Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশী উদ্যোক্তাদের পাশে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
বাংলাদেশী উদ্যোক্তাদের পাশে ফেসবুক
Share on FacebookShare on Twitter

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসায়িক সফলতা অর্জন করে আসছেন, এমন উদ্যোক্তাদের গল্প তুলে ধরতে ফেসবুক গত ২১ ডিসেম্বর থেকে বাংলাদেশে ‘বি ডিসকাভারড’ ক্যাম্পেইন শুরু করেছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সহায়তায় বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দিবে ফেসবুক।

‘বি ডিসকাভারড’ ক্যাম্পেইনের আওতায় ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েক পর্বের লাইভ আলোচনা আয়োজন করা হবে। সেখানে উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা এবং অনলাইনে সফলতার কৌশল সম্পর্কে আলোচনা করবেন। আলোচনায় উদ্যোক্তাদের সাথে ফেসবুক মুখপাত্ররা ডিজিটাল টুলস ও ফিচারস সম্পর্কে টিপস প্রদান করবেন যা ব্যবসায়িক ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে। এই ক্যাম্পেইন ডিজিটাল প্লাটফর্মে কম খরচে কীভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই বিষয়ে আগ্রহীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করবে।

ক্যাম্পেইনের উদ্বোধন করতে কর্পোরেট প্রশিক্ষক ও ডন সামদানি ফ্যাসিলিটেশন এর প্রতিষ্ঠাতা গোলাম সামদানি ডন ফেসবুকে একটি লাইভ ভার্চুয়াল আলোচনা পরিচালনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন দুইজন বাংলাদেশী উদ্যোক্তা, ফেসবুক এবং বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর প্রতিনিধি।

“মহামারীর কারণে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ীরা, বিশেষ করে নারী উদ্যোক্তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে”, বলেন ফেসবুকের এশিয়া প্যাসিফিকের ইমার্জিং মার্কেটস এর ডিরেক্টর, জর্ডি ফোর্নিস। তিনি আরও বলেন, “আমরা উদ্যোক্তাদের সহযোগিতা করতে এবং বর্তমান চাহিদার সাথে কীভাবে খাপ খাওয়াতে হবে, সে বিষয়ে সহায়তা করতে চাই। চারপাশে অনেক সফলতার গল্প আছে যা আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা আশা করি ‘বি ডিসকাভারড’ ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উপকৃত হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারবে।”

স্টাইল ইকোর প্রতিষ্ঠাতা ও স্বত্তাধিকারী সায়মা রহমান এবং কুকআপসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নামিরা হোসেন আলোচনায় অংশগ্রহণ করেন। তারা ফেসবুকের মাধ্যমে সফল ব্যবসায়ী হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন। আরও জানান মহামারীর সময়ে কীভাবে ব্যবসার কৌশল পরিবর্তন করে তারা ফেসবুকে গ্রাহকদের সাথে সংযুক্ত থেকেছেন এবং নানা বাঁধা পেরিয়ে অনলাইনে তাদের সেবা সবার কাছে পৌঁছে দিয়েছেন।

বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির ডিজিটাল টুলস জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করতে ডিজিটাল প্লাটফর্মের অবদান সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, “বাংলাদেশের দুর্গম প্রান্ত থেকে স্বপ্নচারী ও উদ্যোক্তাদের ফেসবুক তাদের পণ্য বিক্রয়ের সুযোগ করে দিয়েছে। আমি আশা করছি, ভবিষ্যতেও ফেসবুক বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষ করে নারী উদ্যোক্তাদের সহায়তা করে যাবে। এতে যেমন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসে, সেই সাথে তারাও আর্থিকভাবে আরো স্বাবলম্বী হতে পারে।”

চলতি মাসে ফেসবুক, অরগানাইজেশন অব ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ব্যাংক-এর সম্মিলিত প্রয়াসে প্রকাশিত হয় গ্লোবাল স্টেট অব স্মল বিজনেস রিপোর্ট। দেখা গিয়েছে বিশ্বব্যাপী ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা মহামারীর পরে নতুন কর্মপদ্ধতির সাথে খাপ খাওয়াতে ডিজিটাল টুলস ও প্লাটফর্মের সহযোগিতা নিয়েছে। বাংলাদেশে জরিপকৃত ৪৬ শতাংশ উদ্যোক্তা গত মাসে তাদের পণ্যের চার ভাগের এক ভাগ ডিজিটাল টুলসের সহায়তায় বিক্রি করেছেন। এছাড়া ৬১ শতাংশ উদ্যোক্তা ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

ফেসবুক বিশ্বজুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের যেভাবে সহযোগীতা করছে সে সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: https://www.facebook.com/business

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোন গিলে খেয়ে ৬ মাস অপেক্ষা, অতপর…
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন গিলে খেয়ে ৬ মাস অপেক্ষা, অতপর…

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার
নির্বাচিত

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার

আইফোনে কেন ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া যায় না?
নির্বাচিত

আইফোনে কেন ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া যায় না?

সুইচ ও স্টিম ডেকের সঙ্গে প্রতিযোগিতায় রেজারের এজ
নির্বাচিত

সুইচ ও স্টিম ডেকের সঙ্গে প্রতিযোগিতায় রেজারের এজ

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

অবৈধ হ্যান্ডসেট বিক্রি করলে মূল্য ফেরত দিতে হবে

খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের
ই-কমার্স

সম্পদ দান করে দেবেন বিশ্বের চতুর্থ ধনী জেফ বেজোস!

Load More

ট্রেন্ডিং টপিক

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সাশ্রয়ী দামে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন যারা,...

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix