Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এশিয়ায় ভিডিও গেমের বাজারে নজর টিকটকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে
Share on FacebookShare on Twitter

আয় বাড়াতে এশিয়ার ক্রমবর্ধমান গেমিং বাজারে প্রবেশ করতে চায় শর্টভিডিও প্লাটফর্ম টিকটক। এজন্য গেম ডেভেলপারদের সঙ্গে আলোচনা করছে প্রতিষ্ঠানটি। প্লাটফর্মটির এশিয়া-প্যাসিফিক গেমিংয়ের প্রধান মায়ান কোটলার সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে বলেছেন, ‘বিশ্বব্যাপী গেমিং বাজারকে কেন্দ্রীভূত করতে এটি টিকটকের একটি কৌশলগত সিদ্ধান্ত।’

টোকিও গেম শোয়ে অংশ নিতে জাপান সফরে যাওয়া মায়ান কোটলার জানান, গেমিং ব্যবসার জন্য টিকটকের একটি বিশেষায়িত দল রয়েছে। যাদের মূল কাজ বিজ্ঞাপনসংক্রান্ত সমস্যার সমাধান ও বিপণন। দলটি গেম কোম্পানিগুলোকে প্লাটফর্মে কার্যকর বিজ্ঞাপন তৈরি করতে সহায়তা করছে। এছাড়া কীভাবে টিকটক উপযোগী ভিডিও তৈরি করা যায়, সে সম্পর্কে ওয়ার্কশপ আয়োজন করে থাকে তা রা। টিকটকে গেমিং কতটা গুরুত্বপূর্ণ, এসব ওয়ার্কশপে সেটি তুলে ধরা হয়।

চীনা টেক জায়ান্ট কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপটির আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিজ্ঞাপন। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ফিডে পেইড বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। বিভিন্ন ক্যাটাগরির বিজ্ঞাপন রয়েছে। উদাহরণস্বরূপ কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের লিপস্টিকের ভিন্ন রঙ ভার্চুয়ালি ব্যবহারের সুযোগ রয়েছে।

গেমিং খাতে টিকটকের আগ্রহের মূল কারণ এর ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজার। টিকটক ও ডাচ রিসার্চ ফার্ম নিউজুর প্রতিবেদন অনুসারে, গত পাঁচ বছরের তুলনায় ২০২২ সালে পিসি গেম রিলিজের সংখ্যা ৮২ শতাংশ বেড়ে ১২ হাজার ৬৯০-এ উন্নীত হয়েছে।

প্লেয়ারদের আকৃষ্ট করতে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি বিস্তৃত দর্শকের কাছে পৌঁছতে গেমিং প্রতিষ্ঠানগুলোর আগ্রহ রয়েছে। কোটলার বলেন, ‘যদি গেমিং প্রতিষ্ঠানগুলোর জন্য এ লক্ষ্য অর্জন করা আরো গুরুত্বপূর্ণ ও পৌঁছানো কঠিন হয়ে থাকে, তাহলে টিকটকে আসার মাধ্যমে তারা তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারবে। এশিয়া প্যাসিফিক খুবই গুরুত্বপূর্ণ বাজার। এখানে ভিডিও গেমের সংখ্যা বাড়ছে। কিন্তু নিনতেন্দোর মতো শিল্প জায়ান্টদের তুলনায় এখানে অগ্রগতি কম।’

এশিয়ান গেম কোম্পানিগুলো বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু এ অঞ্চলের মুদ্রা দুর্বল হওয়ায় তা সম্ভব হচ্ছে না। এ নিয়ে কোটলার বলেন, ‘আংশিকভাবে মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। মাঝে মাঝে যখন আপনি দেশীয় বাজারের মধ্যে থাকেন, সেখান থেকে বিশ্ববাজারে প্রবেশ করা কঠিন হয়ে যাচ্ছে।’

ইন্ডি বা স্বাধীন গেমের স্টুডিওগুলো চমকপ্রদ কিছু ব্যবস্থা নিতে পারে। তারা তাদের নির্মাতাদের জন্য চমকপ্রদ ক্যারিয়ারের সূচনা করতে পারে। কিন্তু বিপণনের জন্য কম অর্থ ব্যয় করার কারণে প্রতিযোগিতায় টিকে থাকতেই বহু প্রতিষ্ঠানকে হিমশিম খেতে হচ্ছে।

ইন্ডি গেম কোম্পানি ইলম সফটওয়্যার এন্টারটেইনমেন্টের ক্রিয়েটিভ ডিরেক্টর রিচমন্ড লিম জানান, প্রতিযোগিতা বাড়ার কারণে তার সংস্থা প্লেয়ারদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। সংস্থাটি বর্তমানে বিজ্ঞাপনের আরো প্রচলিত মাধ্যম, যেমন সোশ্যাল মিডিয়ায় তথ্য পোস্ট করা বা প্রেস রিলিজ দেয়ার দিকে নজর দিচ্ছে। তবে বিজ্ঞাপনসংক্রান্ত খরচ ঢের বেশি বলে মনে করেন তিনি।

স্বতন্ত্র স্টুডিও হাইপার রিয়ালের শিন ইমাই বলেন, ‘প্রায় ৮০ শতাংশ ইন্ডি গেম লঞ্চ করার পরও সেগুলো লোকের নজর এড়িয়ে যায়। এটি উদ্ভাবনগত সমস্যা।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিং খাতে টিকটকটিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের দুই মডেলের ফোন বিক্রি বন্ধ!
নির্বাচিত

আইফোনের দুই মডেলের ফোন বিক্রি বন্ধ!

রেডমি নোট ১০ এস: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

রেডমি নোট ১০ এস: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন

প্রায় ত্রুটিহীন ঘড়ি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা
নির্বাচিত

প্রায় ত্রুটিহীন ঘড়ি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা

যেসব ল্যাপটপে উইন্ডোজ ১১
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজে থার্ড পার্টি উইজেট যুক্ত করবে মাইক্রোসফট

নির্বাচিত

আইফোনে কি সত্যিই একসঙ্গে সামনের ও পেছনের ভিডিও করা যাবে

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার
ই-কমার্স

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার

আইফোনের ছবি এডিটিংয়ে নতুন বিপ্লব
প্রযুক্তি সংবাদ

আইফোনের ছবি এডিটিংয়ে নতুন বিপ্লব

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ায় ভিডিও গেমের বাজারে নজর টিকটকের

Techzoom.TV |
TechzoomTV