Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরান ঢাকার চকবাজারের একাল-সেকাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ জুলাই ২০২১
পুরান ঢাকার চকবাজারের একাল-সেকাল
Share on FacebookShare on Twitter
উম্মে সাহেরা এনিকা, পুরান ঢাকার প্রতিনিধি, টেকজুম ডটটিভি //  চকবাজারের নাম শুনলেই চোখের সামনে প্রথমেই ভেসে উঠে রমজান মাসের মজার ইফতার এবং কসমেটিকস, ক্যামিকেল, খেলনা, সহ বিভিন্ন পণ্যের পাইকারী দোকান। ঢাকার সবচাইতে পুরোনো বাজারগুলোর মধ্যে একটি এই চকবাজার।

মুঘল আমলে অভিজাত এলাকা ছিলো রমনা। আর চকবাজার ছিলো ব্যবসা কেন্দ্র। সামাজিক মিলন কেন্দ্র ছিলো এই চকবাজার। চারশ বছর পরেও চকবাজারের চিত্র একই রকম। সারাদেশ থেকে পাইকাররা আসেন এখানে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল ক্রয় করে নিয়ে যান। এর ফলে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পরিচিত হন।

মুঘল আমলে চকবাজারের গোড়াপত্তন হয়। সেসময়ে সেনাপতি রাজা মানসিংহ মুঘল সম্রাটের হয়ে বিদ্রোহ দমনের জন্য এসেছিলেন পূর্ব বাংলায়। ১৬০২সালে( উইকিপিডিয়া হতে প্রাপ্ত তথ্য মতে), ১৭০২ সালে( মুনতাসীর মামুনের ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী-১ বইয়ের তথ্যমতে) ভাওয়াল থেকে সদরদপ্তর নিয়ে আসেন প্রাক্তন কেন্দ্রীয় কারাগারে এবং এখানেই গড়ে তোলেন মুঘল দূর্গ। সেই দূর্গের পাশেই তখন গড়ে উঠেছিলো বর্তমানের চকবাজার৷

সেসময়ে চকবাজারকে চৌক বন্দর নামেও ডাকা হতো। মানসিংহের সময়ে চকবাজারের যাত্রা শুরু হলেও ১৭৩৩-৩৪ সালে তাঁর জামাতা দ্বিতীয় মুর্শিদকুলি খাঁ বাজারটি পুনঃসংস্কার করেন। মুর্শিদকুলি খাঁয়ের এরপর ওয়াল্টার্স সাহেব নতুন করে চকবাজার তৈরী করেছিলেন।

১৮০৯ সালে চালর্স ডয়লী চকবাজারের বর্ণণা দিয়েছিলেন- পুরোনো চকবাজার “নাখাস” নামে পরিচিত ছিলো। আরবী “নাখাস” এর অর্থ দাস-বিক্রেতা। এ বর্ণণা থেকে ধারনা করা হয় মুঘল আমলে চকবাজার দাস বিক্রির কেন্দ্র হিসেবেও পরিচিত ছিলো। এছাড়াও এখানে আড্ডা দেওয়া, অবসরে সময় কাটানোর জন্য লোকজন আসতেন।

ওয়াল্টার্স সেসময়ে চক এবং এর আশেপাশের দোকানপাট সরিয়ে ফেলেছিলেন। এরপর পুরো এলাকা ৪৬০ ফুট লম্বা, ৪ ফুট উঁচু এবং ১/২ ফুট চওড়া দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছিলেন। চক থেকে ইসলামপুর যাওয়ার সরু রাস্তাটিও তিনি প্রসস্থ করে দেন। চকের সামনে স্থাপন করেছিলেন ঢাকার বিখ্যাত কামান মরিময়। এখানে বিশিষ্ট ওলী হযরত আহমেদ জৌনপুরী( রাঃ) এর মাজার রয়েছে। ১৮৯৯ সালের ২৬ জানুয়ারী ঢাকার সদরঘাটে উনি মৃত্যুবরণ করেন। চকবাজার শাহী জামে মসজিদের দক্ষিন পাশে এই মাজারটি অবস্থিত।

বিশ শতকের শুরুর দিকে রোজার দিনে ইফতারির প্রচন্ড ভীড় থাকতো,যা এখনও বিদ্যমান। চকের মোঘলাই খাবারের সুনাম ও চাহিদা রয়েছে আদিকাল থেকেই। কাচ্চি বিরিয়ানি, দম বিরিয়ানি, নবাবি বিরিয়ানি, মোরগ পোলাও, চাপ পোলাও, কাবলি পোলাও,পরোটা, প্যাঁচ পরোটা, হালিম,সুতি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, শিক কাবাব, কোফতা কাবাব, আস্ত মুরগি ও কবুতরের রোস্ট, খাসির গ্লাসি,মুরগির মসল্লাম, দই বড়া, শাহী জিলাপি, পনির সমুচা, ঝাল সমুচা সহ ৫-৭ পদের শরবত, ফিরনি, জর্দা, শাহী টুকরা, কুলফি মালাই, মনসুর, ঘুগনি, বুট ইত্যাদি হরেক রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেন দোকানীরা।

“বড় বাপের পোলায় খায়” চকবাজার ইফতারের মূল আর্কষণ। ঢাকার দূর-দুরান্ত থেকে রমজান মাসে লোকজন এখানে আসেন এই খাবারের স্বাদ নিতে। স্থানীয়দের মতে হাজী শহীদ বাবুর্চি এই বিখ্যাত খাবারের সর্বাধিক পরিচিত কারিগর। ৩৬ রকমের উপকরন এবং ১৮ রকমের মসলা দিয়ে তৈরী হয় এই সুস্বাদু খাবারটি৷

অনেকদিন আগ থেকে বিয়ের সময় নতুন বর চকবাজারের চারপাশ ঘুরে তারপর বিয়ের আসরে ফিরে যেতো। কেউ এক চক্কর, কেউ দুই চক্কর, কেউ কেউ তো সাত চক্করও দিতো। তখন পুরো চকবাজার এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠতো। চকবাজারের চারপাশ ঘুরে সালাম না জানালে বিয়ের নিয়ম অসমাপ্ত থেকে যেতো। আজও এ সময়ে এসে পুরান ঢাকার আদি বাসিন্দারা এই রীতি মেনে চলে। কিন্তু এখন তারা এক চক্করই দেয়।

সেই মুঘল আমল থেকেই অর্থনীতি, সামাজিক এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ স্থান চকবাজার। এখানকার অলি গলিতে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে সেই মুঘল আমলের জৌলুশ।

পুরান ঢাকার এই এলাকাতে পাওয়া যায় না এমন কোন পণ্য নেই। ব্যবসার পাশাপাশি হোসনী দালান, ছোট কাটরা, বড় কাটরা, শাহী জামে মসজিদ সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখনও কালের স্বাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৫ হাজার টাকার মধ্যে মিলবে ৫ স্মার্টফোন
নির্বাচিত

২৫ হাজার টাকার মধ্যে মিলবে ৫ স্মার্টফোন

৮ম বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর
প্রযুক্তি সংবাদ

৮ম বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর

ফোল্ডেবল আইফোনের দাম হবে সিক্সটিন প্রো ম্যাক্সের দ্বিগুণ
নির্বাচিত

ফোল্ডেবল আইফোনের দাম হবে সিক্সটিন প্রো ম্যাক্সের দ্বিগুণ

চিপ খাতে স্বস্তিতে শুধু অ্যাপল শঙ্কায় বাকিরা
অর্থ ও বাণিজ্য

চিপ খাতে স্বস্তিতে শুধু অ্যাপল শঙ্কায় বাকিরা

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

বিশ্বের প্রথম ৬ ক্যামেরার ফোল্ডিং ফোন আনছে হুয়াওয়ে
নির্বাচিত

বিশ্বের প্রথম ৬ ক্যামেরার ফোল্ডিং ফোন আনছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার
নির্বাচিত

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস
মোবাইল এরিনা

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ জুলাই ২০২১

পুরান ঢাকার চকবাজারের একাল-সেকাল

Techzoom.TV |
TechzoomTV