Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার পাতক্ষীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 June 2021
মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার পাতক্ষীরা
Share on FacebookShare on Twitter

প্রায় ২০০ বছর আগের গল্প। লোকমুখে শুনা যায়, সিরাজদিখান থানার সন্তোষপুর গ্রামে সেকালে রাত জেগে মাটির চুলায় কেজি কেজি দুধ জ্বাল করত ঘোষ বাড়ির কারিগরেরা। তারপর ঘন হয়ে আসা দুধে সামান্য চিনি ও হলুদ গুড়া মিশিয়ে মাটির পাত্রে ঢেলে দিতো। ঠান্ডা হওয়ার পর কলা পাতায় মুড়িয়ে দিতো। এভাবেই জন্ম পাতক্ষীরার।

পাতক্ষীরা এক ধরনের মিষ্টান্ন,যা খাবার শেষে দইয়ের মত পরিবেশন করা হয়।দইয়ের মত পরিবেশন করা হলেও এর স্বাদ ছিলো একদম ভীন্নধর্মী।

প্রায় ৬ কেজি দুধ জ্বাল করে ১ কেজি পাতক্ষীরা বানানো হয়।পাতক্ষীরা নামটার একটা বিশেষত্ব আছে।

ক্ষীরা বানানো পর একে ঠান্ডা করে কলা পাতায় মুড়িয়ে পরিবেশন করা হয় বলেই এর নামকরন করা হয়েছে পাতক্ষীরা।

লোকমুখে শুনা যায়,২০০ বছর আগে সিরাজদিখান ছিলো জমিদার ও বাবুদের এলাকা। সে সময় প্রায় অনেক স্বচ্ছল পরিবারেই গাভী পালন করা হত,তার মধ্যে একটা স্বচ্ছল পরিবার ছিলো ঘোষবাড়ি।ঘোষবাড়ির গাভীদের বালতি উপচে পরা দুধ পরবারের কেউ খেয়ে শেষ করতে পারতো না। তখন থেকেই দুধকে ঘন করে জ্বাল দিয়ে ক্ষিরা বানানো হত।প্রথমে পাতলা করে ক্ষীরা বানিয়ে পরিবেশন করলেও পরে খেয়াল করে দেখলো, দুধ যত জ্বাল দিয়ে শুকানো হয়, তত বেশি মজার হয় এই খাবারটা খেতে। সেই দুধ শুকানোর প্রকিয়া থেকেই, কলাপাতায় মোড়ানো পাতক্ষীরার জন্ম।

সেসময় পাতক্ষীরা ছাড়া বাবুদের কলকাতার সাথে বানিজ্যের আড্ডাই জমত না। প্রতিবার কলকাতায় বানিজ্য করতে যাওয়ার সময় মিষ্টান্ন হিসেবে নিয়ে যাওয়া হত এই পাতক্ষীরা। এমনকি এখনো প্রতিবছর ২৫ শে ডিসেম্বর বিদেশী কূটনীতিকদের আপ্যায়ন করতে বঙ্গভবনে পাতক্ষীরা থাকে।

লোকমুখে শুনা যায়,ঘোষবাড়ির সন্তান প্রয়াত সুনীলচন্দ্র ঘোষের হাত ধরে শুরু হয় পাতক্ষীরার প্রচলন।

আবার অনেকে এ ও বলেন, পুলীনবিহারী নামক এক ব্যাক্তী তার স্ত্রী কে নিয়ে প্রথম পাতক্ষীরা বানান।

তবে কালক্রমে এই বিখ্যাত খাবারের প্রচলন ধরে রেখেছে এখনো ঘোষবাড়ির ছেলেরাই।ঘোষবাড়ির বংশ পরম্পরা হিসেবে ধরে রাখা হয় এই পাতক্ষীরা তৈরির প্রকিয়াকে। ঘোষবাড়ির ছেলেরা এবং বাড়িতে বউ আসা প্রতিটা মেয়েদের বাধ্যতামূলত শেখা লাগবে পাতক্ষীরা তৈরির প্রক্রিয়া। এ সম্পর্কে ঘোষবাড়ির কর্তারা বলেন, “যত শিক্ষিত এবং উচ্চশিক্ষিতই হোক না না,পরিবারের মেয়ে,বউ সবাইকে বাধ্যতামূলক ভাবে শেখা লাগবে পাতক্ষীরা তৈরির প্রক্রিয়া।” বাড়ির মেয়েরা না শিখলেও, বউ হয়ে আসা প্রতিটা মেয়ে ঠিকই রপ্ত করে নিয়েছে পাতক্ষীরা তৈরি কে।

বর্তমানে সন্তোষপুর গ্রামের প্রায় ৭ টি পরিবার এই কাজের সাথে জড়িত। তবে সবচেয়ে জমজমাট ঘোষ বাড়ির পাতক্ষীরাই।

প্রতিবছর কলকাতা সহ বিভিন্ন দেশে এই পাতক্ষীরা পাঠানো হয়।অনেক পরিবারেরই বিদেশে অবস্থানরত সদস্যদের জন্য প্রতিবছর পাঠান পাতক্ষীরা। ফ্রান্স,জার্মান,ইতালি সহ আরো বেশ কয়েকটি দেশে প্রসেসিং এর মাধ্যমে নিয়মিত যায় পাতক্ষীরা,এমনটাই বলেন পাতক্ষীরা বিক্রেতারা।

পাতক্ষীরা বিভিন্ন ভাবে খাওয়া যায়।খাবার শেষে দইয়ের মত খায় অনেকে,অনেকে আবার একে পাটিসাপটার ভেতরের পুর হিসেবে ব্যবহার করে।আমের ঋতুতে মুড়ি,আমা,পাতক্ষীরা মেখে খাওয়ার ও বেশ প্রচলন আছে মুন্সিগঞ্জে।

মুন্সিগঞ্জ জেলা অতিথি আপ্যায়নের দিক থেকে সেরা।জামাই আদর থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজন পর্যন্ত সবাইকে পাতক্ষীরা খেতে দেওয়া হয় খাবারের শেষ পাতে।

কালের স্রোতে মুন্সিগঞ্জ থেকে অনেক ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেলেও পাতক্ষীরা বেশ নাম ডাক নিয়েই টিকে আছে।তবে পাতক্ষীরার কারিগরদের ধারনা,সরকার থেকে সহায়তা এবং যাথাসাধ্য প্রচার করলে পাতক্ষীরা ব্যবসায়ের দিক থেকে বেশ জমজমাট থাকবে।

বর্তমানে বেশ কিছু তরুন তরুনী ই-কমার্সের মাধ্যমে পাতক্ষীরা বিক্রির উদ্যোগ নিচ্ছে।তবে মুন্সিগঞ্জ থেকে খাবার পাঠানোর মত কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা না থাকাতে অনেকেই পিছিয়ে পরছে।এইরকম কোন শক্তপোক্ত ব্যবস্থা যদি থাকা পাতক্ষীরা পাঠানোর মত,তাহলে ই-কমার্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার জনপ্রিয় হয়ে উঠবে মুন্সিগঞ্জের এই বিখ্যাত খাবারটি,এমনি ধারনা করেন পাতক্ষীরা নিয়ে ব্যবসায়ের চিন্তা করা তরুন তরুনীরা।

লেখক,
ফারিয়া ওমর ঝুমুর
স্বত্বাধিকারী: কারূঘর

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নারী উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইপিভার্সন-৬ এবং সিকিউরিটি সার্টিফিকেট অর্জন করলেন মাইক্রোটিক ট্রেনার তিতাস সরকার
বিবিধ

আইপিভার্সন-৬ এবং সিকিউরিটি সার্টিফিকেট অর্জন করলেন মাইক্রোটিক ট্রেনার তিতাস সরকার

সর্বোচ্চ আস্থার আর্থিক প্রতিষ্ঠান হতে চায় এসএফআইএল
বিবিধ

সর্বোচ্চ আস্থার আর্থিক প্রতিষ্ঠান হতে চায় এসএফআইএল

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
বিবিধ

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

রনির অভিযোগের প্রমাণ পেয়ে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা
বিবিধ

রনির অভিযোগের প্রমাণ পেয়ে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা

বিবিধ

হৃৎস্পন্দনসহ শারীরিক নানা তথ্য জানাবে আয়না

Load More

ট্রেন্ডিং টপিক

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2021

মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার পাতক্ষীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix