Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টানা ২য় বেসিস জাতীয় পদক পেলো বন্ডস্টাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ জুন ২০২১
টানা ২য় বেসিস জাতীয় পদক পেলো বন্ডস্টাইন
Share on FacebookShare on Twitter

টানা দ্বিতীয় বারের মতো ‘বেসিস ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২০’ পেলো দেশিয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বন্ডস্টাইন’। ‘ইন্টারনেট অব থিংস’ বা আইওটি ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হিসেবে দেশের আইটি-আইসিটি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের জাতীয় পদক পেলো প্রতিষ্ঠানটি।

রোববার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বন্ডস্টাইনের পক্ষ থেকে। এর আগে শনিবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে বেসিস ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২০ এর বিজয়ী প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্ডস্টাইনের পরিচালক যাফির শাফিঈ চৌধুরীর হাতে পুরস্কার পদক তুলে দেন। এসময় অন্যান্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুসলি, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর উপস্থিত ছিলেন।

যানবাহনের পার্কিং সমস্যার সমাধানে আইওটি প্রযুক্তিকে কাজে লাগিয়ে ‘স্মার্ট পার্কিং সলিউশন’ প্রকল্পের জন্য এবারের বেসিস ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বন্ডস্টাইন। এবিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করে বন্ডস্টাইনের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম বলেন, ইন্টারনেট অফ থিংগস এর মতো একটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্যাটেগরিতে পর পর দুই বছর চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে বন্ডস্টাইনের পুরো টিমের জন্য গর্বের বিষয়। আমরা আশা করি ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা আরো ভূমিকা রাখতে পারবো। বাংলাদেশের তরুণরাও যে চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রায় প্রথম সারির ভূমিকা রাখতে পারবে, এই পদক তারই প্রমাণ বহন করে।

এদিকে স্মার্ট পার্কিং সলিউশন এর বিভিন্ন দিক সম্পর্কে শাহরুখ বলেন, ইন্টারনেট অফ থিংস ব্যবহার করে ৪০০টি পার্কিং অটোমেশনের এই প্রজেক্টে ব্যবহার করা হয়েছে লোরা-ওয়্যান টেকনোলজি। প্রত্যেকটি পার্কিং স্পটে বসানো হয়েছে একটি করে পার্কিং সেন্সর যা তৈরি করা হয়েছে ম্যাগনেটিক এবং আল্ট্রাসনিক প্রযুক্তি ব্যবহার করে। প্রতিটি সেন্সর হাইলি অপ্টিমাইযড এবং এর ব্যাটারি লাইফ একবার চার্জেই প্রায় ১ বছর সমপরিমাণ থাকে। প্রতিটি সেন্সর লোরা নেটওয়ার্কের মাধ্যমে সার্ভারের সাথে সংযুক্ত থাকে। প্রতিটি গাড়ি ঢোকার সময় আরএফআইডি প্রযুক্তির মাধমে গাড়িকে চিহ্নিত করা হচ্ছে। একই সাথে সম্পূর্ণভাবে দেশে তৈরি ক্লাইড ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করে ঠিক কোন পার্কিং খালি আছে সেই তথ্য এন্ট্রি পয়েন্টে দেখানো হচ্ছে। দেশে জানামতে লোরা-ওয়্যান টেকনোলজির এটিই প্রথম বাণিজ্যিক ব্যবহার। এই প্রযুক্তির মাধ্যমে যানবাহক পার্ক করতে ২০ শতাংশ সময় সাশ্রয় হবে, জনবল কম লাগবে এবং বাণিজ্যিক পার্কিং স্পেসের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত আয় বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, একই ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হিসেবে ২০১৯ সালেও বেসিস ন্যাশনাল অ্যাওয়ার্ড পদক জেতে বন্ডস্টাইন। একই বছরের নভেম্বরে, ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড (এপিকটা) প্রতিযোগিতায়ও আইওটি ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয় বন্ডস্টাইন টেকনোলজিস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী ভেন্টিলেটর আনল ফিটবিট
নির্বাচিত

সাশ্রয়ী ভেন্টিলেটর আনল ফিটবিট

এ বছর আসছে অ্যাপলের সিজর সুইচ কিবোর্ড?
প্রযুক্তি সংবাদ

পুরোনো মডেলের ফোনের গতি কমানোয় অ্যাপলকে জরিমানা

আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ, ক্যামেরা-ডিসপ্লেতে থাকবে বড় চমক
নির্বাচিত

আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ, ক্যামেরা-ডিসপ্লেতে থাকবে বড় চমক

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
নির্বাচিত

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!

স্যামসাং গ্যালাক্সি স্মার্টওয়াচঃ কি আছে এতে?
নির্বাচিত

স্মার্টওয়াচের যেসব ব্যবহার জানলে অবাক হবেন

এবার স্মার্টফোন নিয়ে আসছে টিকটক
নির্বাচিত

এবার স্মার্টফোন নিয়ে আসছে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী
অটোমোবাইল

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন
নির্বাচিত

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন
অর্থ ও বাণিজ্য

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’
সোশ্যাল মিডিয়া

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

অপর্যাপ্ত আসন ও আলো বাতাসসহ নানা নানা সমস্যায়...

খাবার নিয়ে টিভি অনুষ্ঠান করবে ফুডপান্ডা

অনুমতি ছাড়াই বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ ফুডপান্ডার বিরুদ্ধে

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ জুন ২০২১

টানা ২য় বেসিস জাতীয় পদক পেলো বন্ডস্টাইন

Techzoom.TV |
TechzoomTV