Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশেষ কী সুবিধা আছে আইপি টিভিতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
বিশেষ কী সুবিধা আছে আইপি টিভিতে
Share on FacebookShare on Twitter

ক্যাবল টিভি বা ডিসের লাইনে আমরা ইচ্ছেমতো চ্যানেল বদলাতে পারি মাত্র। এর বাইরে তেমন কোনো সুবিধা নেই। কিন্তু আইপি টিভির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা আপনি আপনার সময়মতো অনুষ্ঠান দেখতে পারবেন। বাংলাদেশে এখন সবার বাসায় বাসায় যে ক্যাবল টিভি চলে সেখানে আমরা দেখি বাইরে হতে একটি গোল মোটা কালো একটি ক্যাবল বা তার এসে টিভির সঙ্গে প্লাগইন বা যুক্ত হয়েছে। একটু উন্নত ছবি ও বেশি চ্যানেলের জন্য এই ক্যাবল আবার একটা সেট-টপ বক্স হয়ে টিভির সঙ্গে যুক্ত হয়। সাধারণভাবে একে ডিসের লাইন বলা হয়ে থাকে।

বিশেষ সুবিধা কী এই আইপি টিভিতে ?
যেমন একটি অনুষ্ঠান রাত ১০টায় প্রচারিত হবে। আপনি ওই সময় ব্যস্ত থাকবেন। কিন্তু অনুষ্ঠানটিও মিস করতে চান না। আইপি টিভি এই অনুষ্ঠান আপনি যখন দেখতে চান তখনই সম্প্রচার করবে। আইপি টিভি আপনার নির্দেশমতো ওই অনুষ্ঠান সয়ংক্রিয়ভাবে রেকর্ড করে রাখবে এবং আপনার সময়ে প্রচার করবে।

এছাড়া বাজারে প্রতিযোগিতার ফলে ক্যাবল টিভি অপারেটরগুলোর ‘দৌরাত্ম্য’ কমবে। ছবির মান ভালো হবে যেমন এইচডি ও ফোরকে রেজ্যুলেশনে টিভি দেখা যাবে।

আর একটি ইন্টারনেট লাইনে আইএসপিদের কাছ হতে ভয়েস, ডাটা ও আইপি টিভির সেবা নেয়া যাবে। ফলে ট্রিপল প্লের বিভিন্ন প্যাকেজে গ্রাহকের খরচ বেশ কমবে বলে মনে করা হচ্ছে।

আসলে এই আইপি টিভি কী?
বাংলাদেশে এখন সবার বাসায় বাসায় যে ক্যাবল টিভি চলে সেখানে আমরা দেখি বাইরে হতে একটি গোল মোটা কালো একটি ক্যাবল বা তার এসে টিভির সঙ্গে প্লাগইন বা যুক্ত হয়েছে। একটু উন্নত ছবি ও বেশি চ্যানেলের জন্য এই ক্যাবল আবার একটা সেট-টপ বক্স হয়ে টিভির সঙ্গে যুক্ত হয়। সাধারণভাবে একে ডিসের লাইন বলা হয়ে থাকে।

একেকটি এলাকায় এই ডিসের লাইনের অপারেটর বা ক্যাবল অপারেটর থাকে। ক্যাবল অপারেটরের স্টেশনে বড় বড় ডিশ অ্যান্টেনা থাকে যেখান হতে স্যাটেলাইট থেকে ব্রডকাস্ট সিগন্যাল এসে ওই ক্যাবলের মাধ্যমে বাড়ি বাড়ি টিভিতে অডিও-ভিডিও সম্প্রচারিত হয়।

আইপি টিভি বা ইন্টারনেট প্রোটোকল টিভি বা ইন্টারনেট টেলিভিশনের ক্ষেত্রে এই সিগন্যাল ইন্টারনেট দিয়ে আসে, ব্যস। এর জন্য অ্যান্টেনার দরকার হয় না। মানে এখানে কোনো রেডিও সিগন্যালে অডিও-ভিডিও না এসে না ইন্টারনেটের মধ্য দিয়ে আসে। যেটি একসঙ্গে ইন্টারনেট হতে ডাউনলোড হয়ে স্ট্রিমিং বা সম্প্রচারিত হতে থাকে।

আইপি টিভি বা ভিওডি সেবা নিতে যা লাগবে ?
ডিসের ক্যাবলে যেভাবে টিভি দেখা যায় এখানেও বিষয়টি খুব একটা ব্যতিক্রম নয়। আইপি টিভি অপারেটররা ক্যাবল অপারেটরদের মতোই সংযোগ দিয়ে যাবে। তবে এখানে ইন্টারনেট লাইনে বা ক্যাবলে আইপি টিভির সেবা পাওয়া যাবে।

এজন্য ৫ হতে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ হলেই হবে। এতে এইচডি ছবিও নিরবিচ্ছিন্নভাবে দেখা যাবে। ইন্টারনেট টিভি বা স্মার্টটিভি হলে সরাসরিই ইন্টারনেট ক্যাবল টিভিতে সংযোগ হবে। আর স্মার্টটিভি না হলে একটি সেট-টপ বক্স নিতে হবে। এই সেট-টপ বক্স ইন্টারনেট হতে আসা অডিও-ভিডিওকে ডিকোড করবে এবং টিভিতে স্ট্রিমিংয়ে জন্য উপযুক্ত করবে। এই সেট-টপ বক্স আইপি টিভি অপারেটররা দিয়ে যাবে।

এছাড়া চাইলে কম্পিউটারে এই আইপি টিভি দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে শুধু অপারেটরের সংযোগ থাকলেই হবে।

আইপি টিভির খরচ?
বিটিআরসির সঙ্গে বৈঠকে আইপি টিভির সেবার জন্য সর্বোচ্চ ৬০০ টাকা সীমা নির্ধারণের প্রস্তাব দিয়ে আইএসপি অ্যাসোসিয়েশন। তবে এই সেবার বিভিন্ন ধরণ অনুয়ায়ি ৩০০, ৪০০ ও ৫০০ টাকার বিভিন্ন ধাপে পাওয়া যাবে।

কত টাকায় কতটি পে চ্যানেল থাকবে এসব ঠিক করে দেবে বিটিআরসি। স্মার্টটিভি না হলে সেট-টপ বক্সের জন্য মানভেদে ৩ হতে ৫ হাজার টাকা খরচ করতে হতে পারে গ্রাহককে। হয়ত এক সময় ফ্রিও দেয়া হতে পারে।

আইপি টিভি লিংক

আপনি ফ্রি আইপি টিভি এন্ড্রয়েড মোবাইল বা স্মার্ট টিভিতে দেখতে পারেন। এজন্য চালু ইন্টারনেট সংযোগ থাকতে হবে। স্মার্ট টিভি না থাকলেও সমস্যা নেই। বাজারে বিভিন্ন ব্রান্ডের এন্ড্রয়েড টিভি বক্স পাওয়া যায় যা কিনে আপনার টিভির সাথে সেট করে নিলেই আপনার নন-স্মার্ট টিভি এন্ড্রয়েড টিভিতে পরিণত হবে। সাথে ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি ফ্রি আইপি টিভি উপভোগ করতে পারবেন। তখন আপনাকে মাসে মাসে ডিশ লাইনের বিল দিতে হবেনা।

Tags: আইপি টিভিআইপি টিভি লিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন বন্ধ থাকলেও জানা যাবে লোকেশন
কিভাবে করবেন

ফোন বন্ধ থাকলেও জানা যাবে লোকেশন

সেলফোন হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে
কিভাবে করবেন

সেলফোন হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে

ইনস্টাগ্রাম এনেছে নতুন ম্যাসেজিং অ্যাপ
কিভাবে করবেন

সহজ পদ্ধতিতেই সেভ হবে ইনস্টাগ্রামের ছবি

২ মিনিটেই চার্জ হবে স্মার্টফোন, ১০ মিনিটে গাড়ি!
কিভাবে করবেন

২ মিনিটেই চার্জ হবে স্মার্টফোন, ১০ মিনিটে গাড়ি!

স্মার্টফোনের আয়ু কমিয়ে দিচ্ছে এই ৬ ভুল
কিভাবে করবেন

স্মার্টফোনের আয়ু কমিয়ে দিচ্ছে এই ৬ ভুল

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?
কিভাবে করবেন

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix