করি।

টেকজুমঃ ধন্যবাদ নিগার ফাতেমা আপনাকে এবং শুভেচ্ছা রইলো আপনার খেশ শাল সহ অন্যান্য খেশপণ্যের জন্য।
নিগার ফাতেমাঃ টেকজুমকে ধন্যবাদ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘৩৫ টাকার পুঁজি দিয়ে ৬ মাসে ১৫ লাখ টাকার বেশি পণ্য বিক্রি’
উই

‘৩৫ টাকার পুঁজি দিয়ে ৬ মাসে ১৫ লাখ টাকার বেশি পণ্য বিক্রি’

দেশের পাঁচ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান প্রদানের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক
উই

দেশের পাঁচ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান প্রদানের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক

অনলাইনে নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলেছেন তিথি
উই

অনলাইনে নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলেছেন তিথি

চারপাশে সুবাস ছড়িয়ে পড়ে তুলশীমালা চালের রান্নায়
উই

চারপাশে সুবাস ছড়িয়ে পড়ে তুলশীমালা চালের রান্নায়

প্রবাসীদের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে আরিয়া’স কালেকশনের খেশ পণ্য
উই

প্রবাসীদের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে আরিয়া’স কালেকশনের খেশ পণ্য

অনলাইনে দেশীয় মাছ বিক্রি করে লাখপতি শিউলি
উই

অনলাইনে দেশীয় মাছ বিক্রি করে লাখপতি শিউলি

Load More

ট্রেন্ডিং টপিক

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
টেলিকম

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ
নির্বাচিত

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix