Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পণ্য, রিফান্ড কিছুই দিচ্ছে না আদিয়ান মার্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 August 2021
পণ্য, রিফান্ড কিছুই দিচ্ছে না আদিয়ান মার্ট
Share on FacebookShare on Twitter

বর্তমানে ই-কমার্স সাইটগুলোর বিরুদ্ধে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত ও হয়রানির অসংখ্য অভিযোগ আসছে। আদিয়ান মার্ট এর বিরুদ্ধেও অভিযোগ এসেছে। অধিকাংশ অভিযোগই নিত্যপণ্য বিক্রির পর সেগুলো ডেলিভারি না দেওয়ার।

অভিযুক্ত প্রতিষ্ঠান আদিয়ান মার্ট অল্প দামে স্মার্টফোন বিক্রির জন্য ব্যাপক পরিচিতি পেলেও প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে পণ্য ডেলিভারি দিতে পারছে না। এ ব্যাপারে জানতে চাইলে ফোন ধরে না কাস্টমার কেয়ারের নাম্বরগুলো।

আদিয়ান মার্টের বিরুদ্ধে গ্রাহকের টাকা আটকে রাখা, সময়মতো পণ্য ডেলিভারি না দেওয়া এবং ই-কমার্স ব্যবসার শর্তভঙ্গ ও নীতিমালা লঙ্ঘনসহ অসংখ্য অভিযোগ জমা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর কাছে।

সিয়াম হোসেন নামের একজন ভুক্তভোগী তার অভিযোগে জানায়, তিনি ফেব্রুয়ারীর ২০ তারিখে অভিযুক্ত প্রতিষ্ঠান আদিয়ান মার্ট থেকে k30i মডেলের একটি মোবাইল ফোন অর্ডার করেন এবং মার্চের ২৮ তারিখে redmi Note 10pro(6/128) মডেলের আরো একটি মোবাইল ফোন অর্ডার করেন।

অভিযোগে সিয়াম আরো জানায়, তিনি ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্য পাওয়ার কথা। কিন্তু ভোক্তাকন্ঠের কল সেন্টার থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জুলাই মাসের ৩১ তারিখ এখনো তিনি পণ্য কিংবা টাকা ফেরত পাননি।

উপায় না দেখে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর নিকট দুইটি অভিযোগ করেন সিয়াম হোসেন। অভিযোগগুলো এখনও নিস্পত্তি পায়নি।

এক প্রতিবেদন থেকে জানা যায়,ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক,ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংক সন্দেহজনক লেনদেনের জন্য,বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অমান্য করা এবং গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে আদিয়ান মার্ট থেকে গ্রাহকদের কেনাকাটায় নিষেধাজ্ঞা দিয়েছে । এছাড়া বিকাশের পেমেন্ট গেটওয়েও এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। এই ১০ ব্যাংক ও বিকাশের গ্রাহকরা তা‌দের ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ড দিয়ে এই ই-কমার্স সাইটে পণ্যের অর্ডার দিতে পারবেন না।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বিকাশ ওয়ালেট থেকে আদিয়ানের পেমেন্ট বন্ধ রাখার কথা জানিয়েছেন।

এছাড়া তিনি জানান, ই-কমার্সের ক্ষেত্রে রেগুলেটর প্রদত্ত পেমেন্ট বিষয়ক নীতিমালাগুলো কার্যকর করতে আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের স্বার্থেই আদিয়ান মার্ট সহ কিছু মার্চেন্টের জন্য বিকাশের পেমেন্ট গেটওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রতিদিনই অনেক মানুষ এফ-কমার্স, ই -কমার্স কিংবা অনলাইন সাইট থেকে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু প্রতারক চক্র। এসকল প্রতারণা রুখতে আমাদের এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আদিয়ান মার্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

‌‘ইলেভেন ইলেভেন’ ক্যাম্পেইনে পণ্য বিক্রির রেকর্ড করলো দারাজ
ই-কমার্স

ইলেভেন ইলেভেনের প্রথম ঘণ্টায় ২৫ কোটির বিক্রির রেকর্ড দারাজের

‘এশেলন এক্স’ প্রোগ্রামে শীর্ষ ১০ স্টার্টআপে প্রিয়শপ
ই-কমার্স

‘এশেলন এক্স’ প্রোগ্রামে শীর্ষ ১০ স্টার্টআপে প্রিয়শপ

সুলভ মূল্যে অ্যাডভান্স পুলিশ টাউনের ফ্ল্যাট ইভ্যালিতে
ই-কমার্স

সুলভ মূল্যে অ্যাডভান্স পুলিশ টাউনের ফ্ল্যাট ইভ্যালিতে

অ্যামাজনকে ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা
ই-কমার্স

ভারতে ব্যবসা বন্ধ করে দিচ্ছে অ্যামাজন

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

সিআইডির তালিকায় ৬০ ই-কমার্স প্রতিষ্ঠান, ৩০টি নজরদারিতে

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 August 2021

পণ্য, রিফান্ড কিছুই দিচ্ছে না আদিয়ান মার্ট

Techzoom.TV |
TechzoomTV