Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্যোক্তাদের বেড়ে উঠতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রযোজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 5 January 2021
উদ্যোক্তাদের বেড়ে উঠতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রযোজন
Share on FacebookShare on Twitter

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার রাতুল সরকার। তিনি গাজিপুর ভাওয়াল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন। সমাজিক যোগাযোগ মাধ্যম কাজে লাগিয়ে রাতুল ২০২০ সালের ১১ ই জুলাই Ratul’s World নামে একটি অনলাইন পেজ খুলেন। শুরুর দিকটা মোটেও মসৃণ ছিলো না। বিনা পুঁজি অনলাইন পেজের ব্যবসা পরিচালনা করতে থাকেন। সোশ্যাল মিডিয়া পেজনির্ভর উদ্যোগের মাধ্যমে শুরু করেছেন নতুন জীবন। মুনাফা লাভ উদ্যোগের মূল বিষয় নয় দেশি পণ্যের প্রচারণা ও বিশ্বের বুকে দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। রাতুল সরকারের উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন।

টেকজুম: উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু কিভাবে?
রাতুল সরকার : উদ্যোক্তা হিসেবে আমার যাত্রা শুরু মূলত ২০১৮ সালে। যদিও এর আগে উদ্যোক্তা হওয়ার কোনো ইচ্ছেই আমার ছিলনা। গতানুগতিক সবার মত পড়াশোনা শেষ করে চাকরি করার ইচ্ছা ছিলো। তবে বাস্তবতা উপলব্ধি করতে খুব বেশি সময় লাগে নি।বুঝলাম এদেশে পড়াশোনা শেষ করে আমাকে চাকরির পেছনে ছুটতে হবে অনেক সময়। ভাবলাম চাকরিটা বরং তোলা থাক। উদ্যোক্তা হই। নিজের কর্মসংস্থান করবো পাশাপাশি অন্যদের ও অনুপ্রেরণা দিব। আমার মাধ্যমে কর্মসংস্থান হবে আরো অনেকের। সেই চিন্তা থেকেই আমার উদ্যোক্তা হওয়া। ২০১৮ সালের শেষের দিক থেকে আমি ব্যবসা শুরু করি। কিন্তু শুরুর দুই বছর আমার জন্য খুব একটা পজিটিভ ছিলো না। কিন্তু আমি হাল ছাড়ি নি কখনোই। লেগে থাকার মানসিকতা নিয়েই ২০২০ সালের ১১ জুলাই Ratul’s World পেজ খুলে নতুন উদ্যোমে নতুন ভাবে যাত্রা শুরু করি। এর পরেই মূলত উদ্যোক্তা হিসেবে ঘুরে দাড়ানোর গল্প শুরু। বর্তমানে আমার সাথে আরো ২-৩ জন কাজ করছে। আমার দেখাদেখি আমার এলাকার আরো ১০-১২ জন তরুন উদ্যোক্তা তৈরি হয়েছে। যা আমার জন্য আনন্দের।

টেকজুম: ক্যারিয়ারে ই- কমার্স কেন বেছে নিলেন?
রাতুল সরকার : বর্তমানে ই- কমার্স অনেক সম্ভাবনাময়। কারো অধীনে না থেকে স্বাধীন পেশা হিসেবে ই- কমার্স বেছে নিয়েছি।এই পেশার মাধ্যমে আমি গ্রামে থেকে আমার পরিবারকে সময় দিয়ে স্বাধীন ভাবে কাজ করতে পারবো।এই জন্যই মূলত ই- কমার্স বেছে নিয়েছি।

টেকজুম: Ratul’s World কে নিয়ে কি স্বপ্ন দেখেন?
রাতুল সরকার : কোনো রকম মূলধন ছাড়া ই Ratul’s World এর যাত্রা শুরু হয়।সেখান থেজে এখন পর্যন্ত প্রায় ৬ মাসে আমাদের সেল আপডেট ১০লক্ষ+। যার মধ্যে গত এক মাসে গুড় সেল করা হয়েছে ৪ লক্ষ+। প্রায় ২৬০০ কেজির মতো গুড় সেল হয়েছে একমাসে আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা Ratul’s World একটি সফল ই- কমার্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক। যেটি একদিকে যেমন অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিবে, অন্যদিকে আরো অনেককে উদ্যোক্তা হতে অনুপ্রেরণিত করবে।

টেকজুম: আপনার কি কি পণ্য রয়েছে।
রাতুল সরকার : Ratul’s World এর শুরুর দিকের পণ্য হিসেবে পণ্য হিসেবে ছিলো নকশিকাঁথা,মাটির তৈজসপত্র, খাঁটি মধু,নারকেলের নাড়ু,আচার ইত্যাদি।পরবর্তীতে শাড়ি,থ্রি পিস এগুলা যুক্ত হয়।শীত পড়ার পর থেকে খেজুরের গুড় নিয়েই বেশি কাজ করছি। খেজুরের গুড়ের চাপ বেশি থাকায় অন্যান্য কিছুর তেমন প্রচার করা হচ্ছে না।

টেকজুম: উদ্যোক্তা হিসেবে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছি?
রাতুল সরকার : বাংলাদেশের প্রেক্ষাপটে একদিকে চাকরি পাওয়া যেমন চ্যালেঞ্জিং। তেমনি উদ্যোক্তা হিসেবে সফল হওয়াও খুব একটা সহজ না। এই পথটাও অনেক প্রতিযোগিতার। অনেক প্রতারক শ্রেণির জন্য মানুষ অনলাইনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলো। এখন আস্তে আস্তে মানুষ আবার অনলাইন কেনাকাটার দিকে ঝুকছে।
মূলধন না থাকা আমার জন্য আরেকটা বড় প্রতিবন্ধকতা ছিলো। যে কারনে আমি পেমেন্ট ফাস্ট সিস্টেম চালু করি। আমি যেটা করেছি সবথেকে ভালো পণ্যের নির্ভরযোগ্য সোর্স বের করেছি। আর সেটার অনলাইন মার্কেটিং করেছি। কোন কাস্টমার যখন কিছু কেনার জন্য পেমেন্ট করেছে সেই টাকা দিয়েই আমাকে বেস্ট পণ্য টা নিয়ে পাঠাতে হয়েছে। তবে আমার যদি মূলধন থাকতো সেটা আমার জন্য অনেক সহজ হতো। অনেক বেকার তরুনরাই উদ্যোক্তা হওয়ার ইচ্ছা রাখে কিন্তু মূলধনের অভাবে আগাতে পারেনা। সরকার যদি সুদ ছাড়া তাদের ঋণ প্রদান করে তাহলে সেটা নিশ্চয়ই অনেক ভালো একটা ব্যাপার হবে। মূলধন ছাড়া বিজনেস করাটা চ্যালেঞ্জিং সেটা আমি বেশ ভালো মতোই বুঝেছি।

টেকজুম: উই কিভাবে আপনার উদ্যোগে ভূমিকা রেখেছে?

রাতুল সরকার : আমার পেজ খোলার পরদিন ই আমি তে যুক্ত হই। একটা পেজ কিভাবে চালাতে হয়,কিভাবে সব কিছু এড করতে হয়,কি করলে পেজের রীচ ভালো হয় যাবতীয় সব কিছু উই থেকেই আমি শিখেছি এবং সে অনুযায়ী পেজ সাজিয়েছি। শুরুর দিকে উই এর নিয়ম অনুযায়ী আমি প্রথমে শুধু লাইক, কমেন্ট করতাম আর প্রচুর পোস্ট পড়তাম।মোটামুটি ৩০ দিন পর উই তে প্রথম পোস্ট করি। আমি আমার উদ্যোক্তা জীবনের প্রয়োজনীয় দিক নির্দেশনা উই থেকেই পাই। উই তে পোস্ট করার পর আমি বেশ পজিটিভ রেসপন্স পাই। আমার পেজের লাইক এবং সেল বৃদ্ধি পায় উই এর বদৌলতে। আমার পেজে এখন ৮ হাজার লাইক যার অন্তত ৩ হাজার লাইক উই থেকেই এসেছে।তাছাড়া আমার মোট কাস্টমার এবং সেলের ৪০% ই উই থেকে এসেছে। তো বলতে পারি উই এর জন্য আমার উদ্যোক্তা জীবনের পথচলা অনেকটা সহজ হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মনিপুরী তাঁত: সুতাই যাদের শিল্পের বাহন
উই

মনিপুরী তাঁত: সুতাই যাদের শিল্পের বাহন

নারী উদ্যোক্তাদের বাজেট ভাবনা
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের বাজেট ভাবনা

সফল নারী উদ্যোক্তা দীপা বনিক
উই

সফল নারী উদ্যোক্তা দীপা বনিক

কাস্টমার মিটআপে গায়ে হলুদের সাজে সেজেছে কন্যাসুন্দরীর বউ
উই

কাস্টমার মিটআপে গায়ে হলুদের সাজে সেজেছে কন্যাসুন্দরীর বউ

আনান’স ক্যারাভানের কাস্টমার মিটআপ অনুষ্ঠিত
উই

আনান’স ক্যারাভানের কাস্টমার মিটআপ অনুষ্ঠিত

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’
উই

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 January 2021

উদ্যোক্তাদের বেড়ে উঠতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রযোজন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix