Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফটোগ্রাফি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি২১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ জুন ২০২১
ফটোগ্রাফি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি২১
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ভিভো ভি৭ দিয়ে ভি সিরিজের যাত্রা শুরু করেছিলো শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এরই মধ্যে সিরিজটির বিভিন্ন মডেলের ক্যামেরায় বিভিন্ন চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার দেশের বাজারে ভি সিরিজের সর্বশেষ স্মার্টফোন ভি২১ এনেছে ভিভো।

৩১ মে, সোমবার; বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভিভো। আজ ১ জুন, মঙ্গলবার; স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত।

ভিভো ভি২১ এর অন্যতম আকর্ষণ এর বৈচিত্র্যময় ক্যামেরা প্রযুক্তি, এক্সটেন্ডেড র‌্যাম এবং অত্যাধুনিক প্রসেসর।

ভিভো ভি২১ স্মার্টফোনের সেলফি ক্যামেরায় যোগ করা হয়েছে ৪৪ মেগাপিক্সেলের (এমপি) ফ্রন্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ক্যামেরা প্রযুক্তি। এর আগে রিয়ার ক্যামেরায় ওআইএস প্রযুক্তি ব্যবহার করা হলেও ফ্রন্ট ক্যামেরায় ভিভোই প্রথম এই প্রযুক্তির ব্যবহার করলো। ওআইএস প্রযুক্তির কারণে ক্যামেরা লেন্স ১ দশমিক ৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। ফলে সেলফি তুলতে গিয়ে হাত কেঁপে গেলেও লেন্স ঘুরে গিয়ে স্থির ও পরিষ্কার ছবি ধারণ করতে পারবে।

এছাড়া ৪৪ এমপি’ই দেশের বাজারে বর্তমানে সবচেয়ে বড় রেজ্যুলোশন ফ্রন্ট ক্যামেরা। শুধু তাই না, ভি২১ এ ব্যবহার করা হয়েছে ডুয়াল সেলফি স্পটলাইট. এআই নাইট পোর্ট্রইেট, আলট্রা সেন্সিং সেন্সর, হেড শিমিং ফর গ্রুপ ফটো প্রযুক্তি, ডাবল এক্সপোজার, ডুয়াল ভিউ ভিডিও এবং পিকচার ইন পিকচারের মতো চমৎকার সব ক্যামেরা প্রযুক্তি। অর্থাৎ ভিভো ভি২১ ফোনে প্রায় সব ধরনের ক্যামেরা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করেছে ভিভো।

এই স্মার্টফোনটির পেছনে ৬৪ এমপি’র ওআইএস নাইট ক্যামেরার সাথে রয়েছে ৮ এমপি এবং ২ এমপি’র আরো দু’টি রিয়ার ক্যামেরা। বর্তমানে ভিভো’ই একমাত্র বহুজাতিক স্মার্টফোন প্রতিষ্ঠান যারা ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরাতেই ওআইএস প্রযুক্তি ব্যবহার করছে। আরও উল্লেখ্য যে , ভিভো ভি২১ বর্তমান বিশ্বে বাণিজ্যিকভাবে বিক্রয়কৃত ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় একমাত্র ওআইএস সম্বলিত স্মার্টফোন।

ভি২১ এর আরো একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর এক্সটেন্ডেড র‌্যাম। স্মার্টফোনটির র‌্যাম ৮ জিবি এবং রম ১২৮ জিবি। তবে, চাইলেই রম থেকে নিয়ে ৩ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে। অর্থাৎ প্রয়োজনে ১১ জিবি পর্যন্ত র‌্যামও দিবে ভিভো ভি২১।

এছাড়া প্রসেসরও স্মার্টফোনটির অন্যতম এক আকর্ষণ। মূলত প্রসেসরেই বহুলাংশে নির্ভর করে স্মার্টফোনের পারফরম্যান্স। তাই ভিভো ভি২১ এ ব্যবহার করা হয়েছে সবচেয়ে আধুনিক ও যুগোপযোগী প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ইউ । ৪০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির ভি২১’কে আরো শক্তিশালী করেছে এই প্রসেসরটি, যাতে রয়েছে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।

বাংলাদেশে ভিভো ভি২১ পাওয়া যাবে ডাস্ক ব্লু এবং সানসেট ড্যাজেল রঙে। ভিভো ভি২১ এর মূল্য ৩২ হাজার ৯৯০ টাকা।

স্মার্টফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ‘আমাদের গ্রাহকরা স্মার্টফোনের কোন ফিচারগুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব¡ দেয় আমরা তা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করি। এর উপরে ভিত্তি করেই আমরা ভি২১ এর লাইন আপ তৈরি করেছি। স্মার্টফোন হাতে নিয়ে অনেকেই সৃজনশীল ছবি তুলতে চান। কিন্তু সঠিক বা উন্নত প্রযুক্তির অভাবে হয়তো কখনো কখনো তা করা হয়ে উঠেনা। এসব অপূর্ণ ইচ্ছার বাস্তবায়নই করবে ভিভো ভি২১।’

কেন কিনবেন

  • সেলফি ক্যামেরায় ওআইএস প্রযুক্তির স্মার্টফোন ভি২১
  • ডাবল এক্সপোজারসহ দারুণসব ক্যামেরা প্রযুক্তির স্মার্টফোন ভিভো ভি২১
  • ৪৪এমপি ওআইএস নাইট সেলফি প্রযুক্তি
  • দিনে রাতে প্রতি মুহুর্তে নিখুঁত পেশাদার সেলফিসহ ছবি ও ভিডিওর নিশ্চয়তা
  • নাইট ফটোগ্রাফী এবং নাইট ভিডিওগ্রাফীর ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনছে ভি২১
Tags: ভিভোভিভো ভি২১স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভ-জি প্রযুক্তির প্রদর্শন: মিলবে অবিশ্বাস্য সব সেবা
নির্বাচিত

ফাইভ-জি প্রযুক্তির প্রদর্শন: মিলবে অবিশ্বাস্য সব সেবা

উন্নত প্রযুক্তিতে আসছে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ল্যাপটপ
নির্বাচিত

উন্নত প্রযুক্তিতে আসছে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ল্যাপটপ

হেলথ অ্যাপ আনছে গুগল
নির্বাচিত

হেলথ অ্যাপ আনছে গুগল

শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন শুরু
নির্বাচিত

শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

অনাকাঙ্ক্ষিত ভিডিও শেয়ার: ক্ষমা চাইলো গুগল
নির্বাচিত

অনাকাঙ্ক্ষিত ভিডিও শেয়ার: ক্ষমা চাইলো গুগল

বাজারে এল রেডমি নোট ১০এস
প্রযুক্তি বাজার

বাজারে এল রেডমি নোট ১০এস

Load More

ট্রেন্ডিং টপিক

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix