Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“চট্টগ্রামের শুটকির ই-কমার্সে সম্ভাবনা”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
“চট্টগ্রামের শুটকির ই-কমার্সে সম্ভাবনা”
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নদীমাতৃক দেশ ফলে মৎস্যজাত খাদ্যের উৎসের প্রায় অধিকাংশই নদীর সাথে এবং উপকূলীয় অঞ্চলের সাথে সম্পর্কিত।আমাদের এই অঞ্চলের প্রায় ৭.৩ মিলিয়ন লোকের জীবিকা সামুদ্রিক মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণের ওপর নির্ভরশীল। বছরে প্রায় ৫.৪৬ লক্ষ মেট্রিক টন মৎস্য আহরিত হয় সমুদ্র থেকে যার ২০% শুটকি হিসাবে প্রক্রিয়াজাতকরণ করা হয়।বাংলাদেশ থেকে (২০১১-১২)অর্থ বছরে প্রায় ৬২৩ মেট্রিক টন শুটকি বিদেশে রপ্তানি করা হয়। বাংলাদেশে ৮-১০ প্রজাতির সামুদ্রিক মাছ থেকে বাণিজ্যিকভাবে শুটকি তৈরি হয়।প্রজাতিভেদে প্রায় ৩-৫ কেজি কাঁচা মাছ প্রয়োজন হয় প্রতি কেজি শুটকি তৈরিতে। বছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে শুটকি শুকানো হয় অর্থাৎ শীতকালকে শুটকির প্রক্রিয়াজাতকরণের সময় হিসেবে ধরা হয়।বাংলাদেশের উৎপাদিত সামুদ্রিক শুটকির সবচেয়ে বড় অংশই তৈরী হয় কক্সবাজারে।

বাংলাদেশের শুটকির বড় অংশ উৎপাদিত হয় চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায়।বন্দর নগরী চট্টগ্রাম শুটকির জন্য বিখ্যাত এতো সবার জানা কথা।চট্টগ্রামের শুটকি নিয়ে অন্যান্য জেলাতেও বেশ সুনাম রয়েছে। সারিবদ্ধভাবে ভাবে শুটকি শুকাতে দেখা যায় শহরের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে।কর্ণফুলী ছাড়াও চট্টগ্রামের অন্যান্য এলাকায় বঙ্গোপসাগর থেকে মাছ সংগ্রহ করে শুটকি বানানো হয়ে থাকে। কর্ণফুলী নদীর উত্তর-দক্ষিণ তীরঘেঁষা বাকলিয়া, ইছানগর, ডাঙ্গারচর, কর্ণফুলী ঘাট ও জুলধায় গড়ে উঠেছে এ খাতের বিভিন্ন পল্লী গুলো। বঙ্গোপসাগরের কুতুবদিয়া, কক্সবাজার ও টেকনাফ এলাকার গভীর সমুদ্র থেকে জেলেদের সংগ্রহ করা মাছ কর্ণফুলীর তীরে আনা হয়।শ্রমিকের সহজলভ্যতা এবং নৌপথ যোগাযোগের সুবিধার ভূমিকা রয়েছে এতে।

এছাড়া কক্সবাজার, মহেশখালী, মাইশদিয়া, কুতুবদিয়া, কর্ণফুলী, চরচাক্তাই, রাঙাবালি অঞ্চলে শুটকি উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাত হয়ে থাকে। চট্টগ্রামের চরচাক্তাই বাজার হচ্ছে শুটকির প্রধান আড়ৎ।এখানে বিশাল একটি শুটকিপল্লীও রয়েছে।মুলত অক্টোবর মাসের শুরু থেকে এখানে শুটকি উৎপাদন শুরু হয়ে যায় এবং নভেম্বরে শীতের শুরু থেকে পুরোদমে শুটকি উৎপাদনে নেমে যায় জেলে সম্প্রদায়।

চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকাকে শুটকির অন্যতম প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। এখানে নানান ধরণের শুটকি মাছ সহজপ্রাপ্য এবং এখানকার শুটকি বিদেশের মাটিতেও বেশ সুনাম কুড়িয়েছে।এখানকার শুটকি মাছ আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাইসহ আরও কয়েকটি দেশে রপ্তানি হয়ে থাকে। মানভেদে এই শুটকিকে তিনটি গ্রেডে ভাগ করা হয়; এ, বি এবং সি। বিদেশে “এ” গ্রেডের শুটকির চাহিদা বেশি। এছাড়া দেশের বিভিন্ন শহরের শুটকি ব্যবসায়ীরা এখান থেকে মানসম্মত শুটকি সংগ্রহ করতে আসেন এবং তা খুচরা বাজারে বিক্রি করে থাকেন।

লইট্যা, পোয়া মাছ, ছুরি মাছ, চিংড়ি মাছ, মইল্যা মাছ, রুপচাঁদা মাছ, ফাইস্যা মাছ, ছোট হাঙ্গর মাছ আরও নানা প্রজাতির মাছ শুকানো হয় কর্ণফুলি নদীর পাড়ে। জানা যায়, এসব মাছ ১৫-২০ দিন সময় নিয়ে শুকাতে হয়।এসব শুটকি বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার পর বিদেশে ব্যাপক চাহিদা মেটাতে রপ্তানিও করা হয়। আরো জানা যায় যে, শীতের দিনে চরম রোদের মাঝে শুটকি বেশী শুকানো হয় এবং বিকিকিনি ভালো হয়। অন্যান্য ঋতু বিশেষত বর্ষার সময় তেমন কেনাবেচা থাকে না কারণ তখন মাছের সংকট থাকে।এছাড়া বিভিন্ন দুর্যোগের ফলে বৃষ্টি ও সতর্ক সংকেত থাকলে মাছ শিকার বাধাগ্রস্ত হয়।পাশাপাশি রোদের অপ্রতুলতা তো রয়েছেই।

বাশঁখালী, মহেশখালী, কক্সবাজার, কাপ্তাই থেকে শীতের মৌসুমে প্রচুর মাছ চট্টগ্রামে আসে এবং সব মাছ শুকিয়ে বিভিন্ন আড়ৎদারের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়া হয়।শুটকির মধ্যে সবচেয়ে দামী হলো লাক্কা ও রূপচাঁদা।অত্যন্ত মজাদার এবং উৎপাদন খরচের কারণে এগুলোর দাম বেশি বলে ব্যবসায়ীরা জানান। ছুরি শুটকিরও দাম বেশ ভালোই।কম দামের শুটকি হলো মিশালী শুটকি। তবে জানা যায় লইট্ট্যা শুটকির চাহিদা বেশি।

শুটকিপল্লীতে প্রতিদিন কাজ করেন শত শত নারী-পুরুষ। খোঁজ নিয়ে জানা যায়, এখানে কর্মসংস্থানের সুযোগ হলেও পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট নন কর্মীরা।বর্তমান ই-কমার্সের যুগে সবকিছুই প্রায় অনলাইনে কিনতে আগ্রহী হচ্ছেন কর্মব্যস্ত মানুষ।
ফলে শুটকির মতো দেশিপণ্য ই-কমার্সের কল্যাণে যদি অনলাইন ভিত্তিক শপ গুলোতে পাওয়া যায় তাহলে এটির চাহিদা যেমন বাড়বে তেমনি পারিশ্রমিক বাড়বে শ্রমিকদের। তাছাড়া এটি সম্ভাবনাময় একটি খাত ফলে উদ্যোক্তাদের মাধ্যমে এটির প্রসার নিশ্চিত করা গেলে অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারে দেশ।চট্টগ্রামের বিখ্যাত এই শুটকির বাজার আরো প্রচারণা পাবে ই-কমার্সের কল্যাণে এবং সুদিন আসবে এই খাতের পাশাপাশি হাসি ফুটবে এখানকার শ্রমিকদের মুখে এটি এখন কেবল সময়ের দাবি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সদেশি পণ্যদেশিপণ্যের ই-কমার্সদেশিপণ্যের উদ্যোগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

টাকা ফেরত পাবে ইভ্যালির গ্রাহকরা, সময় চায় নতুন বোর্ড
ই-কমার্স

ইভ্যালি থেকে পদত্যাগ করল বিচারপতি মানিকের নেতৃত্বাধীন পরিচালনা বোর্ড

নিবন্ধন ছাড়া ফেসবুকেও পণ্য বিক্রি করা যাবে না
ই-কমার্স

নিবন্ধন ছাড়া ফেসবুকেও পণ্য বিক্রি করা যাবে না

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেই আলেশা কার্ডের
ই-কমার্স

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেই আলেশা কার্ডের

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ
ই-কমার্স

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

বাবা দিবস উপলক্ষ্যে দারাজ নিয়ে এলো বিশেষ ক্যাম্পেইন‘আমার বাবা সুপার হিরো’
ই-কমার্স

বাবা দিবস উপলক্ষ্যে দারাজ নিয়ে এলো বিশেষ ক্যাম্পেইন‘আমার বাবা সুপার হিরো’

ই-কমার্স

রমজানে ফুডপ্যান্ডায় ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?
প্রযুক্তি বাজার

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
বিবিধ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!
প্রযুক্তি সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ ফেব্রুয়ারি ২০২১

"চট্টগ্রামের শুটকির ই-কমার্সে সম্ভাবনা"

Techzoom.TV |
TechzoomTV