Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেটায় কাজের সুযোগ পাওয়ার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 September 2023
টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান হচ্ছে মেটা। দিন দিন বাড়ছে এ অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এ অ্যাপ এখন মানুষের নিত্যসঙ্গী। কী নেই এ অ্যাপ্লিকেশন সফটওয়্যারে! মেটার সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩.০৩ বিলিয়ন। এত বেশি ব্যবহারকারী আনতে মেটা করেছে টানা পরিশ্রম। এতেই তাদের এত সাফল্য। তাই সাফল্যের অংশীদার হতে অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো মেটাতে নিজের ক্যারিয়ার গড়ার আগ্রহ দেখান অনেকে।

মেটা একটি মার্কিন সংস্থা। এর প্রধান অফিস ক্যালিফোর্নিয়ায়। তবে বিশ্বের একাধিক দেশেই আছে মেটার শাখা। সেখানে মার্কিন কর্তারা কাজের দেখভাল করলেও মূল দায়িত্ব থাকে সে দেশের কর্মীদের কাঁধেই। বিশ্বজুড়ে ৭৭ হাজারের বেশি কর্মী আছে মেটার। সময়ের প্রয়োজনে বাড়ছে কর্মীর চাহিদা। মেটার ওয়েবসাইটে কাজের ধরন, স্থান, ক্যাটাগরি, অ্যাপ (ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাস) ও সার্ভিসের ওপর ভিত্তি করে তারা চাকরিগুলো সাজিয়ে থাকে।

মেটার উল্লেখযোগ্য চাকরি হলো-
১. কমিউনিকেশন অ্যান্ড পাবলিক পলিসি
২. ডেটা বিশ্লেষণ
৩. পণ্য ব্যবস্থাপনা
৪. সিকিউরিটি
৫. বিজ্ঞাপন
৬. ডিজাইন অ্যান্ড ইউজার এক্সপেরিয়েন্স
৭. পিপল অ্যান্ড রিক্রুটিং
৮. সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৯. টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজমেন্ট।

মেটায় চাকরির ক্ষেত্রে সাধারণত লিখিত কোনো পরীক্ষা দিতে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করেই চলে নিয়োগ। আপনার যদি ওপরের দক্ষতাগুলো থাকে, তাহলে নজর রাখুন মেটার অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে প্রায়ই চাকরির জন্য মক টেস্টেরও আয়োজন করা হয়। হয় অনলাইন টেস্ট। এমনকি ইন্টারভিউ প্রক্রিয়া কীভাবে হচ্ছে সেসব ভিডিও প্রায়ই আপলোড করা হয় ফেসবুকের অফিসিয়াল পেজে।

মেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশের আবদুল্লাহ আল মামুনের মতে, ‘মেটায় আবেদনের আগে কিছু বিষয় জানা প্রয়োজন। এসব কোম্পানিতে অনেক সিভি জমা পড়ে। তাই টেকনিক্যাল হওয়া জরুরি। প্রতিটা টেক জায়ান্ট কোম্পানির ক্যারিয়ার পোর্টালে চাকরির অপশন দেওয়া থাকে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ডাইরেক্ট আবেদন করা যায়। তার আগে সিভির সঙ্গে লিংকড-ইন প্রোফাইল সুন্দর করে সাজিয়ে রাখতে হয়। প্রয়োজনীয় তথ্যের সঙ্গে সব স্কিল বিস্তারিত উল্লেখ করতে হয়। এছাড়া মেটায় চাকরি করেন পরিচিত কোনো লোক থাকলে তাদের রেফারেন্সে আবেদন করতে পারেন। এতে ইন্টারভিউ পাওয়ার চান্সটা বেশি থাকে।’

ইন্টারভিউ সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কয়েক ধাপে ইন্টারভিউ হয়। প্রথমেই রিক্রুটমেন্ট থেকে ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে একজন আবেদনকারীর পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে জানা হয়। পাশাপাশি দেখা হয়, তিনি মূল ভাইভা দেওয়ার জন্য যোগ্য কি না। এরপর ফোন স্কিন রাউন্ড হয়। এটি মূলত ভিডিও কলের মাধ্যমে নেওয়া হয়। এখানে কোডিং ও প্রোগ্রামিং স্কিল দেখা হয়। এ রাউন্ডে পাস করার পর আসবে অন-সাইট রাইন্ড বা ফাইনাল রাইন্ড। ফাইনাল রাউন্ডে কয়েক পর্ব থাকে। এতে থাকে সিস্টেম ডিজাইন রাউন্ড। এ পর্বে কোনো একটি সিস্টেম কীভাবে ডিজাইন হয়, সে সম্পর্কে ধারণা দিতে হয়। এছাড়া বিহ্যাভিওরাল ইন্টারভিউ হয়। এখানে আবেদনকারীর আগের কী কী অভিজ্ঞতা আছে, কী কী চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে, জবে থাকাবস্থায় সমস্যাগুলো কীভাবে সমাধান করেছেন, কারো সঙ্গে মতবিরোধ হলে কীভাবে সমাধান করেছেন, এসব দক্ষতা দেখা হয়।’

সব মিলিয়ে আবেদন করা থেকে শুরু করে রেজাল্ট আসা পর্যন্ত একেক জনের ক্ষেত্রে একেক রকম হয়। তবে গড় হিসাব করলে দেখা যায়, এক থেকে দেড় মাস পর্যন্ত সময় লাগে। আর বেতন নির্ভর করে দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর। এছাড়া বিশেষ মেডিকেল সেবা, মাতৃত্বকালীন ছুটি, ট্যাক্স কনসাল্টেশন, বোনাস ইত্যাদি সুবিধাও আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মেটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে টিকটকের লার্নিং ক্যাম্পেইন চালু
নির্বাচিত

চীনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নীরব প্রতিশোধ!

স্মার্ট ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা দিতে ওয়ালটন নিয়ে এলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে
নির্বাচিত

স্মার্ট ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা দিতে ওয়ালটন নিয়ে এলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

অনুষ্ঠিত হলো মিনিস্টার গ্রুপের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট
প্রযুক্তি সংবাদ

অনুষ্ঠিত হলো মিনিস্টার গ্রুপের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
প্রযুক্তি সংবাদ

গুনগুন করে গান গেয়ে যেভাবে ইউটিউবে গান খোঁজা যাবে

স্নাপড্রাগন প্রসেসরযুক্ত নতুন গেমিং স্মার্টফোন ছাড়ছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

স্নাপড্রাগন প্রসেসরযুক্ত নতুন গেমিং স্মার্টফোন ছাড়ছে ওয়ালটন

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 September 2023

মেটায় কাজের সুযোগ পাওয়ার উপায়

Techzoom.TV |
TechzoomTV