Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনার হারিয়ে যাওয়া ফোন কিভাবে ব্লক করবেন, জেনে নিন সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
হারিয়ে যাওয়া স্মার্টফোন কীভাবে উদ্ধার করবেন?
Share on FacebookShare on Twitter

ডিজিটাল প্রযুক্তি এখন এতটাই উন্নত হয়ে গেছে যে স্মার্টফোনের মাধ্যমেই এখন বাড়িতে বসে সব কিছু করা সম্ভব। আজকাল ইলেকট্রিক বিল দেওয়া, ট্যাক্স জমা দেওয়া থেকে শুরু করে শপিং- সমস্ত কিছুই মোবাইলে পেমেন্ট অ্যাপগুলির মাধ্যমে হয়ে যায়। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, আপনার মোবাইল ফোনটি চুরি হয়ে গেলে এই সব পেমেন্টসংক্রান্ত তথ্য কত সহজেই অন্য কারো হাতে চলে যেতে পারে? এছাড়া আপনার প্রাইভেসিও এর ফলে নষ্ট হয়। তাই ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সঙ্গে সঙ্গে ফোনটি ব্লক করে দেওয়া উচিত। এর ফলে অন্য কেউ আপনার ফোন ব্যবহার করতে পারবে না। এমনকি ফোনটি অন্য কাউকে বিক্রিও করতে পারবে না, কারণ ব্লক করা ফোনে কোন নেটওয়ার্ক সাপোর্ট করবে না। তাহলে চলুন দেখে নিই কিভাবে চুরি হওয়া মোবাইল ফোন ব্লক করতে পারবেন।

মোবাইল ফোন ব্লক করার উপায়

মোবাইল ফোন চুরি হওয়ার পর সবার প্রথমে আপনাকে নিকটবর্তী থানায় একটি FIR দায়ের করতে হবে। মোবাইল ফোন চুরির রিপোর্ট অফলাইনের পাশাপাশি অনলাইনেও দায়ের করা যায়। অভিযোগ জানানোর পর অভিযোগকারীকে FIR কপি ও কমপ্লেন নম্বর অবশ্যই নিতে হবে।

এরপর সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR)-এর ওয়েবসাইট ceir.gov.in-এ যেতে হবে। CEIR-এর কাছে দেশের সমস্ত মোবাইল ফোনের তথ্য যেমন ফোন মডেল, সিম এবং IMEI নম্বর থাকে। এর সাহায্যে তারা চুরি যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করতে পারে। সেই সঙ্গে মোবাইল ফোন ব্লক এবং আনলক করতে পারে।

ceir.gov.in-এ ক্লিক করার পর আপনি তিনটি অপশন পাবেন। Block/Lost Mobile, Check Request Status এবং Un-Block Found Mobile। এরপর চুরি হওয়া মোবাইল ফোন ব্লক করার জন্য Stolen/Lost Mobile অপশনে ক্লিক করুন। এরপর একটি পেজ খুলবে যেখানে আপনি মোবাইলের বিষয়ে তথ্য দিতে পারবেন।

মোবাইল ফোনের তথ্যের মধ্যে মোবাইল নম্বর, IMEI নম্বর, ডিভাইসের ব্র্যান্ড, কোম্পানি, ফোন কেনার রসিদ, ফোন হারানোর তারিখ জানাতে হবে। এছাড়া আরও যেসব তথ্য দিতে হবে তা হল রাজ্য, জেলা, ফোন হারানোর এলাকা এবং কমপ্লেন নম্বর। পুলিশের কাছে করা অভিযোগের কপিও আপলোড করতে হবে।

এরপর Add more complaint-এ ক্লিক করতে হবে যেখানে মোবাইল মালিকের নাম, ঠিকানা, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও আইডেন্টিটি কার্ড জমা দিতে হবে। শেষে আরেকবার মোবাইল নম্বর দিতে হবে।

এরপর আপনার নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি দিলে ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। এরপর ফাইনাল সাবমিট করলে চুরি হওয়া মোবাইল ফোন ব্লক হয়ে যাবে। এছাড়া ফোনের ব্যাপারে কিছু জানা গেলেও আপনাকে জানিয়ে দেওয়া হবে। সুতরাং এবার থেকে ফোন হারালে এই পদক্ষেদগুলি গ্ৰহণ করুন আর সহজেই নিজের প্রাইভেসি সুরক্ষিত রাখুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হারিয়ে যাওয়া ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার নিরাপত্তা খাতে বিশ্বে ৩১ লাখ পদ খালি
টেলিকম

সাইবার নিরাপত্তা খাতে বিশ্বে ৩১ লাখ পদ খালি

গ্রামীণফোন গ্রাহকদের জন্য জেনেক্স পণ্যের বিশেষ ছাড়
টেলিকম

গ্রামীণফোন গ্রাহকদের জন্য জেনেক্স পণ্যের বিশেষ ছাড়

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
টেলিকম

৫ মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ

যেসব ভুলে ফোনের চার্জার বার বার নষ্ট হচ্ছে
কিভাবে করবেন

যেসব ভুলে ফোনের চার্জার বার বার নষ্ট হচ্ছে

আপনার স্মার্টফোনের সঠিক চার্জার কোনটি?
কিভাবে করবেন

স্মার্টফোন দ্রুত চার্জ করার ৫ কৌশল

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর
টেলিকম

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর

Load More

ট্রেন্ডিং টপিক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?
টেলিকম

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো
সোশ্যাল মিডিয়া

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জানুয়ারি ২০২১

আপনার হারিয়ে যাওয়া ফোন কিভাবে ব্লক করবেন, জেনে নিন সহজ পদ্ধতি

Techzoom.TV |
TechzoomTV