Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিডিও গেইম মিউজিকে ঠাসা টোকিও অলিম্পিকস ভেসেছে ড্রোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 July 2021
ভিডিও গেইম মিউজিকে ঠাসা টোকিও অলিম্পিকস ভেসেছে ড্রোন
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস মহামারীতে এক বছর পিছিয়ে গিয়েছিল ২০২০ টোকিও অলিম্পিকস। সম্প্রতি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আয়োজনটির উদ্বোধনী অনুষ্ঠান। সশরীরে দর্শক না থাকলেও নিজের সংস্কৃতি ও প্রযুক্তির মিশেলে অনুষ্ঠান ফুঁটিয়ে তোলার চেষ্টা করেছে জাপান। প্যারেডে ব্যবহার করা হয়েছে পরিচিত ভিডিও গেইমের মিউজিক এবং আয়োজন করা হয়েছিল ড্রোন শো-এর।

নাচ, গান এবং ঐতিহ্যবাহী ‘প্যারেড অফ নেশনস’ হতে দেখা গেছে আয়োজনে। ওই প্যারেডেই ভিন্নধর্মী এক উদ্যোগ চোখে পড়ে। শুরুতেই গ্রিসের অ্যাথলিটরা শূন্য স্টেডিয়ামে প্রবেশ করেন, এ সময় আবহে বেজে ওঠে পরিচিত ড্রাগন কোয়েস্টের থিম। এরপরেই শোনা যায়, ফাইনাল ফ্যান্টাসির ভিক্টোরি ফ্যানফেয়ার থিমটি। এভাবে একে একে বাজানো হয় সাগা, ক্রোনো, কিংডম হার্টস এবং নিয়ের সিরিজের পরিচিত সুর।

যে ভিডিও গেইমের মিউজিকগুলো টোকিও অলিম্পিকসে বাজানো হয়েছে, সেগুলোর পূর্ণ তালিকা তৈরি করেছে মার্কিন ভিডিও গেইম ভিত্তিক ওয়েবসাইট পলিগন। পরে তা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জও। তালিকায় রয়েছে-

১. ড্রাগন কোয়েস্ট ‘রোটো’স থিম’

২. ফাইনাল ফ্যান্টাসি ‘ভিক্টোরি ফ্যানফেয়ার’

৩. টেলস অফ স্টোরিজ ‘সোরে’স থিম – দ্য শেপার্ড’

৪. মনস্টার হান্টার সিরিজ ‘প্রুফ অফ আ হিরো’

৫. কিংডম হার্টস ‘অলিম্পাস কলিসিয়াম’
৬. ক্রোনো ট্রিগার ‘ফ্রগ’স থিম’

৭. এস কমব্যাট ‘ফার্স্ট ফ্লাইট’

৮. টেলস অফ সিরিজ ‘রয়াল ক্যাপিটাল ম্যাজিস্টিক গ্র্যান্ডিওর’

৯. সনিক দ্য হেজহগ ‘স্টার লাইট জোন’

১০. প্রো ইভোলিউশন সকার ‘ই-ফুটবল ওয়াক অন থিম’

১১. ফাইনাল ফ্যান্টাসি ‘মেইন থিম’

১২. ফ্যান্টাসি স্টার ইউনিভার্স ‘গার্ডিয়ানস’

১৩. কিংডম হার্টস ‘হিরোস ফ্যানফেয়ার’

১৪. গ্রেডিয়াস ‘০১ অ্যাক্ট আই-১’

১৫. নিয়ের ‘সঙ অফ দ্য এনশিয়েন্টস’

১৬. সাগা সিরিজ ‘দ্য মিনস্ট্রেইল’র রিফ্রেইন: সাগা সিরিজ মেডলে ২০১৬’

১৭. সোলক্যালিবার ‘দ্য ব্রেভ নিউ স্টেজ হিস্ট্রি’

তবে নিনটেনডো এবং পোকিমনের কোনো মিউজিক বাজানো হয়নি গোটা আয়োজনে। যদিও, জাপানি ভিডিও গেইম নির্মাতা নিনটেনডো এবং জাপানি ভিডিও গেইম সিরিজ ও অ্যানিমে সিরিজ পোকিমনের অগণিত ভক্ত রয়েছেন গোটা বিশ্বে।

অন্যদিকে, দর্শক না থাকলেও ড্রোন আয়োজন বাদ দেয়নি জাপান। অনুষ্ঠানের শেষের দিকে এক হাজার আটশ’ ২৪টি ড্রোনের বহর দখল নেয় অলিম্পিক স্টেডিয়ামের উপরে থাকা আকাশের। প্রথমে ড্রোনগুলো ফুঁটিয়ে তোলে ২০২০ অলিম্পিক গেইমসের প্রতীক। এরপর আকাশের ক্যানভাসে ফুঁটিয়ে পৃথিবীর আকৃতি। সে সময় নেপথ্যে বেজেছে জন লেননের বিখ্যাত গান ‘ইম্যাজিন’। তবে, আসলটি নয়।

অলিম্পিকের আসরের কথা মাথায় রেখে গানটি বিশেষভাবে সাজিয়ে দিয়েছিলেন দ্য লায়ন কিংয়ের জন্য অস্কার জেতা সুরকার হ্যান্স জিমার। গোটা স্টেডিয়ামে শোনা গেছে সেটাই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সুপারভোক ফাস্ট চার্জিংসহ আসছে রিয়েলমি নারজো ৬০এক্স
নির্বাচিত

সুপারভোক ফাস্ট চার্জিংসহ আসছে রিয়েলমি নারজো ৬০এক্স

সিম্ফনি জেড৭০: সাধ এবং সাধ্যের অপূর্ব সমন্বয়
নির্বাচিত

সিম্ফনি জেড৭০: সাধ এবং সাধ্যের অপূর্ব সমন্বয়

২০২০ সালের সেরা ৭ ভিডিও গেম
গেম

২০২০ সালের সেরা ৭ ভিডিও গেম

টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে
নির্বাচিত

এশিয়ায় ভিডিও গেমের বাজারে নজর টিকটকের

গ্রুপ চ্যাট করা যাবে ট্রুকলারে
কিভাবে করবেন

ট্রুকলারে নিজের নাম লুকিয়ে রাখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলে হ্যাকারদের নতুন কৌশল
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলে হ্যাকারদের নতুন কৌশল

Load More

ট্রেন্ডিং টপিক

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 July 2021

ভিডিও গেইম মিউজিকে ঠাসা টোকিও অলিম্পিকস ভেসেছে ড্রোন

Techzoom.TV |
TechzoomTV