Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন গাড়ির চেয়ে রিকন্ডিশন গাড়ির দাম প্রায় দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ জুন ২০১৮
Share on FacebookShare on Twitter

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুসারে নতুন গাড়ির চেয়ে রিকন্ডিশন বা ব্যবহৃত গাড়ির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ।

উদাহরণস্বরূপ ১৫০০ সিসি’র ২০১৭ সালে তৈরিকৃত ও ব্যবহৃত একটি টয়োটা এক্সিও গাড়ির ক্ষেত্রে শুল্ক ১৬ লাখ ২১ হাজার টাকা এবং ২০১৮ সালে তৈরিকৃত একই নতুন বা ব্র্যান্ড নিউ গাড়ির শুল্ক ৯ লাখ ৩০ হাজার টাকা। তাছাড়া ২০০০ সিসি’র ২০১৭ সালে তৈরিকৃত রিকন্ডিশন মিতসুবিশি আউটল্যান্ডার জিপের শুল্ক ৪১ লাখ ৭৫ হাজার টাকা। এদিকে, ২০১৮ সালে তৈরিকৃত একই নতুন গাড়ির শুল্ক কর ২৭ লাখ ২০ হাজার ৬৬৩ টাকা।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) মোটরযান বাণিজ্যের ক্ষেত্রে এ অসংগতির হিসেবে তুলে ধরে তা সংশোধনের দাবি জানিয়েছে সংগঠনটি।

এছাড়া নতুন ও পুরাতন গাড়ির শুল্ক বৈষম্য দূর করতে ‘ইয়োলোবুকের নতুন মূল্য থেকে ডিলার বা ট্রেড ডিসকাউন্ট বাবদ ১০ শতাংশ বিয়োজন পূর্বক বছরভিত্তিক অবচয়ের হার পূর্ববর্তী অবস্থায় রাখার প্রস্তাব বিবেচনার অনুরোধ জানিয়েছেন সংগঠনটি।

সোমবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বারভিডা আয়োজিত শুল্ক বৃদ্ধি করে রিকন্ডিশন গাড়ি আমদানি নিরুৎসাহিত করন এবং প্রজ্ঞাপন সুবিধার আওতায় নতুন গাড়ির শুল্ক ফাঁকি উৎসাহিতকরণ এর প্রতিবাদে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বারভিডা’র সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, ধনীদের জন্যই এ বাজেট করা হয়েছে। নতুন গাড়ির সম্পূরক শুল্কে হাত দেওয়া হয়নি। মধ্যবিত্ত পরিবারের জন্য এ বাজেটে কোনো সুসংবাদ নেই। নতুন গাড়ির শুল্ক পুরাতন গাড়ির চেয়ে কম হতে পারে না, অর্থমন্ত্রী এটা নিজে বলেছেন, কিন্তু সেখানেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা বাস্তবায়ন করেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিকন্ডিশন গাড়ির শতভাগ জাপান থেকে আসে। ওই দেশে দুই থেকে তিন হাজার কিলোমিটার ব্যবহারের পর অনেকেই তা বিক্রি করে দেয়। আমরা তিন বছরের অবচয় সুবিধা পাই, দুই বছরের পাই না। বাংলাদেশ বর্তমানে ভারতীয় গাড়ির ভাগাড়ে পরিণত হচ্ছে।

তিনি বলেন, নতুন গাড়ি আমদানিতে কর ফাঁকিতে সরকারের রাজস্ব অনেক কমে গেছে। অর্থমন্ত্রী বলেছিলেন, কোনো অবস্থাতেই নতুন গাড়ির শুল্ক রিকন্ডিশন গাড়ির চেয়ে কোনো ক্রমেই কম হতে পারে না। অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্থমন্ত্রীর নির্দেশনাও নিদারুণভাবে উপেক্ষিত। প্রকৃত সংযোজন কারখানা ব্যতীত কোনো মহলকে যেন অন্যায্য শুল্ক সুবিধা দিয়ে বাজার বৈষম্য সৃষ্টি করা না হয়।

তিনি আরও বলেন, জনবান্ধব সরকারের কাছে আমরা ভোক্তা প্রিয় নিরাপদ টেকসই ও সঠিক রাজস্ব প্রদায়ী গাড়ি হিসেবে রিকন্ডিশন মোটরযান আমদানি, বিপণন ও ব্যবহারে আরও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড উপযোগী করার লক্ষ্যে একটি স্থিতিশীল ও গ্রহণযোগ্য শুল্ক নীতিমালার আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও আবদুল মান্নান চৌধুরীসহ প্রমুখ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইলন মাস্কের চ্যাটবট ব্যবহাকারীদের ‘গালিগালাজ’ করছে!
নির্বাচিত

ইলন মাস্কের চ্যাটবট ব্যবহাকারীদের ‘গালিগালাজ’ করছে!

নেটওয়ার্ক প্রদানে সর্বোচ্চ সক্ষমতা থাকা সত্বেও রেলওয়ের টিকেট ভোগান্তি
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক প্রদানে সর্বোচ্চ সক্ষমতা থাকা সত্বেও রেলওয়ের টিকেট ভোগান্তি

দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে ভিভোর এস১ প্রো
নির্বাচিত

দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে ভিভোর এস১ প্রো

বিটিআরসি অভিযোগ নেবে হোয়াটসঅ্যাপে, দেখে নিন নম্বর
প্রযুক্তি সংবাদ

মোবাইল ডেটার দামও নির্ধারণ করে দেওয়া হবে: মোস্তাফা জব্বার

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

ব্রাউজারের বাজারে কে এগিয়ে গুগল ক্রোম, সাফারি না ফায়ারফক্স

১৩ হাজার টাকায় ২জিবি র‌্যামের নতুন ল্যাপটপ
প্রযুক্তি বাজার

১৩ হাজার টাকায় ২জিবি র‌্যামের নতুন ল্যাপটপ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix