Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে স্ন্যাপড্রাগন ৭৮০জি ফাইভজি চিপের স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 March 2021
আসছে স্ন্যাপড্রাগন ৭৮০জি ফাইভজি চিপের স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

সম্প্রতি সপ্তম সিরিজের স্ন্যাপড্রাগন ৭৮০জি ফাইভজি ক্ষমতার চিপসেট উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। এ চিপসেটে কোয়ালকম স্পেকট্রার ৫৭০ সিরিজের ট্রিপল আইএসপি এবং ষষ্ঠ প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে এ চিপসেট নির্মিত স্মার্টফোনের বাজারজাত শুরু হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। খবর ইটি টেলিকম।

বর্তমান সময়ে বাজারে প্রচলিত অক্টা-কোরের ফাইভজি চিপসেটে করটেক্স এ৭৮-এর দুটি কোর ব্যবহার করা হয়, যার সর্বোচ্চ গতিসীমা ২.৪ গিগাহার্টজ। সেই সঙ্গে করটেক্স এ৫৫-এর কোরের গতি ১.৮ গিগাহার্জ। আর এ দুটি কোরেই গ্রাফিক্স পরিচালনার জন্য অ্যাড্রেনো ৬৫২ জিপিইউ ব্যবহার করা হয়।

স্ন্যাপড্রাগন ৭৮০জি ফাইভজি চিপসেটকে শক্তি জোগাবে কোয়ালকমের ষষ্ঠ প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন ইঞ্জিন এবং কোয়ালকমের হেক্সাগন ৭৭০ সিরিজের প্রসেসর। যেটি অন্যান্য এআই ইঞ্জিনের তুলনায় ১২ গুণ বেশি কার্যক্ষমতা সম্পন্ন।

এ চিপসেটটি দ্বিতীয় প্রজন্মের কোয়ালকম সেন্সিং হাব দ্বারা পরিচালিত। যেটি অডিও প্রসেসিংয়ের ক্ষেত্রে কম ক্ষমতার এআই প্রসেসরকে সহায়তা করে। এ চিপসেটে গেমারদের জন্য ভালো সুবিধা যোগ করা হয়েছে। এর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলো, আপডেটযোগ্য জিপিইউ ড্রাইভার, আল্ট্রা স্মুথ গেমিং এবং ১০ বিট এইচডিআর গেমিং।

ফটোগ্রাফির ক্ষেত্রে এ চিপসেটের স্পেক্ট্রা ৫৭০ আইএসপি কোর জুম, ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড তিনটি ক্যামেরা থেকে একসঙ্গে ছবি ধারণ করতে সক্ষম। এ চিপসেট এইচডিআর ১০ প্লাস ভিডিও রেকর্ডিং এবং ফোরকে এইচডি ধারণক্ষমতা সম্পন্ন এইচডিআর ছবি তুলতে সক্ষম।

কানেক্টিভিটির ক্ষেত্রে স্ন্যাপড্রাগন ৭৮০জি চিপসেটে এক্স৫৩ ফাইভজি মডেম আরএফের অপটিমাইজড কোর রয়েছে। পিক আওয়ারে এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩.৩ গিগাবাইট স্পিডে ডাউনলোড করা সম্ভব। এছাড়াও এতে ওয়াইফাই ৬, ওয়াইফাই ৬ই এবং ব্লুটুথ অডিওর সাপোর্ট রয়েছে।

ওয়াইফাই ৬ই-এর সাপোর্টের মাধ্যমে স্ন্যাপড্রাগনের ৭৮০জি সিরিজের এ চিপসেট ৬ গিগাহার্টজ স্পেকট্রাম পর্যন্ত এর সক্ষমতা বাড়াতে পারবে। এর পাশাপাশি স্ন্যাপড্রাগনের সাউন্ড টেকনোলজি স্যুট বিভিন্ন ধরনের অডিও ফিচার এবং সিস্টেম লেভেল অপটিমাইজেশনের কাজ করতে সহায়তা করে।

কোয়ালকম টেকনোলজিসের প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেদার কোনদাপ বলেন, তিন বছর আগে স্ন্যাপড্রাগনের ৭ সিরিজের চিপসেট বাজারে প্রকাশ করা হয়। এরপর বিশ্বে এ চিপসেটে নির্মিত ৩৫০-এরও বেশি স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে। স্ন্যাপড্রাগন ৭৮০জি ৫জি চিপসেট প্রকাশের মাধ্যমে আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই।

তিনি বলেন, বিশ্বে মোবাইলফোন ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেয়ার প্রয়াসেই স্ন্যাপড্রাগন ৭ সিরিজের ৭৮০জি চিপসেটটি নির্মাণ করা হয়েছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা স্মার্টফোনস্ন্যাপড্রাগন ৭৮০জিস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে আইফোন ১৭ সিরিজ: বড় চমক নিয়ে প্রস্তুত অ্যাপল
নির্বাচিত

আইফোনে আসছে স্মার্ট রিমাইন্ডার, যে সুবিধা পাওয়া যাবে

নতুন ম্যাকবুক ও আইপ্যাড প্রো আনছে অ্যাপল
নির্বাচিত

ল্যাপটপের ক্যামেরা নিয়ে নতুন পরামর্শ অ্যাপলের

সিম কার্ড ছাড়া খোলা যাবে না ইমো অ্যাকাউন্ট
নির্বাচিত

সিম কার্ড ছাড়া খোলা যাবে না ইমো অ্যাকাউন্ট

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
নির্বাচিত

যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা

অনলাইনে ১ মিনিটে করোনা পরীক্ষার সুযোগ দিচ্ছে ডিএইচ
নির্বাচিত

অনলাইনে ১ মিনিটে করোনা পরীক্ষার সুযোগ দিচ্ছে ডিএইচ

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনায় ৬৩০ কোটি...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 March 2021

আসছে স্ন্যাপড্রাগন ৭৮০জি ফাইভজি চিপের স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix