Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্য-প্রমাণাদি পেশ করতে মাইক্রোসফটকে তলব মার্কিন আদালতের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ আগস্ট ২০২১
সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
Share on FacebookShare on Twitter

গুগলের বিরুদ্ধে গত বছর দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলায় যুক্তরাষ্ট্র সরকারকে সহায়তা দিয়ে আসছিল মাইক্রোসফট। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, মামলায় জরুরি তথ্য-প্রমাণাদি পেশ করতে উত্সাহী নয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। বাদী-বিবাদীর যুক্তি-তর্ক শেষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি নিয়ে হাজির হতে মাইক্রোসফটের প্রতি সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে একটি শুনানিতে গুগল ও মাইক্রোসফটের আরজি শোনেন বিচারক অমিত মেহতা। কিন্তু আদালতের নজরে আসে যে মামলাটি শক্তিশালী করতে পর্যাপ্ত তথ্য-প্রমাণাদি প্রয়োজন।

সার্চ ইঞ্জিনে অনুসন্ধান ও বিজ্ঞাপনে গুগল প্রতিযোগিতা নীতি লঙ্ঘন করছে—এ অভিযোগে ২০২০ সালের অক্টোবরে গুগলের বিরুদ্ধে মামলা করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে)। এতে আরো যে অভিযোগ তোলা হয় তাতে বলা হয়, অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে গুগল যে এক্সক্লুসিভ চুক্তি করেছে তাতে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এছাড়া ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং অনুসন্ধানের ক্ষেত্রে প্রতারণামূলক নীতি অনুসরণেরও অভিযোগ তোলা হয়।

মার্কিন আইন বিভাগের মামলা দায়েরের আগে তাদের চার লাখের মতো বিভিন্ন তথ্য-প্রমাণাদি শেয়ার করে মাইক্রোসফট। শুক্রবার শুনানির আগে গুগল যুক্তি দেখায়, অভিযোগের সপক্ষে আদালতেও যেন সমপরিমাণ তথ্য-প্রমাণাদি পেশ করে মাইক্রোসফট।

গুগলের আরজিতে বলা হয়, মাইক্রোসফটের মতো অন্য কোনো থার্ড পার্টি এ মামলাটির জন্য গুরুত্বপূর্ণ নয়। ডিওজে ও কলোরাডো কর্তৃপক্ষের মামলায় মাইক্রোসফটের কথা কয়েক ডজনবার ব্যবহার করেছে। মামলা দায়েরের সময় চাপ প্রয়োগে পাশে থাকলেও আদালতে পর্যাপ্ত তথ্য-প্রমাণাদি পেশে তেমন গরজ দেখাচ্ছে না মাইক্রোসফট।

গত এপ্রিলে মাইক্রোসফটের প্রতি প্রথম সমন জারি করেছিল গুগল। সেখানে মাইক্রোসফটের কাছে জানতে চাওয়া হয়েছিল, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে গুগলের বিপরীতে হিমশিম খাচ্ছিল নাকি লড়াইয়ে কুলিয়ে উঠতে পারে নাই। এ বিষয়টি অনুসন্ধানে তাদের ২৭ নির্বাহীর মাত্র আটজনের বিরুদ্ধে তল্লাশি করতে দেয় মাইক্রোসফট কর্তৃপক্ষ। মাইক্রোসফটের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি উপস্থাপনে আরো শক্তিশালী আদালত বসানোর দাবি তুলেছেন গুগলের কৌঁসুলিরা।

সর্বশেষ আরজিতে গুগল ১৯ জন সাবেক ও বর্তমান মাইক্রোসফট নির্বাহীর নাম উল্লেখ করেছে। তাদের মধ্যে রয়েছেন উইন্ডোজ ফোনের প্রধান অ্যান্ড্রু লিজ ও সাবেক উইন্ডোজ প্রধান টেরি মিয়ারসন। আদালতে চলমান অ্যান্টিট্রাস্ট মামলায় তাদের কাছে থাকা তথ্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি গুগলের। কারণ এ নির্বাহীদের ওপর তল্লাশি চালালে দেখা যাবে কীভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিনে ব্যর্থতার পরিচয় দিয়েছে মাইক্রোসফট। কিংবা সার্চ অ্যাডভার্টাইজিং বিজনেসে কেন সাফল্য পায়নি পল অ্যালেন ও বিল গেটস প্রতিষ্ঠিত কোম্পানিটি। মাইক্রোসফটের ওই নির্বাহীদের অন্তত দুদশকের তথ্য-প্রমাণাদি আদালতে পেশের আরজি করেছে গুগল।

গুগলের যুক্তি-তর্ক পেশের পর প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি নিয়ে উপস্থিত হতে মাইক্রোসফটের প্রতি এ সমন জারি করলেন বিচারক অমিত মেহতার আদালত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই ডাটা সেন্টারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ
প্রযুক্তি সংবাদ

এআই ডাটা সেন্টারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ

স্যামসাং গ্যালাক্সি এ০৭ কেন কিনবেন না
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এ০৭ কেন কিনবেন না

এসডি কার্ড অ্যাসোসিয়েশনে ফিরে এল হুয়াওয়ে
নির্বাচিত

এসডি কার্ড অ্যাসোসিয়েশনে ফিরে এল হুয়াওয়ে

আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ, পাসওয়ার্ড পলকের কাছে
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ, পাসওয়ার্ড পলকের কাছে

নেটফ্লিক্সে বন্ধ হলো ‘বিরক্তিকর’ অটোপ্লে
নির্বাচিত

নেটফ্লিক্সে বন্ধ হলো ‘বিরক্তিকর’ অটোপ্লে

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন
নির্বাচিত

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন

Load More

ট্রেন্ডিং টপিক

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’
অটোমোবাইল

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ আগস্ট ২০২১

তথ্য-প্রমাণাদি পেশ করতে মাইক্রোসফটকে তলব মার্কিন আদালতের

Techzoom.TV |
TechzoomTV