Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং নিয়ে এলো শক্তিশালী হার্ডওয়্যার ও ব্যাটারির গ্যালাক্সি এম১২ ও গ্যালাক্সি এম৬২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ এপ্রিল ২০২১
স্যামসাং নিয়ে এলো শক্তিশালী হার্ডওয়্যার ও ব্যাটারির গ্যালাক্সি এম১২ ও গ্যালাক্সি এম৬২
Share on FacebookShare on Twitter

স্যামসাং বাংলাদেশ এর গ্যালাক্সি এম সিরিজে যুক্ত করেছে শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত- গ্যালাক্সি এম১২ এবং গ্যালাক্সি এম৬২। মিলেনিয়ালদের চাহিদার সাথে মিল রেখে ডিভাইসগুলোতে রয়েছে শক্তিশালী ব্যাটারি এবং উদ্ভাবনী কোয়াড ক্যামেরা।

স্যামসাং এর ডিভাইসের ক্ষেত্রে সবসময় শক্তিশালী পারফরমেন্স ও ব্যাটারির প্রতিশ্রুতি দিয়ে এসেছে এবং তাদের সর্বশেষ সংযোজনেও এর ব্যতিক্রম ঘটেনি। গ্যালাক্সি এম১২ -এ রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, অক্টাকোর এক্সিনোজ ৮৫০ চিপসেট, ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। এগুলো সবই দুর্দান্ত পারফরমেন্স, ঝামেলাহীন মাল্টিটাস্কিং এবং ব্রাউজিং ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় কম শক্তি খরচের নিশ্চয়তা দেয়। ৮ ন্যানোমিটার প্রসেসরের সাথে গ্যালাক্সি এম১২ এর ব্যাটারি অত্যন্ত পাওয়ার-এফিশিয়েন্ট এবং প্লাগ-ইন ছাড়া এক দিনেরও বেশি সময় ডিভাইসটি ব্যবহার করা যায়।

অন্যদিকে, গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ৯৮২৫ এসওসি, ২.৭৩ গিগাহার্টজ, ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৭ ন্যানোমিটার প্রসেসরযুক্ত এই ডিভাইসটি, কাটিং-এজ গেমিং এবং গ্রাফিক্স পারফরমেন্সে দেয় অসাধারণ অভিজ্ঞতা। এক্সিনোজ ৯৮২৫ অত্যন্ত দ্রতগতিসম্পন্ন এবং পাওয়ার এফিশিয়েন্ট যার ফলে ব্যবহারকারীরা ব্যাটারি লাইফের চিন্তা ছাড়া উন্নত পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

গ্যালাক্সি এম৬২ এর ৭,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় এবং জেনারেশন জেড এবং মিলেনিয়াল প্রজন্ম, যারা স্মার্টফোনে বেশি সময় ব্যয় করে এবং সর্বক্ষণ ব্যস্ত থাকে, তাদের জন্য উপযুক্ত। এছাড়াও, এর বিশাল ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্সের সমন্বয় ব্যবহারকারীদের গেমিংয়ের অভিজ্ঞতাকে পাল্টে দিবে। গেমারদের কোনো ধরণের ল্যাগ ছাড়া গেমিংয়ের চাহিদা পূরণ করবে গ্যালাক্সি এম৬২।

উভয় ডিভাইসের দুর্দান্তমানের ক্যামেরা ব্যবহারকারীর ফটোগ্রাফি অভিজ্ঞতাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর, যা স্মরণীয় প্রতিটি মুহুর্ত ক্যামেরায় বন্দি করবে। ডিভাইসটিতে আরও রয়েছে ৫ মেগা পিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল, ২ মেগা পিক্সেল ডেপথ এবং ২ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর। গ্যালাক্সি এম১২ এর কোয়াড ক্যামেরা এতো স্পষ্ট ও ডিটেইল ছবি তোলে যে দেখে মনে হয় ছবিটি জীবন্ত হয়ে উঠেছে।

গ্যালাক্সি এম৬২ এ রয়েছে ৬৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর, ১২ মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগা পিক্সেলের ডেপথ এবং ৫ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর। দিন-রাত, গ্রীষ্ম-শীত যখনই হোক না কেন, গ্যালাক্সি এম৬২ এর শক্তিশালী কোয়াড ক্যামেরা ব্যবহারকারীদের তাদের সৃজনশীল দিক তুলে ধরার এবং চমকপ্রদ ছবি তোলার সুযোগ করে দেয়।

গ্যালাক্সি এম৬২ এর সামনের ক্যামেরা হিসেবে রয়েছে ৩২ মেগা পিক্সেলের সেন্সর, আর এম১২ এ রয়েছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে। এই রিফ্রেশ রেটের ফলে ফোনটি এতো মসৃণভাবে চলবে যে মনে হবে পিচ্ছিল কোন পৃষ্ঠ। গ্যালাক্সি এম৬২ এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে।

গ্যালাক্সি এম৬২ একইসাথে একটি শক্তিশালী এবং নান্দনিক ডিভাইস। এর পলিকার্বোনেট পিছনের অংশ দেখতে পুরোপুরি আয়নার মতো, যেখানে গাঢ় রঙগুলো ধীরে ধীরে তাদের শেড পরিবর্তন করে এবং আকর্ষণীয় রূপালী রঙে পরিণত হয়। এছাড়াও, পিছনের অংশ এমন একটি হলোগ্রাফিক লুক দেয় যে দেখে মনে হয় বৃষ্টি ঝরছে।

স্যামসাং গ্যালাক্সি এম৬২ লেজার গ্রিন এবং লেজার গ্রে- এ দুটি ভিন্ন রঙে ৩৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ পর্যায়ের ফিচারযুক্ত এমন শক্তিশালী ডিভাইস এই মূল্যে সহজে পাওয়া যায় না। অন্যদিকে, গ্যালাক্সি এম১২ অ্যাট্রাকটিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু এবং ট্রেন্ডি এমেরাল্ড- এই তিনটি ভিন্ন রঙে ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘স্মার্টফোন এখন প্রয়োজনের চেয়ে বেশি কিছু হয়ে উঠেছে এবং এটি আমাদের জীবনযাত্রার একটি অন্তর্নিহিত অংশে পরিণত হয়েছে। বর্তমানে আমাদের জীবন ডিজিটালাইজেশনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত এবং উদ্ভাবনী প্রযুক্তি মিলেনিয়াল এবং জেনারেশন জেডের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনকার তরুণরা দ্রুত, আধুনিক, স্মার্ট এবং স্মার্টফোন তাদের আরেকটি বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। তাই, তরুণদের চাহিদা পূরণের লক্ষ্যে স্যামসাং বাংলাদেশ এম সিরিজ লাইনে গ্যালাক্সি এম১২ এবং গ্যালাক্সি এম৬২ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি, বাংলাদেশের তরুণরা আমাদের নতুন ডিভাইসগুলো পছন্দ করবেন এবং এটি তাদের কর্মক্ষমতা বাড়িয়ে তুলবে।’

আগ্রহীরা ডিভাইসগুলো দারাজ এবং পিকাবু থেকে একাধিক অফারে কেনার সুযোগ পাবেন। দারাজ থেকে গ্যালাক্সি এম১২ কিনতে চাইলে গ্রাহকরা ৬ মাসের সহজ মাসিক কিস্তি সুবিধা সহ ১,০০০ টাকার ছাড় উপভোগ করবেন। আর পিকাবু থেকে গ্যালাক্সি এম৬২ বিনাসুদে ৬ মাসের সহজ মাসিক কিস্তি সুবিধায় কিনতে পারবেন এবং এর সাথে পাবেন ২,০০০ টাকার ডিল।

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি এম১২গ্যালাক্সি এম৬২স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষ অ্যাপ
নির্বাচিত

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষ অ্যাপ

জেডটিই নিয়ে এলো ৫জি স্মার্টফোন
নির্বাচিত

জেডটিই নিয়ে এলো ৫জি স্মার্টফোন

নাগরিক সেবাকেন্দ্রেই পাসপোর্টের আবেদন, মিলবে আরও ৪০০ সেবা
নির্বাচিত

নাগরিক সেবাকেন্দ্রেই পাসপোর্টের আবেদন, মিলবে আরও ৪০০ সেবা

রোববার সারাদেশে অবৈধ মোবাইল ফোন মার্কেট বন্ধের ঘোষণা
নির্বাচিত

রোববার সারাদেশে অবৈধ মোবাইল ফোন মার্কেট বন্ধের ঘোষণা

ঘন্টায় হাজার কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন
অটোমোবাইল

ঘন্টায় হাজার কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন

শক্তিশালী প্রসেসরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন
নির্বাচিত

শক্তিশালী প্রসেসরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন
নির্বাচিত

নতুন প্রসেসরে ত্রুটি ও ব্যবহারের দাগ, স্টারটেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ এপ্রিল ২০২১

স্যামসাং নিয়ে এলো শক্তিশালী হার্ডওয়্যার ও ব্যাটারির গ্যালাক্সি এম১২ ও গ্যালাক্সি এম৬২

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix