Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি আপডেট নিয়ে ভাইবার সিইও’র ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 January 2021
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি আপডেট নিয়ে ভাইবার সিইও’র ক্ষোভ প্রকাশ
Share on FacebookShare on Twitter

ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান এবং সহজে যোগাযোগের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাপ রাকুতেন ভাইবার হোয়াটসঅ্যাপের সর্বশেষ গোপনীয়তা সংক্রান্ত আপডেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের ফোন নাম্বার ফেসবুকের সাথে শেয়ার করবে কিনা তা নির্বাচন করার সুযোগ পেত। কিন্তু সামনে এটি ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক করা হবে। ব্যবহারকারীদের অবশ্যই ৩০ দিনের মধ্যে নতুন শর্তাদিতে সম্মতি প্রদান করতে হবে, অন্যথায় তারা তাদের অ্যাকাউন্ট আর ব্যবহার করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই দোদুল্যমান অবস্থা বোঝার জন্য আমরা ২০১৮ সালে হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টনের পার্মি ওলসেনের সাথে ফোর্বসে দেয়া সাক্ষাৎকারটি পড়ে দেখতে পারি। ওই সাক্ষাৎকারে তিনি তার চলে যাওয়ার পেছনের কারণ নিয়ে আলোচনা করেছিলেন এবং তার টুইটে সবাইকে ফেসবুক ডিলিট করে দেয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি আমার ব্যবহারকারীদের গোপনীয়তা অনেক বড় স্বার্থের জন্য বিক্রি করেছি। আমি এ সিদ্ধান্ত নিয়েছি এবং এর সাথে আমাকে আপস করতে হয়েছে। এখন প্রতিদিনই আমি বিষয়টি নিয়ে ভাবছি।’

সর্বশেষ আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুকের সাথে একীভূত যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের এই এক হয়ে যাওয়ার ফলে মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের আগের তুলনায় অনেক বেশি মানিটাইজ করা হচ্ছে। বিষয়টি ব্যক্তিগত মেসেজিং করতে যারা আগ্রহী, তাদের জন্য বেশ উদ্বেগজনক।

৪ জানুয়ারি, ২০২১ -এর আপডেটের আগ পর্যন্ত, হোয়াটসঅ্যাপের চুক্তি সংক্রান্ত শর্তাদিতে বলা হতো- ‘আপনার গোপনীয়তার প্রতি আমরা সর্বাত্মকভাবে শ্রদ্ধাশীল। হোয়াটসঅ্যাপের যাত্রার শুরু থেকেই আমরা গোপনীয়তা সংক্রান্ত নীতিমালা মাথায় রেখে আমাদের সেবা তৈরি করতে চেয়েছি।’

‘আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো অন্যদের দেখার জন্য ফেসবুকে শেয়ার করা হবে না। ফেসবুক আমাদের সেবা পরিচালনা ও প্রদানে সহায়তা করা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ ব্যবহার করবে না।’

স্বাভাবিকভাবেই এই দুইটি বিবৃতি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে।

তথ্য সংক্রান্ত গোপনীয়তা নিয়ে হোয়াটসঅ্যাপের এই অনিশ্চয়তাপূর্ণ নীতির সম্পূর্ণ বিপরীতে ভাইবার অনন্য নজির স্থাপন করেছে। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে ভাইবারে কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এই ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বিনামূল্যে ব্যক্তিগত কল এবং চ্যাটের জন্য ডিফল্টস্বরূপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যেখানে বিশেষ কোন সেটিংসের প্রয়োজন নেই। ভাইবারে অংশগ্রহণকারী ব্যতীত ভাইবার নিজেও কোনো ব্যবহারকারীর কল এবং চ্যাট অ্যাক্সেস করতে পারবে না।

প্রেরিত কোন মেসেজ ভাইবার সংরক্ষণ করে না এবং ক্লাউড ব্যাকআপ ডিফল্টভাবে বন্ধ থাকে। যেসব ব্যবহারকারীরা তাদের বার্তা ব্যাক আপ রাখতে চান, তারা চাইলে ক্লাউড ব্যাকআপ সক্রিয় করতে পারেন। তবে, ভাইবার ব্যবহারকারীদের মেসেজ এবং কলের কোন অনুলিপি রাখে না। ভাইবার স্ক্রিনের গোপনীয়তার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করে। ভাইবারের ব্যবহারকারীদের সেলফ-ডেস্ট্রাক্টিং বার্তা পাঠানোর সুযোগ রয়েছে। পাশাপাশি, বার্তা আদান-প্রদানের সময় ব্যবহারকারীরা চাইলেই পুরো কথোপকথনটি গোপন করতে পারবেন, যা শুধুমাত্র পিন কোডের মাধ্যমেই দেখা যাবে। ভাইবারে ব্যবহারকারীর তথ্য কখনো ফেসবুকের সাথে শেয়ার করা হয় না। ভাইবার ফেসবুকের সাথে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে। আর তাই, ব্যবহারকারীদের তথ্য (ফোন নাম্বার এবং ব্যক্তিগত তথ্য) কখনোই ফেসবুকের সাথে শেয়ার করা হবে না।

রাকুতেন ভাইবারের প্রধান নির্বাহী জ্যামেল আগাওয়া বলেন, ‘হোয়াটসঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত নীতিমালায় সাম্প্রতিক আপত্তিকর আপডেটটি গোপনীয়তার মত গুরুত্বপূর্ণ বিষয়কে একটি হাস্যকর বিষয়ে পরিণত করেছে। হোয়াটসঅ্যাপের কাছে ব্যবহারকারীদের গোপনীয়তা কতটা অর্থহীন আপডেটটি কেবল তাই প্রদর্শন করে না, এটি ব্যবহারকারীদের তথ্য অবমাননার ক্ষেত্রে একটি নতুন রেকর্ড বলা যায় এবং নিঃসন্দেহে ভবিষ্যতে এই রেকর্ড আরও ভাঙতে থাকবে। আজ আমি ভাইবারের গোপনীয়তা সংক্রান্ত নীতিমালা নিয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করছি এবং যেসকল নারী-পুরুষ নিজেদের সর্বাধিক নিলামকারীর কাছে বিক্রিযোগ্য তথ্যের চেয়ে বেশি কিছু মনে করেন, তাদের সকলকে মেসেজিং ও কল করার ক্ষেত্রে ভাইবার ব্যবহারের আহ্বান জানাচ্ছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!
টিপস

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!

আইসিটি বিভাগের উদ্ভাবনী উদ্যোগ শোকেসিং কর্মশালা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের উদ্ভাবনী উদ্যোগ শোকেসিং কর্মশালা অনুষ্ঠিত

ফিচার ফোনের ব্যবসা গুটিয়ে নিচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

ফিচার ফোনের ব্যবসা গুটিয়ে নিচ্ছে স্যামসাং

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক
নির্বাচিত

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক

গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ ও গবেষণার শক্তিশালী সঙ্গী: গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপে দুটি নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 January 2021

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি আপডেট নিয়ে ভাইবার সিইও’র ক্ষোভ প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV