Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজেকে প্রমাণ করা ছিলো প্রথম চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 13 July 2020
নিজেকে প্রমাণ করা ছিলো প্রথম চ্যালেঞ্জ
Share on FacebookShare on Twitter

১৯৮৯ সালে টাংগাইলে জন্মগ্রহণ করেন নহরে জান্নাত মিষ্টি। বাবা ফজলুল করিম ও মা সায়মা করিম এর দুই সন্তানের মধ্যে মিষ্টি কনিষ্ঠ। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া টাংগাইল শহরে। চঞ্চল প্রকৃতির মিষ্টি লেখাপড়া, খেলাধুলা আর সাংস্কৃতিক অঙ্গনে পারদর্শী ছিলেন। পারিববারিক সিদ্ধান্তে ২০০৭ সালে বেসরকারী চাকুরীজীবি কে. এম. মেহ্দী হাসানের সঙ্গে বিয়ে হয় মিষ্টির। বর্তমানে মিষ্টি দুই সন্তানের জননী ও সফল নারী উদ্যোক্তা। টেকজুম থেকে নহরে জান্নাত মিষ্টির সাক্ষাতকার নিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

উদ্যোক্তার আগ্রহ কিভাবে তৈরী হলো?
আমার ছেলে মানসিব এর জন্মের পরপরই নিউমোনিয়া হয়। সামনে অনার্স ২য় বর্ষের শেষ পরীক্ষা। ঠিক সে সময়টাতে ওর অবস্থা বেশী খারাপ হয়। লেখাপড়া অথবা ছেলে যে কোনো একটা অপশন বেছে নিতে হবে! তাই আর হলো না লেখাপড়া! সেই থেকেই মনে একটা সুপ্ত ইচ্ছে ছিলো জীবনে কিছু তো অবশ্যই করবো! যা করতে গিয়ে অন্যের মুখাপেক্ষী হতে হবে না আমার সন্তানদের। সে চিন্তা থেকে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরী হয়েছে।

অন্য উদ্যোগ না নিয়ে ই-কমার্স উদ্যোগ কেনো নিলেন?
ফেসবুকে ২০১৮ সালে পরিচয় হয় রোবায়দা নাসরিন আপুর সাথে। অনলাইনে তখন প্রচুর কেনাকাটা করতাম। ধারণাও ছিলো টুকটাক। তাঁতী বাড়ী থেকে একটি শাড়ী কিনে দিতে বলেন রোবায়দা নাসরিন আপু। পার্সেল টি পেয়ে শাড়ীর ডিজাইন ও কোয়ালিটিতে মুগ্ধ হয়ে আপু বলেন, ” মিষ্টি তুমি অনলাইন বিজনেস করো, তোমার রুচি আর সততা দিয়ে তুমি বহুদূর যেতে পারবে!” আপুর কথা শুনে স্মৃতি মনে পড়েছে ছোট বেলা মায়ের সাথে তাঁতী বাড়ী যাওয়ার শ্রুতিমধুর তাঁতের ঠকঠক শব্দ, তাঁতের শাড়ীতে পাই মা মা গন্ধ! সেই তাঁতের শাড়ীকে বিশ্ব দরবারে তুলে ধরতে সহজ মাধ্যম ই-কমার্স। তাই অন্য উদ্যোগ না নিয়ে ই-কমার্স কে বেছে নেওয়া। মায়ের স্মৃতি জড়িত থাকায় আমার মেয়ের নামে নাম করণ করছি “Arwaa -আরওয়া”।

ভবিষ্যত পরিকল্পনা কি?
প্রথমে মহাজনদের কাছ থেকে শাড়ী সংগ্রহ করে বিক্রি করলেও বর্তমানে নিজস্ব তাঁতী আছে ৩ জন। বিলুপ্তপ্রায় সকল টাংগাইল তাঁতের শাড়ীকে বিশ্ব দরবারে সমাদৃত করা আমার মূল উদ্দেশ্য। যেসব তাঁতীরা আমার উদ্যোগে অবদান রাখছে তাদের সর্বাত্মক সহযোগীতা করা। আমার ই-কমার্স কোম্পানি কে বৃহৎ কোম্পানি তে রূপান্তর করার স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে।

আপনার চ্যালেঞ্জ গুলো কিভাবে জয় করেছেন?
বাবা-মায়ের সাপোর্টে ‘আরওয়া’ শুরু করি বরের অমতে। মার দেওয়া ৫ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করি আমার ‘আরওয়া’। বরের কথা ছিলো একটাই, “তুমি নিজে ডুববে, সাথে সবাইকে নিয়ে ডুববে! ব্যবসা তোমাকে দিয়ে হবে না! “ব্যবসা শুরুর প্রথম মাসে নিজেই (বর) বলে তুমি পারবে, আমি আছি তোমার সাথে। নিজেকে প্রমাণ করা ছিলো ১ম চ্যালেঞ্জ! নিজ হাতে সংসার আর সন্তানদের দেখাশোনা করে ব্যবসায় চালিয়ে নেওয়া ছিলো অন্যতম চ্যালেঞ্জ। পণ্য সংগ্রহ শুরু করে পেজ ম্যানেজ, অর্ডার গ্রহণ ও প্যাকিং করে ডেডলাইনের আগে কুরিয়ারে পার্সেল করা সহ সবকিছু একাই করতে হতো। মনোবল আর কঠোর পরিশ্রমের ফলে বেশ ভালো ভাবে সামলে নিতে পেরেছি।

আপনার ক্যারিয়ার এ উই কিভাবে অবদান রাখছে?
আমি উই তে যুক্ত হয়েছি ২০১৯ সালের সেপ্টেম্বরে। টুকটাক পোস্ট গুলো পড়তাম। ডিসেম্বরে টাংগাইল চলে আসায় হতাশায় ডুবে গিছিলাম। একদিন ই-ক্যাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর উপদেষ্টা রাজিব আহমেদ স্যারের সম্পর্কে আমার এক বন্ধুর কাছে জানতে পেরে মনে হলো আমার একজন শিক্ষক দরকার যার ছায়াতলে থেকে আমি ই-কমার্সের সকল জ্ঞান অর্জন করতে পারবো। তাই হয়েছে! স্যারের সান্নিধ্য পেয়ে উই এর অনলাইন আড্ডায় নিয়মিত জয়েন হয়ে ই-কমার্সের অনেক কিছু শিখেছি। উইতে কোন বিক্রি পোস্ট বা অর্থ প্রদান না করেই লাখ লাখ টাকার অর্ডার পাচ্ছি! উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপু আর উপদেষ্টা রাজিব আহমেদ স্যারের বদৌলতে হাইটেক পার্কের আয়োজনে ফ্রী ই-কমার্স ট্রেনিং এর সুযোগ পেয়েছি। আমি উই এর কাছে চির কৃতজ্ঞ। উই কে পাশে পেয়েছি আমার স্বপ্ন পূরণে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের অন্যতম শীর্ষ নারী ফাউন্ডারের স্বীকৃতি পেলেন সহজ-এর মালিহা কাদির
ই-কমার্স

বিশ্বের অন্যতম শীর্ষ নারী ফাউন্ডারের স্বীকৃতি পেলেন সহজ-এর মালিহা কাদির

স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে উই-এর পলিসি ডায়ালগ অনুষ্ঠিত
ই-কমার্স

স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে উই-এর পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স
সোশ্যাল মিডিয়া

মহামারিতেও গুগলের মুনাফার রেকর্ড

“হ্যান্ডপেইন্ট নিয়ে জলরঙ এর নাহিদ”
উই

“হ্যান্ডপেইন্ট নিয়ে জলরঙ এর নাহিদ”

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপ ভিডিওতে নতুন ফিচার

উদ্যোক্তা হতে অনেক আত্মত্যাগের প্রয়োজন: নিপা
উই

উদ্যোক্তা হতে অনেক আত্মত্যাগের প্রয়োজন: নিপা

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 July 2020

নিজেকে প্রমাণ করা ছিলো প্রথম চ্যালেঞ্জ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix