Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স এ সম্ভাবনাময় জেলা গাজীপুর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১
ই-কমার্স এ সম্ভাবনাময় জেলা গাজীপুর
Share on FacebookShare on Twitter

ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হিসেবে গাজীপুর জেলা পরিচিত। ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই জেলায় বর্তমানে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এর সদর দপ্তর সহ ঘুরে বেড়ানোর বিভিন্ন মনোরম পরিবেশ এবং সুন্দর সুন্দর রিসোর্ট। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একটি বড় অংশ আসে গাজীপুর জেলায় থেকে।

১৭৭০.৫৪ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গাজীপুর জেলার অবস্থান। শিক্ষার হার ৫৬.৪০%। ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই গাজীপুর জেলা। গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর ও কালীগঞ্জ, এই পাঁচ উপজেলা নিয়ে গাজীপুর জেলা গঠিত। এর উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা, দক্ষিণে ঢাকা ও নারায়ণগঞ্জ এবং পশ্চিমে ঢাকা ও টাংগাইল জেলা রয়েছে।

অর্থাৎ গাজীপুর থেকে চারিদিকে স্থলপথে যাতায়াত করার সুব্যাবস্থা রয়েছে। সড়ক এবং রেল পথে গাজীপুর থেকে চলাচল যথেষ্ট সুবিধাজনক। তাই চাইলেই সহজে গাজীপুর থেকে অনান্য জেলায় পণ্য ও সেবা আদান-প্রদান সম্ভব।

ধান, পাট, আখ, তুলা, বাঁশ, কাঁঠাল, কলা, পেয়ারা, লিচু ও পেঁপেঁর মত অর্থকরী ফসলে সমৃদ্ধ গাজীপুর জেলা। এছাড়া গাজীপুর এর ঘরে ঘরে বিভিন্ন নকশি পিঠা প্রচলিত রয়েছে। দেশীয় মুরগী এবং দেশীয় মুরগীর ডিম এখানে সহজপ্রপ্য। গাজীপুর যথেষ্ট সবুজ সতেজ হবার কারনে এ জেলার গাভীর দুধ বেশ সমাদৃত।

গাজীপুর জেলা দেশের অন্যতম বৃহত্তর, সমৃদ্ধশালী এবং সম্ভাবনাময় জেলা। বিভিন্ন পণ্যের উপস্থিতি এবং যোগাযোগ ব্যাবস্থা বলে দেয় যে এ জেলায় ই-কমার্সের যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে।

ডিজিটাল বাংলাদেশ এর অন্যতম উপাদান হিসেবে ই-কমার্স আমাদের দেশেও নিজের অবস্থান শক্ত করেছে। ক্রেতা-বিক্রেতা অনেকেই এখন ই-কমার্স এর দিকে ঝুঁকছে। ভালোভাবে কাজে লাগাতে পারলে গাজীপুর জেলায় ই-কমার্স হবে একটি পছন্দনীয় পেশা।

যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১২০০ লোকের বসবাস, সেখানে পণ্যের এবং সেবার চাহিদা অবশ্যই রয়েছে। আবার গাজীপুরে বিভিন্ন প্রশাসনিক দপ্তর, মিল,কারখানা থাকার ফলে নানা জেলার মানুষের বসবাস এখানে, যাদের আবার রয়েছে ভিন্ন ভিন্ন চাহিদা। সঠিক ভাবে ই-কমার্স কে কাজে লাগাতে পারলে গাজীপুর জেলার বাসিন্দারা যেমন প্রয়োজন অনুযায়ী পণ্য ঘরের দরজায় পেয়ে উপকৃত হবে তেমনি গাজীপুর জেলার পণ্য, সেবা,উদ্যোগ এবং ব্যাবসায় এরও প্রসার ঘটবে।

ইতিমধ্যে গাজীপুর জেলা থেকে অনেকেই ই-কমার্সে ব্যাবসায়ে নাম লিখিয়েছেন এবং তারা বেশ ভালো করছেন।

নকশি স্টোর এর স্বত্বাধিকারী নন্দিনি আলম বলেন, “আমি বসবাস করি শ্রীপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে, ই- কমার্স এর মাধ্যমে নকশি কাঁথা সহ অন্যান্য নকশি পণ্য পৌঁছে দেই দেশের ৬৪ জেলায়। এটা অবশ্যই আমাদের মত নারী উদ্যোক্তাদের জন্য বড় একটা সুযোগ। ঘরে বসে ফেসবুকের মাধ্যমে ওর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিস এ পণ্যের বুকিং দেই, আবার পণ্য সোর্স থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করি।”

এসডি ডিলেসিয়াস এর স্বত্বাধিকারী সুবর্না রানী দাস ও নিজের হাতে তৈরি দুধের প্যাড়া সন্দেশ, মুরালি, নাড়ু নিয়ে কাজ করে ভালো সাড়া পেয়েছেন এবং নিজের কাজের পরিধি বাড়িয়ে বর্তমানে টাঙ্গাইলের
হাফসিল্ক নিয়েও কাজ শুরু করেছন।

গাজীপুর জেলায় ই-কমার্সকে আরও বেশী শক্তিশালী এবং ফলপ্রসু করে তুলতে গাজীপুর বর্তমান এবং ভবিষ্যৎ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। কিছু কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে, তবে সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবেলা করা সম্ভব। তা করতে পারলেই ই-কমার্সে সম্ভাবনাময় গাজীপুর জেলা সফলতার মুখ দেখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

আফিমিল্ক ডেইরি স্টার্টআপ এর পরিচিতি
ই-কমার্স

আফিমিল্ক ডেইরি স্টার্টআপ এর পরিচিতি

২২ ও ২৩ মার্চ অনেক পণ্যে ‘স্বপ্ন’-তে আবারও বিশেষ ছাড়
ই-কমার্স

কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’

এক্সক্লুসিভ মটোরোলা অ্যাকসেসরিস আনল রবিশপ
ই-কমার্স

এক্সক্লুসিভ মটোরোলা অ্যাকসেসরিস আনল রবিশপ

দারাজ থেকে কে ক্র্যাফট -এর পণ্য কিনলেই আকর্ষণীয় ছাড়
ই-কমার্স

দারাজ থেকে কে ক্র্যাফট -এর পণ্য কিনলেই আকর্ষণীয় ছাড়

ইভ্যালি’র পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব সেলুলয়েডে ৭১
ই-কমার্স

ইভ্যালি’র পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব সেলুলয়েডে ৭১

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার
টেলিকম

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার
নির্বাচিত

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ ফেব্রুয়ারি ২০২১

ই-কমার্স এ সম্ভাবনাময় জেলা গাজীপুর

Techzoom.TV |
TechzoomTV