Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“নাজির পারভেজ চাকরী ছেড়ে হলেন দইওয়ালা ভাই”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 September 2020
“নাজির পারভেজ চাকরী ছেড়ে হলেন দইওয়ালা ভাই”
Share on FacebookShare on Twitter

মোঃনাজির উদ্দিনের ডাক নাম পারভেজ। জন্মস্থান চট্টগ্রাম হলেও ঢাকার মিরপুরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাসরত।ছোট ভাই সহ বাবা-মা থাকেন চট্টগ্রামে। চট্টগ্রাম কমার্স কলেজ থেকে স্নাতক শেষ করে চাকরির উদ্দেশ্যে ২০০৯ এ ঢাকায় পা রাখেন নাজির পারভেজ। একই সাথে স্নাতকোত্তরে ভর্তি হন। দশ বছর টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরী করেছেন তিনি। নাজির পারভেজের এই চাকরী ছেড়ে পুরোদস্তুর দেশিপণ্যের উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের পক্ষ থেকে সাক্ষাৎকার নিয়েছেন মেহজাবীন রাখী।

টেকজুমঃ আপনার উদ্যোক্তা জীবনে পা রাখার গল্প জানতে চাই।
নাজির পারভেজঃ
২০১৯ হঠাৎ মনস্থির করলাম দেশের বাইরে চলে যাবো। তখন ইংরেজিতে ভালো করার তাগিদ থেকে সার্চ ইংলিশ প্ল্যাটফর্মকে পাওয়া,এরপর রাজিব স্যারের সাথে পরিচয় হওয়া। ক্রমান্বয়ে উইকেও স্যারের মাধ্যমেই পাই।এখন অবধি উই এর প্রায় সব অফলাইন ইভেন্ট এবং অনলাইন ওয়ার্কশপে জয়েন করি এবং সময় দিতে শুরু করি গ্রুপেও। গত বছর অক্টোবর মাসে রাজিব আহমেদ স্যারের পরামর্শে ই-কমার্স ব্যবসায় আগ্রহী হয়ে উঠি। ১৪ই ডিসেম্বর ২০১৯ এ অফিস থেকে ব্লক বাটিক ইভেন্টে যাওয়ার সময় স্যারের একটা পোস্ট থেকে আইডিয়া পাই দই নিয়ে কাজ করার। পরে স্যার কে জানাই, স্যার সাথে সাথে সম্মতি দেন এবং বলেন অনেক ভালো সম্ভাবনা আছে। সেইদিনই প্রতাপ পলাশ ভাইয়ের পছন্দ করে দেওয়া Doiwala/দইওয়ালা ডোমেইন কিনে নিই। ডিজাইনার সামিয়া ফারাহ আপুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম স্যার ঘোষণা দেন আমি দই নিয়ে কাজ করবো। পরবর্তীতে শ্রদ্ধেয় রবিন খান ভাইয়ের সম্মানে আয়োজিত ইভেন্টে সবাইকে দই এর স্বাদ দেওয়ার ব্যবস্থা করি। সেখানে ব্যাপক সাড়া পাই। পরে স্যারের পরামর্শে সোর্সিং করতে থাকি নরসিংদী, বগুড়া, টাংগাইল সহ বিভিন্ন জেলায় এবং ২০২০ সালের মার্চে দই নিয়ে কাজ শুরু করি।পরবর্তীতে করোনার কারণে ডেলিভারি বন্ধ হয়ে যায় কিছু দিনের জন্য। আমার উদ্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ডেলিভারি। আর এই চ্যালেঞ্জ জয় করার ব্যবস্থা করেছেন পিঠা শপের কো-ফাউন্ডার আনিস ভাই।ডেলিভারি ব্যবস্থা উন্নতি এবং প্রডাক্ট কোয়ালিটির ফলে দইওয়ালা সবাই কাছে দইওয়ালার সুনাম ছড়িয়ে পড়ে।

টেকজুমঃ চাকরী ছেড়ে দিয়ে পুরোপুরি ই-কমার্সকে কেন ক্যারিয়ার হিসেবে নেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন?
নাজির পারভেজঃ
বর্তমান যুগ ডিজিটাল যুগ। মানুষ ঘরে বসে সবকিছু পেতে চায়। আমি নিজেও এমন। দীর্ঘদিন চাকরী করে বেতন পেয়েছি ঠিকই কিন্তু মানসিক শান্তি পাইনি,পাইনি যথাযথ সম্মানও। ফলে ই-কমার্স সম্পর্কে জ্ঞান কে নিজের জীবনে কাজে লাগানোর ইচ্ছে থেকে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নিজের উদ্যোগ সহ পদার্পণ করি।

টেকজুমঃ ভবিষ্যতে দইওয়ালা ব্র‍্যান্ডকে কোন অবস্থানে দেখতে চান?
নাজির পারভেজঃ
আমার উদ্যোগ নিয়ে মানুষের মাঝে সাড়া পেয়েছি ব্যাপক। নিজের স্বপ্ন হলো দইওয়ালা দেশের বিখ্যাত দই এর একটি ব্র‍্যান্ড হবে। নিজস্ব কারখানায় দই উৎপাদন করে সততা ও গুণগতমানের নিশ্চয়তা দেওয়া।

টেকজুমঃ নাজির পারভেজ থেকে দইওয়ালা হয়ে ওঠায় উই এর কৃতিত্ব কেমন?
নাজির পারভেজঃ
আমি নাজির পারভেজ দইওয়ালা ভাই হয়ে উঠেছি শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যারের কারণে। আজকে দইওয়ালা ভাই হিসেবে আমার পরিচিতির পুরো কৃতিত্ব উই এর। শ্রদ্ধেয় নাসিমা আক্তার নিশা আপুর দেশিপণ্যের সেরা প্ল্যাটফর্ম উই এবং রাজিব স্যারের পরামর্শ মেনে আজকের আমি। আমার পার্সোনাল ব্র‍্যান্ডিং থেকে শুরু করে দই বিক্রি অবধি সবই উইয়ের কারণে সম্ভব হয়েছে। আমার উদ্যোক্তা হিসেবে, দইওয়ালা হিসেবে আজকের পরিচিতি, অবস্থান,সম্মান সবই শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যার, শ্রদ্ধেয় নাসিমা আক্তার নিশা আপু এবং উই গ্রুপের অবদান।

টেকজুমঃ ধন্যবাদ নাজির পারভেজ, আপনার দইওয়ালা নামকরা ব্র‍্যান্ড হোক। এই প্রত্যাশা রইল।
নাজির পারভেজঃ ধন্যবাদ টেকজুমকে এবং আপনাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: ফায়যা
উই

উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: ফায়যা

কোয়ালকমের চিপে নিরাপত্তা ত্রুটি ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ডিভাইস
প্রযুক্তি সংবাদ

মিড রেঞ্জ ডিভাইসের জন্য কোয়ালকমের নতুন চিপ

‘বেস্ট ই-কমার্স এনাবলার প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল ‘উই’
উই

‘বেস্ট ই-কমার্স এনাবলার প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল ‘উই’

দেশের বাজারে আসছে অপো এফ১৫
স্পটলাইট

দেশের বাজারে আসছে অপো এফ১৫

কুমিল্লার রসমালাই বিক্রি করে লাখোপতি মিতাশা
উই

কুমিল্লার রসমালাই বিক্রি করে লাখোপতি মিতাশা

বাংলাদেশে সুপার স্টোরের চ্যালেঞ্জ
ভিডিও

বাংলাদেশে সুপার স্টোরের চ্যালেঞ্জ

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 September 2020

"নাজির পারভেজ চাকরী ছেড়ে হলেন দইওয়ালা ভাই"

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix