Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাশিয়ার তথ্যপ্রযুক্তি সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 July 2021
রাশিয়ার তথ্যপ্রযুক্তি সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

রাশিয়ার সাইবার সিকিউরিটি শিল্পে নতুন আঘাত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মোট চারটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও দুটি অন্য প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজিটাল গুপ্তচরবৃত্তিসহ আক্রমণাত্মক ও ক্ষতিকর কর্মকাণ্ডের অভিযোগ এনেছে ওয়াশিংটন। এসবের জন্য রাশিয়া সরকারকেও দায়ী করা হচ্ছে। খবর রয়টার্স।

বাণিজ্য বিভাগ জানিয়েছে, গত এপ্রিলে মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক অনুমোদন পায় এ ছয়টি প্রতিষ্ঠান। তারা প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোকে সহায়তা করছিল। বিষয়টি নজরে আসার পর এ প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়। এর অর্থ হলো, প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ছাড়া আর যুক্তরাষ্ট্রে কিছু বিক্রি করতে পারবে না। এ লাইসেন্স খুব কমই ইস্যু করা হয়।

এ ঘোষণা এলো মূলত এপ্রিলের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কো হস্তক্ষেপ করার চেষ্টা করেছে বা হ্যাক করার চেষ্টা করেছে বলে যে অভিযোগ উঠেছিল, তারই শাস্তি হিসেবে। যদিও শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেডারেল স্টেট অটোনোমাস ইনস্টিটিউশন মিলিটারি ইনোভেটিভ টেকনোপলিস এরা, জেএসসি পজিটিভ টেকনোলজিস, এসভিএ ইত্যাদি। এর মধ্যে এরা একটি গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি পার্ক, যা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করে। পাসিট একটি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান, যা রাশিয়ার বিদেশী গোয়েন্দা সংস্থার সাইবার হামলাগুলোকে সহায়তা করে। এসভিএ নামের প্রতিষ্ঠানটি রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান না বিভিন্ন আক্রোশপূর্ণ সাইবার হামলাকে সহায়তা করে। রাশিয়াভিত্তিক আইটি সিকিউরিটি ফার্ম হলো নিওবিট।

পজিটিভ টেকনোলজিস জানিয়েছে, বাণিজ্য বিভাগের ঘোষণায় নতুন কোনো তথ্য নেই। আর সেটি হলো প্রতিষ্ঠানটি সুরক্ষা সম্প্রদায়ের সঙ্গে পেশাগত তথ্যের নীতিগত বিনিময়ের সঙ্গে যুক্ত থাকবে। পাশাপাশি কখনো যুক্তরাষ্ট্রের কোনো পরিকাঠামোতে হামলার সঙ্গে জড়িত হবে না।

এছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর বক্তব্য পায়নি রয়টার্স। কারো কারো সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি, আবার কেউ মন্তব্য করতে রাজি হয়নি।

রাশিয়ার প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে কয়েক মাস ধরেই কাজ চলছে। যেদিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা ঘোষিত হলো, এরপর সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডিমারস সাংবাদিকদের বলেন, আরো বেশকিছু রাশিয়ান প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হচ্ছে। সেগুলোর কর্মকাণ্ডও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, মূলত রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিশেষ কোনো যোগাযোগ বা সম্পর্ক আছে কিনা সেসব দিকে নজর দেয়া হচ্ছে। দেখা হচ্ছে, এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর কিনা। এমনকি রাশিয়ান মালিকানাধীন নয়, কিন্তু সেখানে কার্যক্রম পরিচালনা করছে এমন প্রতিষ্ঠানগুলোকেও নজরদারি ও মূল্যায়নের আওতায় আনা হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলছে, তারা যে প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করেছে, সেগুলো দেশের জাতীয় নিরাপত্তা বা বৈদেশিক নীতি স্বার্থের বিরোধী। মূলত সে কারণেই এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিকাশে টাকা ছাড়াই টাকা পাঠানো যাবে

সফলভাবে স্যামসাং জুনিয়র সফটওয়্যার একাডেমির দ্বিতীয় সেশন সম্পন্ন
প্রযুক্তি সংবাদ

সফলভাবে স্যামসাং জুনিয়র সফটওয়্যার একাডেমির দ্বিতীয় সেশন সম্পন্ন

বেসিস ও ক্যানচ্যাম বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
প্রযুক্তি সংবাদ

বেসিস ও ক্যানচ্যাম বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট

ঢাকায় শুরু ব্রডব্যান্ড এক্সপো, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

ঢাকায় শুরু ব্রডব্যান্ড এক্সপো, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি
প্রযুক্তি সংবাদ

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 July 2021

রাশিয়ার তথ্যপ্রযুক্তি সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Techzoom.TV |
TechzoomTV