Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 27 November 2026
র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন
Share on FacebookShare on Twitter

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ (২৬ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬-এ নিজেদের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড আরএক্স উন্মোচন করেছে র‌্যাংগসএক্স। দেশের মানুষের জন্য বৈদ্যুতিক যানবাহনকে আরও সহজলভ্য ও ব্যবহারোপযোগী করে তোলার লক্ষ্যে এটি প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

র‍্যাংগস মটরস লিমিটেডের বৈদ্যুতিক যানবাহনভিত্তিক স্ট্যাটেজিক বিজনেস ইউনিট র‌্যাংগসএক্স, যা প্রাথমিকভাবে আরএক্স-ইএস৩, টি৬০ ও জেডএস মডেলের তিনটি ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের সড়ক পরিস্থিতি, সরকারি নীতিমালা ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখে মডেলগুলো বিশেষভাবে তৈরি করা। প্রতিটি স্কুটারে দীর্ঘস্থায়ী লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি রয়েছে, যা সহজেই খুলে সুবিধামতো স্থানে চার্জ করা যায়। এছাড়া, রয়েছে ১২ ইঞ্চি চাকা, বাংলাভাষা সমর্থিত ডিজিটাল ডিসপ্লে, আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্ট এবং প্রতিযোগিতামূলক সাশ্র্যয়ী মূল্য। শীঘ্রই আরএক্সের আরও একটি মডেল এম৯ বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

আরএক্সের পাশাপাশি প্রদর্শনীতে পরিচয় করিয়ে দেয়া হয় আন্তর্জাতিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ট্রমক্স, যা ইতালীয় ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও তরুণ প্রজন্মের চাহিদার সমন্বয়ে তৈরি। এছাড়াও ডংফেং ইএম২৬ ইলেকট্রিক ডেলিভারি ভ্যান এবং ইএম২৭ মডেলের ১৪ আসনের ইলেকট্রিক মাইক্রোবাস প্রদর্শন করা হয়। এরই মধ্যে ডিএইচএল এক্সপ্রেসকে ডংফেং ইলেকট্রিক ভ্যান সরবরাহের মাধ্যমে দেশের বৃহত্তম বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহনের বহর গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে র‍্যাংগসএক্স।

র‍্যাংগস গ্রুপের অটোমোটিভ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনকে দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা। আরএক্সের মাধ্যমে আমরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছি, যার পেছনে রয়েছে র‍্যাংগস গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আস্থা ও প্রতিশ্রুতি।”

এছাড়া হেড অব মার্কেটিং সাব্বির নেওয়াজ বলেন, “আমাদের লক্ষ্য শুধু আরেকটি কম দামের ইলেকট্রিক বাইক বাজারে আনা নয়। আমরা এমন একটি পূর্ণাঙ্গ ইভি ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি, যা বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারকে আরও বাস্তবসম্মত, সুবিধাজনক ও সহজলভ্য করে তুলবে।”
প্রদর্শনীতে দর্শনার্থীরা র‍্যাংগসএক্সের বিভিন্ন মডেলের যানবাহন সরাসরি দেখার পাশাপাশি নির্ধারিত আউটডোর টেস্ট-রাইড জোনে ইলেকট্রিক স্কুটার চালানোর অভিজ্ঞতা নিতে পারবেন। প্রদর্শনী উপলক্ষে আরএক্স স্কুটার কেনায় ৫,০০০ টাকা ছাড়। ডেলিভারি ও রাইড-শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ১০,০০০ টাকা ছাড় এবং লাকি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ডংফেং ইএম২৬ বা ইএম২৭ প্রি-বুকিং করলে গ্রাহকরা ইনস্টলেশনসহ একটি ৭.৪ কিলোওয়াট এসি ইভি চার্জার বিনামূল্যে পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের বাজারে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেল 
অটোমোবাইল

বাংলাদেশের বাজারে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেল 

বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের দাম কত হতে পারে?
অটোমোবাইল

বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের দাম কত হতে পারে?

লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক
অটোমোবাইল

লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক

মোটরসাইকেলের চেয়েও দ্রুতগতির ই-বাইক এলো
অটোমোবাইল

মোটরসাইকেলের চেয়েও দ্রুতগতির ই-বাইক এলো

বাংলাদেশে উবার ওয়ান মেম্বারশিপ প্রোগ্রামের যাত্রা শুরু
অটোমোবাইল

বাংলাদেশে উবার ওয়ান মেম্বারশিপ প্রোগ্রামের যাত্রা শুরু

মধ্যবিত্তের জন্য আসছে নতুন হিরো বাইক
অটোমোবাইল

মধ্যবিত্তের জন্য আসছে নতুন হিরো বাইক

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে কি আসলেই তথ্য চুরি করে? আদালতে ১২ অভিযোগের ১০টিতে দোষী সাব্যস্ত

ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের তথ্য গোপন এবং মার্কিন...

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

হাইসেন্স টিভি নষ্ট

৪০ হাজার টাকার হাইসেন্স টিভি নষ্ট, চার বছরের ওয়ারেন্টিতেও মিলছে না সমাধান

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 November 2026

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV