Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অর্ডার ছিল স্মার্টফোনের পাঠাল ১৪ টাকার কাপড় কাচার সাবান!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 October 2020
অর্ডার ছিল স্মার্টফোনের পাঠাল ১৪ টাকার কাপড় কাচার সাবান!
Share on FacebookShare on Twitter

উৎসবের মরশুমে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল নিয়ে হাজির হয়েছে অ্যামাজন। আর সেখান থেকেই একটি স্মার্টফোন অর্ডার করেছিলেন দিল্লির এক ব্যক্তি। কিন্তু স্মার্টফোন অর্ডার করে তিনি হাতে যা পেলেন, তাতে চক্ষু চড়কবৃক্ষে উঠেছে নেটপাড়ার লোকজনের।

বেশ কিছু নিত্যনতুন প্রডাক্টে বিপুল ছাড় দিচ্ছে অ্যামাজন ট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। সেই ছাড়েই প্রলুব্ধ হয়ে Redmi 8A Dual স্মার্টফোন অর্ডার করেছিলেন দিল্লির নমন বৈশ নামের এক ব্যক্তি। নমনের দোরগোড়ায় ডেলিভারি বয়ের সুবাদে সেই প্যাকেট পৌঁছেও গেল। কিন্তু প্যাকেট খুলতেই বিপত্তি। প্যাকেট খুলে নমন দেখলেন, সেখানে Redmi 8A Dual স্মার্টফোন তো নেই! তার জায়গায় রয়েছে ১৪ টাকা দামের রিন সাবান!

অর্ডার ডিটেইলস এবং সাবানের ছবি-সহ গোটা বিষয়টি ট্যুইটারে পোস্ট করেছেন নমন বৈশ। অ্যামাজন এর মতো নামজাদা একটা ই-কমার্স প্ল্যাটফর্মের কাছে এমনতর ঝটকা তিনি আশা করেননি! বিখ্যাত এই সংস্থার বিরুদ্ধে তোপ দেগে ট্যুইটারে নমন লিখছেন, ‘২৪ অক্টোবর অ্যামাজন এ MI redmi 8A dual স্মার্টফোনটি অর্ডার করেছিলাম। কথামতো আমাদের পুরনো ফোনটিও এক্সচেঞ্জ করিয়ে নিই ডেলিভারি বয়ের কাছে। কিন্তু বদলে আমি ফাঁকা বাক্স পাই, যার ভিতরে ছিল একটি রিন সাবান। প্রিয় অ্যামাজন, এই ভাবে গ্রাহকদের বিশ্বাস ভাঙবেন না। দয়া করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে দিন।’

যদিও অ্যামাজন এই ঘটনায় কাঠগড়ায় তুলেছে সেলারকে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই দিল্লির ওই বাসিন্দার সমস্যা দূর করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অ্যামাজন এর তরফে।

তবে এই কাণ্ড প্রথম নয়। এর আগেও ভুলবশত প্রডাক্ট অদলবদল করে ফাঁপড়ে পড়েছিল Amazon। এক সপ্তাহ আগেই মুম্বইয়ের এক ব্যক্তি Amazon-এর ডেলিভারি সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ওঙ্কার হানমান্ডে নামক মুম্বইয়ের সেই ব্যক্তি স্মার্টফোন অর্ডার করেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ না করেই বাড়ির সামনে স্মার্টফোনটি ফেলে চলে যায় ডেলিভারি বয়। আর সেখান থেকেই তাঁর নতুন স্মার্টফোন প্যাকেট খোলার আগেই চুরি হয়। যদিও Amazon-এর তরফে ওই ব্যক্তিকে আশ্বস্ত করা হয় যে, ফোনের দাম ফেরত দেওয়া হবে।

তার পরই আবার Amazon Great Indian Festival সেল চলাকালীন iPhone অর্ডার করে তার ক্লোন পাওয়ার অভিযোগ করেছিলেন ভারতীয় আর এক ব্যক্তি। গত রবিবারই ভারতীয় কৃষি গবেষণা বিভাগের এক কর্মকর্তা আর একটি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে স্মার্টফোন অর্ডার করে তার বদলে ডিটারজেন্ট পাওয়ার অভিযোগ করেছিলেন।

গত সপ্তাহেই আর এক গ্রাহক Flipkart থেকে নকল iPhone পাওয়ার অভিযোগ করেছিলেন। তাই শুধু Amazon-কেই দুষলে হবে না। এই মুহূর্তে জনপ্রিয় প্রায় সব ই-কমার্স প্ল্যাটফর্মই প্রায় এই ধরনের ভুল করে থাকে। তাই সজাগ হতে হবে গ্রাহকদেরই। ভুল ডেলিভারি হলে, সঙ্গে-সঙ্গেই অভিযোগ জানাতে হবে ই-কমার্স প্ল্যাটফর্মের কাস্টোমার কেয়ারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আড়ংয়ের শপিং ব্যাগ নিয়ে নেটজুড়ে হইচই
ই-কমার্স

আড়ংয়ের শপিং ব্যাগ নিয়ে নেটজুড়ে হইচই

ই-কমার্স ব্যবসা কিভাবে শুরু করবেন
ই-কমার্স

ই-কমার্স ব্যবসা কিভাবে শুরু করবেন

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ইভ্যালির নতুন বোর্ডে কে কত সম্মানি পাচ্ছেন

লকডাউনে ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখার আবেদন ফুড ডেলিভারি কোম্পানিগুলোর
ই-কমার্স

লকডাউনে ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখার আবেদন ফুড ডেলিভারি কোম্পানিগুলোর

বিজয় দিবসে যাদরো ডটকমের “উচ্ছাসে উল্লাসে, বিজয়ের পঞ্চাশে” ক্যাম্পেইন ঘোষণা
ই-কমার্স

বিজয় দিবসে যাদরো ডটকমের “উচ্ছাসে উল্লাসে, বিজয়ের পঞ্চাশে” ক্যাম্পেইন ঘোষণা

স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে উই-এর পলিসি ডায়ালগ অনুষ্ঠিত
ই-কমার্স

স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে উই-এর পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
সোশ্যাল মিডিয়া

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা অনেকের...

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 October 2020

অর্ডার ছিল স্মার্টফোনের পাঠাল ১৪ টাকার কাপড় কাচার সাবান!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix