Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সার্ভিস সেন্টারকে দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে ভিভো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ মে ২০২১
সার্ভিস সেন্টারকে দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে ভিভো
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা পূরণে নিজেদের সার্ভিস সেন্টারকে দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সারাদেশে ভিভো’র বিদ্যমান ২০টি সার্ভিস সেন্টারকে বাড়িয়ে খুব শিগগিরই ৪০টি’তে রূপান্তর করবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি করোনা অতিমারির প্রকোপ বেড়ে যাওয়ার পর স্মার্টফোনের ব্যবহার ও চাহিদা দু’টিই বেড়েছে। বিদ্যমান সার্ভিস সেন্টারের মাধ্যমে এই চাহিদা প্রতিনিয়ত পূরণ করে যাচ্ছে ভিভো। তবে নিরবিচ্ছিন্নভাবে ক্রমবর্ধমান এই চাহিদা’র সেবা পূরণে সার্ভিস সেন্টার আরও বাড়ানোর এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এছাড়াও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সারা দেশে একটি ২৪/৭ অপারেশনাল কুরিয়্যার ম্যানেজমেন্ট সার্ভিস প্রতিষ্ঠার কাজও করছে ভিভো। এই সেবা নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেয়া যাবে ভিভো স্মার্টফোন এবং এর এক্সেসরিজ ।

এদিকে দেশব্যাপি কঠোর লকডাউনের এ সময়ে গ্রাহকরা যাতে নিরবিচ্ছিন্ন বিক্রয় পরবর্তী সেবা সঠিকভাবে পান, সেজন্যে ভিভো ব্র্যান্ড স্টোরগুলোকে ব্যবহার করা হচ্ছে গ্রাহকদের অস্থায়ী পিকআপ পয়েন্ট হিসেবে। গ্রাহকরা নিজেদের স্মার্টফোনগুলোকে এই ব্র্যান্ড স্টোরগুলোতে রেখে যাচ্ছেন এবং সার্ভিসিং শেষে আবার একই জায়গা থেকে ফেরত নিয়ে যাচ্ছেন। ফলে লকডাউনে সার্ভিস সেন্টার খোঁজার ঝামেলা পোহাতে হচ্ছে না গ্রাহকদের।

বর্তমানে গ্রাহকরা এক ঘন্টার মাঝে তাদের আকাঙ্খিত সার্ভিসটি পেয়ে থাকেন ভিভো সার্ভিস সেন্টার থেকে। আর প্রতি মাসের তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবারে ভিভো গ্রাহকদের জন্যে পালন করে ভিভো সার্ভিস ডে ।

ভিভো বাংলাদেশের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার, মোঃ শরিফুল ইসলাম ইমন বলেন, ‘বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবাকে একটি মাইলফলকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভিভো। তাই করোনাকালীন লকডাউনের কারণেও যাতে এই সেবায় কোনো বিঘœ না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। একইসঙ্গে আমরা আমাদের সার্ভিস সেন্টারগুলোকে দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছি। আশা করছি, এরপর গ্রাহকরা তাদের কাছাকাছি সার্ভিস সেন্টারে আরও দ্রুত যোগাযোগ করতে পারবেন এবং সেবা নিতে পারবেন। প্রয়োজনে এই সেবা ভিভো আরো বাড়াবে। ’

ভিভো’র বিক্রয় পরবর্তী সেবা ইতোমধ্যে গ্রাহকদের কাছে ব্যাপক প্রশংশিত হয়েছে। নতুন সার্ভিস উদ্যোগের প্রশংসা করে ঢাকার একজন ভিভো গ্রাহক ওয়াহিদ মুরান বলেন, ‘কিছুদিন আগে আমার ভিভো ভি১৫ প্রো’র ডিসপ্লে ভেঙ্গে যায়। ফোনটি জোড়া লাগানোর মত অবস্থায় ছিল না । এটা ঠিক হওয়ার তেমন আশাও ছিল না আমার। তারপরও আমি মেরামতের জন্য ফোনটি ভিভো’র সার্ভিস সেন্টারে পাঠাই। কিন্তু সার্ভিস টিম আমাকে নিশ্চিত করল আমার ফোনটির অবস্থা ভাল এবং এটি ঠিক করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ফ্রন্ট ডেস্কে তারা এক ঘন্টার মধ্যে ফোনটি ঠিক করে ফেলেন। ভিভো’র এ সার্ভিসে আমি খুবই মুগ্ধ হয়েছি।’

বর্তমানে দেশে ভিভো’র ২০টি সার্ভিস সেন্টার রয়েছে। এর মধ্যে ৩টি রয়েছে ঢাকায়। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, বগুড়া, নারায়নগঞ্জ, নরসিংদি, সিলেট, কুমিল্লা, গাজীপুর, রাজশাহী, সাভার, কক্সবাজার, যশোর, পটুয়াখালি এবং টাঙ্গাইলে রয়েছে বাকি সার্ভিস সেন্টারগুলো।

Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ আসছে অনার ৩০এস
প্রযুক্তি সংবাদ

৪০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ আসছে অনার ৩০এস

এসএসসি মডেল টেস্ট দেয়া যাবে অনলাইনে
টেলিকম

এসএসসি মডেল টেস্ট দেয়া যাবে অনলাইনে

নতুন আইফোন এসই ‘ছোট প্যাকেজে’ আইফোন ১৩
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোন এসই ‘ছোট প্যাকেজে’ আইফোন ১৩

স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয়
নির্বাচিত

স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয়

ফেসবুক ভারতে ডাটা সেন্টার খুলছে
নির্বাচিত

ফেসবুক ভারতে ডাটা সেন্টার খুলছে

তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস ২৯ সদস্যের দল
প্রযুক্তি সংবাদ

তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস ২৯ সদস্যের দল

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ
অটোমোবাইল

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

রাজধানীতে অবৈধ মোবাইল কারখানা: চায়নিজ চক্রের হাত ধরে...

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix