Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 7 August 2026
‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

ছবি: গুগল

Share on FacebookShare on Twitter

রাজধানীর পান্থপথের ঐতিহ্যবাহী বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত আইটি ও মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’ (Apple Empire)-এর মালিক শহিদুল মোরসালিন আকাশ এবং তাঁর ভাই ওসমান গনি রুবেলের বিরুদ্ধে কোটি কোটি টাকা নিয়ে আত্মগোপন করার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সাপ্লায়ার, স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ক্রেতা এমনকি একাধিক ব্যাংকের পাওনা মিলিয়ে আত্মসাতের পরিমাণ আনুমানিক তিন কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। গত এক মাসেরও বেশি সময় ধরে শোরুমটি সম্পূর্ণ বন্ধ রেখে নিজেদের সমস্ত মোবাইল নম্বর, ফেসবুক পেজ/আইডি ও হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট করে সপরিবারে উধাও হয়ে গেছেন এই দুই ভাই।

ইনভেস্টিগেটিভ তথ্যে দেখা যায়, শুধু পাইকারি সাপ্লায়ার বা খুচরা ব্যবসায়ীদের ধারে পণ্য দেওয়াই নয়, ব্যাংকিং খাতকেও প্রতারণার ফাঁদে ফেলেছেন এই চক্রটি।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী ডক্টর আরিফুজ্জামান খান টেকজুম ডটটিভিকে বলেন, “আমার পরিচিত তিনজনের পাশাপাশি আরও বহু মানুষ এই প্রতারণার শিকার। এমনকি বিভিন্ন ব্যাংক থেকেও তাঁদের কাছে ফোন এসেছে। ব্যাংকের ক্রেডিট কার্ড ও লোন বাবদ বিশাল অঙ্কের টাকা বাকি রেখে উধাও হয়েছেন তাঁরা, ব্যাংকও তাঁদের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। আমি নিজে একটি মোবাইল কেনার জন্য অগ্রিম টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি।”

অননুমোদিত বা গ্রে-মার্কেটের ডিভাইস এনে বিক্রির পাশাপাশি কাস্টমারদের ওয়ারেন্টির নামে মাস পর মাস ঝুলিয়ে রাখাই ছিল এই চক্রটির মূল কৌশল। নতুন অ্যাপল ডিভাইস জমা নিয়ে তা আর ফেরত না দিয়ে গায়েব করে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ করেছেন বহু ক্রেতা।

আরেক ভুক্তভোগী আশিক তাঁর তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “গত ১২ এপ্রিলে অ্যাপেল এম্পায়ার থেকে আমি একটি Mac Mini M4 কিনি। ক্রয়ের ১৫ দিন পর ২৮ এপ্রিল ডিভাইসটি স্লিপ মোড থেকে আর চালু হচ্ছিল না। বহু চেষ্টা করেও ব্যর্থ হয়ে আমি শপে ওয়ারেন্টির জন্য সেটি জমা দিই। তাঁরা জানায় ডিভাইসটি দুবাই অ্যাপেল জেনুইন সেন্টারে পাঠানো হবে এবং সর্বোচ্চ ৪৫ দিন সময় লাগবে। কিন্তু ৪৫ দিন পর খোঁজ নিয়ে জানি সেটি তখনও পাঠানোই হয়নি।”

তিনি আরও যোগ করেন, “পরবর্তীতে এই ভোগান্তির কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে অ্যাপল এম্পায়ার কর্তৃপক্ষ আমাকে পোস্ট মুছে ফেলার অনুরোধ করে এবং জানায় ডিভাইসটি অ্যাপল সেন্টারে জমা দেওয়া হয়েছে। তাঁদের কথায় বিশ্বাস করে পোস্ট সরিয়ে নিলেও ৩ মাসের বেশি সময় পার হয়ে গেছে, অথচ আজ ৫ আগস্ট পর্যন্ত ডিভাইসের কোনো আপডেট বা রিপ্লেসমেন্ট পাইনি। উল্টো তারা মেসেজের উত্তর দেওয়া ও যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে।”

সাধারণ ক্রেতা এবং পাওনাদারদের যৌথ উদ্দ্যোগে দোকান মালিক সমিতি, বসুন্ধরা সিটি সিকিউরিটি এবং সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ ও ফৌজদারি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অননুমোদিত উপায়ে দোকান চালিয়ে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রতারিত করা এই দুই ভাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

গ্রাহক, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় তিন কোটি টাকা নিয়ে উধাও হওয়া এবং শোরুম বন্ধের বিষয়ে বক্তব্য নিতে বসুন্ধরা সিটির ‘অ্যাপল এম্পায়ার’ (Apple Empire)-এর অফিশিয়াল হটলাইন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবারই সংযোগটি বিচ্ছিন্ন বা বন্ধ পাওয়া গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ মোবাইল শপঅ্যাপল এম্পায়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

সৌন্দর্য ও শক্তির মেলবন্ধনে নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

সৌন্দর্য ও শক্তির মেলবন্ধনে নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে
কিভাবে করবেন

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
নির্বাচিত

আ.লীগ নেতাদের টাকা পাচারের ‘রুট’ ছিল অবৈধ মোবাইল বাজার: বিটিআরসিকে থামানো হতো ‘উচ্চ পর্যায়’ থেকে

উবারে মিলছে সিএনজিচালিত অটোরিকশা
অটোমোবাইল

উবারে মিলছে সিএনজিচালিত অটোরিকশা

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে
নির্বাচিত

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

শাওমি থেকে আলাদা হয়ে ব্র্যান্ড হিসেবে পোকোর আত্মপ্রকাশ
প্রযুক্তি সংবাদ

শাওমি থেকে আলাদা হয়ে ব্র্যান্ড হিসেবে পোকোর আত্মপ্রকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 August 2026

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

Techzoom.TV |
TechzoomTV