Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব বিষয়ে ৯৯৯-এ কল করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 March 2021
যেসব বিষয়ে ৯৯৯-এ কল করবেন
Share on FacebookShare on Twitter

সরকারি জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করে তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যায়। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই নাম্বারে কল করে নানা সেবার জন্য। তবে ৯৯৯ এ নির্দিষ্ট কিছু বিষয়ে কল করার জন্য উৎসাহিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিপদজনক পরিস্থিতি:
১. কোথাও আগুন লাগতে দেখলে।

২. কোথাও বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে দেখলে।

৩. কোথাও গ্যাস লাইন থেকে গ্যাস লিক হতে দেখলে।

৪. কাউকে পানিতে পড়ে বা ডুবে যেতে দেখলে।

৫. কাউকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখলে।

৬. কাউকে মারাত্মকভাবে আগুনে পুড়ে যেতে দেখলে।

৭. যেকোনো দুর্ঘটনায় কারো মারাত্মক রক্তক্ষরণ হতে দেখলে।

৮. রাস্তা-ঘাটে বা হাট-বাজারে কোনো শিশু হারিয়ে গেলে।

৯. কোথাও কোনো দুর্ঘটনা বা এক্সিডেন্ট ঘটতে দেখলে (সড়ক পথে, নৌপথে বা রেলপথে)।

১০. কোনো নৌযান চরে আটকে গেলে বা চলার পথে ডুবে যেতে থাকলে বা ডুবে যেতে দেখলে।

১১. কোথাও কাউকে বিপজ্জনভাবে আটকা পড়ে থাকতে দেখলে।

১২. কাউকে মারাত্মকভাবে আহত হতে দেখলে বা আহত হয়ে কোথাও পড়ে থাকতে দেখলে।

১৩. যে কোনো কারণে কেউ মৃত্যুর ঝুঁকিতে থাকলে বা থাকতে দেখলে।

অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে:

নারী ও শিশুর প্রতি অপরাধ;
১. কোথাও বাল্য বিবাহ হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র হয়েছে। কোনো শিশু সহিংসতার শিকার হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র হয়েছে।

২. কোনো কিশোরী বা নারীকে ইভটিজিং, যৌন হয়রানী বা শারীরিক নির্যাতনের শিকার হতে দেখলে।

৩. কোনো শিশু বা কিশোরী বা নারী ধর্ষণের শিকার হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র ধর্ষিত হয়েছে।

৪. কোনো নারী, শিশু বা ব্যক্তিকে পাচার হতে দেখলে।

অপহরণ ও নির্যাতন;
১. কাউকে অপহরণের চেষ্টা করা হচ্ছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে বা এই মাত্র অপহরণ করা হয়েছে।

২. কাউকে অপহরণ করে অবরুদ্ধ করে রাখতে দেখলে।

৩. কাউকে আটকে রেখে বা বেঁধে রেখে নির্যাতন করতে দেখলে।

৪. ইচ্ছার বিরুদ্ধে কাউকে দিয়ে জোরপূর্বক কোনো কাজ করতে দেখলে।

৫. শালিসে কোনো নারী বা পুরুষকে শারীরিক নির্যাতন করতে দেখলে।

৬. কোথাও কোন গৃহকর্মী নির্যাতনের শিকার হতে দেখলে।

অবৈধ মাদক, আগ্নেয়াস্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রম;
১. কোথাও অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক রয়েছে বলে জানতে পারলে।

২. কাউকে কোনো প্রকার অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক বহন করতে দেখলে।

৩. কেউ আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র দিয়ে কাউকে আঘাত করতে যাচ্ছে, করছে বা এই মাত্র আঘাত করেছে।

৪. কোথাও কোনো কিশোর গ্যাং বা আঞ্চলিক গোষ্ঠী বা দল বা গ্রুপভিত্তিক আক্রমণের পরিকল্পনা বা সংঘর্ষ পরিলক্ষিত হলে।

৫. কাউকে সন্ত্রাসী কায়দায় কোনো জমি বা স্থাপনা দখল করতে দেখলে।

৬. কোথাও সন্ত্রসী বা জঙ্গি হামলা হতে যাচ্ছে, চলছে বা হয়েছে।

অন্যান্য অপরাধ;
১. কোথাও ছিনতাই, চাঁদাবাজী বা ডাকাতি হতে দেখলে।

২. কোনো গাড়ি কাউকে পিষ্ট করে বা মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে দেখলে।

৩. কোথাও মাদক বা জুয়ার আসর বসতে দেখলে।

৪. কোথাও যাত্রাপালায় অশ্লীল নৃত্য বা অসামাজিক কাজ হতে দেখলে।

৫. কোথাও ওয়ারেন্টভুক্ত কোনো আসামি অবস্থান করতে দেখলে।

৬. কাউকে বেপরোয়াভাবে গাড়ি চালাতে দেখলে।

৭. কাউকে মারাত্মক কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা করতে দেখলে।

অন্যান্য:
এছাড়া পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সেবা প্রয়োজন এমন যে কোনো জরুরী পরিস্থিতি ৯৯৯ নম্বরে কল করুন। ৯৯৯ নম্বরে কল করলে কোনো কল চার্জ টাকা হয় না।

উল্লেখ্য, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম পরিচালিত হয় রাজধানীর আবদুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুম থেকে। দুটি তলায় সাড়ে চারশর বেশি কর্মী কাজ করছেন। যারা কল রিসিভ করেন, তাদের বলা হয় কলটেকার। কলটেকারদের তত্ত্বাবধান করার জন্য আছেন কয়েকজন কর্মকর্তা। দিনরাত ২৪ ঘণ্টা এখানে চার শিফটে কাজ করেন তারা। অ্যাম্বুলেন্স সেবার জন্য রয়েছে আলাদা ডেস্ক।

সূত্র: মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, বাংলাদেশ পুলিশ

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শেখ হাসিনা কৃষকদের উন্নত জীবন উপহার দিয়েছেন: পলক
নির্বাচিত

শেখ হাসিনা কৃষকদের উন্নত জীবন উপহার দিয়েছেন: পলক

ফোনে কভার পরিয়ে রাখা ভালো নাকি খারাপ?
কিভাবে করবেন

ফোনে কভার পরিয়ে রাখা ভালো নাকি খারাপ?

মেলায় সফটওয়্যার টেস্ট করার সুযোগ দিচ্ছে পিএমঅ্যাস্পায়ার
নির্বাচিত

মেলায় সফটওয়্যার টেস্ট করার সুযোগ দিচ্ছে পিএমঅ্যাস্পায়ার

স্কাইপেতে কল রেকর্ড করবেন যেভাবে
নির্বাচিত

স্কাইপেতে কল রেকর্ড করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ বিজনেস সল্যুশন প্রোভাইডার হল আজিয়াটার এডিএ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ বিজনেস সল্যুশন প্রোভাইডার হল আজিয়াটার এডিএ

জনপ্রিয় অ্যাপের ছদ্মবেশে ছড়াচ্ছে কনফেটি ম্যালওয়্যার
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় অ্যাপের ছদ্মবেশে ছড়াচ্ছে কনফেটি ম্যালওয়্যার

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 March 2021

যেসব বিষয়ে ৯৯৯-এ কল করবেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix