Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল সেবা দিতে একসেবা-সরকার কাঠামো তৈরির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

২০২১ সালের মধ্যে একটি পরিপূর্ণ ডিজিটাল সরকার বাস্তবায়নে ২ হাজারের অধিক ডিজিটাল সেবা একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকের হাতের মুঠোয় সেবা পৌঁছে দিতে ‘একসেবা-সরকার’ কাঠামো তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার আইসিটি টাওয়ারে এটুআই সম্মেলন কক্ষে সরকারি দপ্তরসমূহের প্রতিনিধি ও প্রযুক্তি সম্পর্কিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এক ঠিকানায় সকল ডিজিটাল সেবা ‘একসেবা-সরকার’ কাঠামো বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সচিব এন এম জিয়াউল আলম; মন্ত্রিপরিষদ বিভাগ এর অতিরিক্ত সচিব (সংস্কার অনুবিভাগ) সোলতান আহ্‌মদ এবং সভাপতিত্ব করেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

এটুআই এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ আরফে এলাহী ‘একসেবা-সরকার’ কাঠামো সম্পর্কে বিভিন্ন দিক বিস্তারিত ভাবে উপস্থাপন করেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘২০২১ সালের মধ্যে ২,০০০+ ডিজিটাল সেবা তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে আমরা ‘বিগ ব্যাঙ ডিজিটাল ট্রান্সফর্মেশন’ এর দিকে এগিয়ে যাচ্ছি। পরিষেবায় পরিবর্তন আনতে সেবা প্রদান ও ব্যবহারের গতানুগতিক পদ্ধতিগুলোকে একটু ভিন্নভাবে চিন্তা করা প্রয়োজন।’

মন্ত্রী বলেন, ‘জাতীয় স্বার্থে এটুআই, ইন্ডাস্ট্রি ও সরকারের একতাবদ্ধ হয়ে কাজ করার কৌশলকে সাধুবাদ জানাই। আশা করি এটুআই-এর নেওয়া এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে বেগবান করবে। একই সাথে সরকার ও নাগরিক উভয়ের জন্য সেবা গ্রহণ এবং ব্যবহার সহজতর করবে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের দেশীয় প্রযুক্তি পণ্যকে উৎসাহিত করতে চাই এবং সেজন্য দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ‘একসেবা-সরকার’ প্রণীত নীতিমালা ও ধারণাসমূহ একটি টেকসই দেশীয় সফটওয়্যার উন্নয়ন ব্যবস্থা এবং সমৃদ্ধ ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি ইন্ডাস্ট্রিগুলোকে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে বারবার সিস্টেম গবেষণা ও তৈরির সময় বাঁচাবে এবং সময়মত গুণগত সফটওয়্যার তৈরি করতে সহায়তা করবে, যা “কাস্টমার সন্তুষ্টি” বৃদ্ধি করবে এবং নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করবে।’

ইন্ডাস্ট্রি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এন্টারপ্রাইজ আর্কিটেকচার ও এন্টারপ্রাইজ টেকনোলজি বিষয়গুলোতে গবেষণামূলক কাজে এগিয়ে আসার আহ্বান মন্ত্রী এবং একসেবা-সরকার প্লাটফর্মের মাধ্যমে সরকার পেপারলেস সরকারি অফিস গড়তে সক্ষম হবে বলে জানান।

অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘কানেক্টেড গভর্নমেন্ট-এর ধারণা মাথায় নিয়েই ‘একসেবা-সরকার’ তৈরি করা হয়েছে যেটা সরকার ও নাগরিককে ডিজিটাল সিস্টেম ব্যবহার করতে এবং সেবা পেতে সহায়তা করবে। এই উদ্ভাবনী প্ল্যাটফর্ম ডিজিটাল সল্যুশন প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে মানসম্মত, কার্যক্ষম ও টেকসই সল্যুশন তৈরিতে সহায়তা করার পাশাপাশি সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশনকে ত্বরান্বিত করবে।’

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড ও ইউএনডিপি বাংলাদেশ এর সহায়তায় এটুআই এই একক প্ল্যাটফর্ম তৈরি করে নাগরিকের সেবাগুলোকে সহজ করার পাশাপাশি সরকারের সেবা প্রদান প্রক্রিয়াকে আরো সহজ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেবা প্রদানকারীর এই একক প্ল্যাটফর্মটিকেই বলা হচ্ছে ‘একসেবা-সরকার’ কাঠামো। জনগণ যাতে সহজে, স্বল্প সময়ে, স্বল্প খরচে প্রযুক্তির সহয়তায় নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারে এবং সরকারি দপ্তরসমূহ যাতে সহজে স্বল্প সময়ে সঠিকভাবে সেবা প্রদান করতে পারে এর জন্য গতানুগতিক ধারার ই-সেবা তৈরির পরিবর্তে নির্দিষ্ট মান ও কেন্দ্রীয় প্রকল্প অনুসরণ করা হচ্ছে।

অসংখ্য ডিজিটাল সেবার ব্যবস্থাপনা ও ব্যবহার সহজতর করার জন্য এই একক কাঠামো তৈরি হচ্ছে। যেখানে একজন কর্মকর্তা একটি ঠিকানা থেকে তার জন্য প্রযোজ্য সেবায় প্রবেশ করতে পারবেন ও সেবা দিতে পারবেন। একইভাবে একজন নাগরিক একটি একক ঠিকানায় গিয়ে তার জন্য প্রযোজ্য সকল সেবা গ্রহণ করতে পারবেন। উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী প্রযুক্তি ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই কাঠামোর প্রশংসা করেন ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও প্রযুক্তি নির্ভর ইন্ডাস্ট্রির প্রতিনিধিবৃন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

Realme GT 8 সিরিজে চমক:  ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Realme GT 8 সিরিজে চমক: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

মোটরসাইকেল-গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়বে
অটোমোবাইল

মোটরসাইকেল-গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়বে

এক্সক্লুসিভ ক্যাশব্যাকের সাথে পাঠাও-এ চলে এলো সিএনজি!
প্রযুক্তি সংবাদ

এক্সক্লুসিভ ক্যাশব্যাকের সাথে পাঠাও-এ চলে এলো সিএনজি!

স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে যাচ্ছে রাশিয়া
নির্বাচিত

স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে যাচ্ছে রাশিয়া

শিগগিরই সব ভিসা কার্ড থেকে টাকা যাবে বিকাশে
প্রযুক্তি সংবাদ

শিগগিরই সব ভিসা কার্ড থেকে টাকা যাবে বিকাশে

ঈদে ভিভো‘র একটি কিনলে আরেকটি ফ্রি
ছাড় ও অফার

ঈদে ভিভো‘র একটি কিনলে আরেকটি ফ্রি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক
টেলিকম

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

নাথিং ফোন ৩এ লাইট
প্রযুক্তি সংবাদ

র‍্যামের আকাশছোঁয়া দামে সিএমএফ ফোন আনছে না নাথিং

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’
সোশ্যাল মিডিয়া

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’

দেশের প্রিমিয়াম বিনোদন কেন্দ্র এবং ওয়াটার পার্কগুলোর অন্যতম...

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ মার্চ ২০১৯

ডিজিটাল সেবা দিতে একসেবা-সরকার কাঠামো তৈরির উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix