Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোভিড-১৯ চলাকালীন ৬০ হাজারের বেশি বাংলাদেশি ডিজিটাল দক্ষতা অর্জন করেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 9 April 2021
কোভিড-১৯ চলাকালীন ৬০ হাজারের বেশি বাংলাদেশি ডিজিটাল দক্ষতা অর্জন করেছে
Share on FacebookShare on Twitter

সম্প্রতি মাইক্রোসফট কর্পোরেশন ঘোষণা করেছে যে, তারা ২৪৯টি দেশ ও অঞ্চলের ৩ কোটিরও বেশি মানুষকে ডিজিটাল দক্ষতা অর্জনে সহায়তা করেছে, যার মধ্যে ৬০ হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন। যা মাইক্রোসফটের গত জুনে আড়াই কোটির প্রাথমিক লক্ষ্যকে ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও, মাইক্রোসফট কর্পোরেশন চলতি বছর বিশ্বের আড়াই লাখ প্রতিষ্ঠানকে দক্ষতা-ভিত্তিক নিয়োগে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

কর্মহীন কারখানা শ্রমিক থেকে শুরু করে রিটেইল অ্যাসোসিয়েট ও ট্রাক চালক পর্যন্ত লক্ষাধিক মানুষ গ্রাহক সেবা প্রকল্প ব্যবস্থাপনা এবং ডেটা অ্যানালাইসিসের মতো চাহিদা থাকা পদের জন্য নিজেকে প্রস্তুত করতে করোনাকালে গিটহাব, লিংকডইন এবং মাইক্রোসফটের অনলাইন লার্নিং কোর্সের দিক ঝুঁকেছেন। অফিশিয়াল মাইক্রোসফট ব্লগের এই ঘোষণায় মানুষকে সহায়তা করার জন্য প্রতিষ্ঠানটির প্রচেষ্টার কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে চলতি বছর লিংকডইন লার্নিং এবং মাইক্রোসফট লার্নে সর্বাধিক চাহিদা থাকা ১০টি চাকরি সংশ্লিষ্ট বিষয়ে বিনামূল্যে কোর্স করার এবং স্বল্পমূল্যে সার্টিফিকেট অর্জনের সুযোগ দেয়া হয়েছে। এই উদ্যোগের পরবর্তী পর্যায়ে দক্ষতা ভিত্তিক অর্থনীতির নতুন ভিত তৈরির লক্ষ্যে নতুন টুল ও প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষ চাকরিপ্রার্থীদের সাথে নিয়োগকর্তাদের সংযুক্ত করা হবে।

মাইক্রোসফট বাংলাদেশ, ভুটান, ব্রুনাই ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আফিফ মোহামেদ আলী বলেন, ‘বৈশ্বিক মহামারি সবকিছু বদলে দিয়েছে, এবং বৈশ্বিক মহামারি পরবর্তী বিশ্ব আমাদের চিরচেনা বিশ্বের চেয়ে অনেক বেশি আলাদা হবে। এছাড়া, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের (ফোরআইআর) দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যা অভাবনীয় পরিবর্তন আনবে এবং চাকরির বাজারসহ সকল শিল্পকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে। বৈশ্বিক মহামারি পরবর্তী বিশ্বে আরও শক্তিশালী হয়ে উঠতে সহায়তা করবে এমন জ্ঞানার্জন ও দক্ষতা বৃদ্ধি প্রত্যেক মানুষের জন্য অত্যাবশ্যক হয়ে উঠেছে। তাই, আমরা অন্তর্ভুক্তিমূলক দক্ষতা-ভিত্তিক শ্রমবাজার সৃষ্টি, আরও বেশি বিকল্প ও নমনীয়তা তৈরি এবং অধিক সংখ্যক মানুষকে নতুন কাজের সুযোগের সাথে সংযুক্ত করতে শেখার সুযোগ তৈরিতে আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে লিংকডইনের সাথে জোটবদ্ধ হয়েছি।’

লিংকডইন এই বছর বিশ্বের আড়াই লাখ প্রতিষ্ঠানকে নতুন এবং বিদ্যমান নিয়োগ পণ্যের মাধ্যমে দক্ষতা-ভিত্তিক নিয়োগে সহায়তা করার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি চাকরি প্রত্যাশীদের তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিবে এবং নিয়োগকর্তাদের লিংকডইন স্কিলস পাথ, লিংকডইন প্রোফাইল ফিচার এবং লিংকডইন স্কিলস গ্রাফ সহ দক্ষ প্রার্থীদের সাথে সংযুক্ত হওয়ার জন্য নতুন টুল সরবরাহ করবে।

প্রতিষ্ঠানে দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে সাহায্য করার নতুন উপায় লিংকডইন স্কিলস পাথ। স্কিলস পাথে রয়েছে স্কিল অ্যাসেসমেন্টসহ লিংকডইন লার্নিং কোর্স, যা নিয়োগকর্তাদের আরও নিখুঁতভাবে দক্ষতার ভিত্তিতে প্রার্থী মূল্যায়নের সুযোগ করে দেয়। লিংকডইন পরীক্ষামূলকভাবে ব্ল্যাকরক, গ্যাপ আইএনসি এবং টাস্কর‍্যাবিট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে স্কিলস পাথ এনেছে, যারা বিভিন্ন অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী নিয়োগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন অভিব্যক্তিপূর্ণ এবং পারসনালাইজড (ব্যক্তিকৃত) লিংকডইন প্রোফাইল ফিচার মানুষকে আরও বেশি নিখুঁত ও  আকর্ষনীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে এবং নিজের ক্যারিয়ার ও লক্ষ্য শেয়ার করতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে ভিডিও কভার স্টোরি, যা চাকরি প্রার্থীদের নিয়োগকারীদের কাছে নিজের সফট স্কিল তুলে ধরতে সাহায্য করবে।

লিংকডইন স্কিলস গ্রাফের অ্যাক্সেস ব্যক্তি, নিয়োগকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি সংস্থার কর্মীদের পরিকল্পনা, নিয়োগ এবং উন্নয়ন কর্মসূচি আরও উন্নত করতে একটি সাধারণ দক্ষতার ভাষা তৈরিতে সহায়তা করবে।

ক্যারিয়ার কোচসহ সুদূরপ্রসারী ডিজিটাল দক্ষতার সুযোগ প্রচারে লিংকডইনকে সহায়তা করতে কাজ করছে মাইক্রোসফট। লিংকডইন চালিত মাইক্রোসফট টিমস ফর এডুকেশন অ্যাপটি উচ্চশিক্ষা ক্ষেত্রের শিক্ষার্থীদের ক্যারিয়ারের পথ সুগম করতে ব্যক্তিগত নির্দেশিকা সরবরাহ করবে। ক্যারিয়ার কোচ এআই-ভিত্তিক দক্ষতা শনাক্তকারী এবং লিংকডইন ইন্টিগ্রেশন ব্যবহার করে শিক্ষার্থীদের লক্ষ্য, আগ্রহ এবং দক্ষতা সম্পর্কে জানতে শিক্ষা প্রতিষ্ঠানকে সমন্বিত ক্যারিয়ার সমাধান প্রদান করে। এটি চাকরি বাজারের ট্রেন্ডের সাথে একজন শিক্ষার্থীর বিস্তারিত প্রোফাইলের সম্মিলন ঘটায় এবং তাদেরকে বিশেষজ্ঞ এবং সমমনা ব্যক্তিদের সাথে এক জায়গায় যুক্ত করার পাশাপাশি জীবনমুখী দক্ষতা বিকাশে সাহায্য করে।

লিংকডইনের এশিয়া প্যাসিফিক এবং চীনের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস-প্রেসিডেন্ট অলিভিয়ার লেগ্র্যান্ড বলেন, ‘আমাদের কর্ম জগতে দক্ষতা-ভিত্তিক নিয়োগ দিনকে দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা দেখেছি সারাবিশ্বের মানুষ জ্ঞান অর্জন ও দক্ষতা বিকাশে আগ্রহ প্রকাশ করছে এবং প্রতিষ্ঠানগুলোও প্রচলিত যোগ্যতার মাপকাঠিতে না মেপে দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিচ্ছে। লিংকডইন, মাইক্রোসফটের সাথে যৌথভাবে দক্ষতা-ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সকলকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছর আমরা চাকরিপ্রার্থীদের নতুন দক্ষতা অর্জনের জন্য সঠিক সংস্থান দিয়ে সাহায্য করবো এবং তাদের বিভিন্ন সুযোগের সাথে সংযুক্ত করতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব; পাশাপাশি ২৫০,০০০ প্রতিষ্ঠানকে দক্ষতা-ভিত্তিক নিয়োগে সহায়তা করার লক্ষ্যে আমরা কাজ করব।’

এই উদ্যোগের অংশ হিসেবে, বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ শিক্ষার্থীকে কোচিং, পরামর্শ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে সহায়তা করতে মাইক্রোসফট তার অলাভজনক অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। এ থেকে প্রাপ্ত জ্ঞান মাইক্রোসফট আরও বিস্তৃতভাবে কাজে লাগাবে। মাইক্রোসফট ‘ক্যারিয়ার কানেক্টর’ নামক একটি নতুন অনলাইন সেবার ঘোষণা দিতে যাচ্ছে, যা বিশ্বের ৫০ হাজার চাকরিপ্রার্থীকে পরবর্তী তিন বছরে একটি টেক-এনাবলড চাকরির সুযোগ প্রদান করবে। মাইক্রোসফটের অলাভজনক এবং লার্নিং অংশীদারদের মাধ্যমে যারা দক্ষতা অর্জন করেছে, এটি তাদের ওপর বিশেষ নজর রাখবে এবং প্রযুক্তিখাতে নারী ও সংখ্যালঘুদের অংশগ্রহণের প্রতি জোর দিবে।

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স আলফা
নির্বাচিত

বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স আলফা

স্যামসাংয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছে শাওমি
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের আয় ১৪ বছরের সর্বনিম্নে

অপোর সাব-ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

অপোর সাব-ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি

ভি সিরিজের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস বাংলাদেশ
নির্বাচিত

ভি সিরিজের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস বাংলাদেশ

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ
প্রযুক্তি সংবাদ

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

দেশেই তৈরি হচ্ছে মেডিকেল ডিভাইস
প্রযুক্তি সংবাদ

দেশেই তৈরি হচ্ছে মেডিকেল ডিভাইস

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 April 2021

কোভিড-১৯ চলাকালীন ৬০ হাজারের বেশি বাংলাদেশি ডিজিটাল দক্ষতা অর্জন করেছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix