Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজ ১০এক্স পরিকল্পনা থেকে সরে এল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ মে ২০২১
উইন্ডোজ ১০এক্স পরিকল্পনা থেকে সরে এল মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

১০ বছর ধরে উইন্ডোজের লাইট ভার্সন তৈরির চেষ্টা করে আসছিল মাইক্রোসফট। গুগল ক্রোমের ওএসের প্রতিদ্বন্দ্বী হিসেবে উইন্ডোজ ১০এক্স নামে ওই অপারেটিং সিস্টেম নিয়ে কাজও এগিয়েছিল। কিন্তু তাদের উইন্ডোজ ১০ নবায়নের নাম করে লাইট ওই ভার্সন তৈরির কাজ বন্ধ করে দিল মাইক্রোসফট। খবর দ্য ভার্জ।

করোনা মহামারী শুরুর আগে ২০১৯ সালে সর্বশেষ একটি পাবলিক ইভেন্টে উইন্ডোজ ১০এক্স নিয়ে আসার বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছিল মাইক্রোসফট। সারফেস দিও ও সারফেস নিওর পাশাপাশি উইন্ডোজ ১০এক্স ফ্ল্যাগশিপের মাধ্যমে অপারেটিং সিস্টেমে নতুন দিগন্ত সূচনার পরিকল্পনা ছিল তাদের। এমনকি গুগলের ক্রোম ওএসের সঙ্গে টেক্কা দেবে বলে ভাবা হচ্ছিল। কিন্তু বিভিন্ন কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং সিঙ্গেল স্ক্রিন ডিভাইসের ওপর জোর দেয়ায় আলোর মুখ দেখছে না উইন্ডোজ ১০এক্স।

পেত্রির বরাতে দ্য ভার্জ জানায়, চলতি বছর উইন্ডোজ ১০এক্সের কোনো শিপিং হচ্ছে না। সিঙ্গেলস্ক্রিন ল্যাপটপের জন্য উইন্ডোজ ১০এক্স অপারেটিং সিস্টেম আধুনিকায়নে কাজ করে যাচ্ছে মাইক্রোসফট।

ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুল-কলেজে ক্রোমবুকসকে নিজেদের জন্য হুমকি মনে করে আসছিল মাইক্রোসফট। কিন্তু গত এক বছরে কোম্পানিটি তাদের স্বাভাবিক উইন্ডোজ ল্যাপটপের চাহিদায় বড় আকারের উল্লম্ফন দেখতে পায়। বৈশ্বিক চিপ সংকট সত্ত্বেও মহামারীকালীন পিসি বাজারে তেমন প্রভাব পড়েনি বরং রেকর্ড সর্বোচ্চ ডেস্কটপ ও ল্যাপটপ বিক্রি হয়। ওই পিসিগুলোর সঙ্গে উইন্ডোজ বিক্রি থেকে আয় বৃদ্ধিতে প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে মাইক্রোসফট। সর্বশেষ প্রান্তিকে মার্কিন এ প্রযুক্তি জায়ান্টটির উইন্ডোজ ওইএম বিক্রি থেকে আয় ১০ শতাংশ বেড়েছে। একইসঙ্গে উইন্ডোজ নন-প্রো ওইএম থেকে আয় বেড়েছে ৪৪ শতাংশ।

 

মাইক্রোসফট বলছে, বর্তমানে বিশ্বে উইন্ডোজ ১০-এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৩০ কোটি ছাড়িয়েছে। বিশাল এ বাজার শেয়ারকে সামনে রেখে মাইক্রোসফট নতুন কোনো ভ্যারিয়েন্ট নিয়ে আসার চেয়ে বিদ্যমান অপারেটিং সিস্টেমে জোর দিতে চাচ্ছে। উইন্ডোজ ১০-এর ইউজার ইন্টারফেস আরো উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে তারা। ফাইল এক্সপ্লোরার উন্নত করার পাশাপাশি ১৯৯৫ সালের দিকে শুরু হওয়া উইন্ডোজের আইকনগুলো পরিবর্তনও করতে যাচ্ছে মাইক্রোসফট। চলতি বছরের শুরুতেই উইন্ডোজ ১০-এ বড় আকারের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল। তারা বলছিল, চলতি বছরের দ্বিতীয়ার্ধে উইন্ডোজ ১০-এ ওই পরিবর্তনগুলো আনা হতে পারে।

যারা প্রতিদিনই উইন্ডোজ ব্যবহার করে, তাদের স্বার্থে অন্যান্য অপারেটিং সিস্টেমেও পরিবর্তন আনতে চাচ্ছে মাইক্রোসফট। এক্সবক্স অটো এইচডিআরসহ ব্লুটুথ অডিও উন্নত করতে যাচ্ছে তারা।

স্পষ্টত, উইন্ডোজকে সহজ করতে এক দশকেরও বেশি সময়ের প্রচেষ্টা শেষে মাইক্রোসফট তার মূলে ফিরে যাচ্ছে। ২০১২ সালে প্রথম যাত্রা করেছিল উইন্ডোজ আরটি। তারপর ২০১৭ সালে উইন্ডোজ ১০এস নিয়ে আসে তারা। কিন্তু উভয় অপারেটিং সিস্টেমই উইন্ডোজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ব্যর্থ হয়। তবে উইন্ডোজ ১০এক্সে আকর্ষণীয় কিছু পরিবর্তনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে গেল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে অ্যাড মানি করলেই ১০০ টাকা ক্যাশব্যাক
প্রযুক্তি সংবাদ

বিকাশে অ্যাড মানি করলেই ১০০ টাকা ক্যাশব্যাক

বিক্রয়োত্তর সেবায় অপোর মাসব্যাপী ক্যাম্পেইন চালু
প্রযুক্তি সংবাদ

বিক্রয়োত্তর সেবায় অপোর মাসব্যাপী ক্যাম্পেইন চালু

চীনের এসএমআইসিকে কালো তালিকাভুক্ত করছে ট্রাম্প!
নির্বাচিত

চীনের এসএমআইসিকে কালো তালিকাভুক্ত করছে ট্রাম্প!

নতুন চমক নিয়ে আসছে শাওমি এমআই ১১ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

শাওমি নিয়ে এলো ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা

আসুসের সহায়তায় ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনল কোয়ালকম
লিড স্টোরি

আসুসের সহায়তায় ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনল কোয়ালকম

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা
নির্বাচিত

মেটায় কাজের সুযোগ পাওয়ার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

এসির চেয়েও বেশি বিদ্যুৎ খরচ করে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো
প্রযুক্তি পরামর্শ

এসির চেয়েও বেশি বিদ্যুৎ খরচ করে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স
ছাড় ও অফার

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
টেলিকম

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

মেমোরি প্রযুক্তিতে নতুন মাইলফলক: ৪০০+ লেয়ারের V10 BV-NAND ও zHBM দেখাল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

মেমোরি প্রযুক্তিতে নতুন মাইলফলক: ৪০০+ লেয়ারের V10 BV-NAND ও zHBM দেখাল স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: গ্রাহকের প্রতিবাদের ‘প্রতিশোধ’? রিফান্ডের পর সিটি ব্যাংকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে আবারও ওটিপি ছাড়া অর্থ কাটার অভিযোগ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক-এর কার্ড নিরাপত্তা নিয়ে...

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি অসন্তোষ, বাড়তি বিলের চাপে ক্ষোভ বাড়ছে গ্রাহকের

যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মে ২০২১

উইন্ডোজ ১০এক্স পরিকল্পনা থেকে সরে এল মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix