Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৩ সালের মধ্যে দেশের ই-কমার্স খাত ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ আগস্ট ২০২১
২০২৩ সালের মধ্যে দেশের ই-কমার্স খাত ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে
Share on FacebookShare on Twitter

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশে ই-কমার্স খাতের আকার প্রায় ২ বিলিয়ন ডলার এবং তা বার্ষিক ৫০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।’ এদিকে ২০২০ সালে বাংলাদেশে ই-কমার্স বাজারের আকার ১৬৬ শতাংশ বেড়েছে এবং ২০২৩ সালের মধ্যে দেশে ই-কমার্স খাতের পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বেসিস সভাপতি আলমাস কবির।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা চেম্বার আয়োজিত ‘কোভিড-১৯ পরিস্থিতিতে ই-কমার্স এবং ভোক্তা অধিকার: প্রতিবন্ধকতা ও সুপারিশ’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ তথ্য তুলে ধরেন।

ওয়েবিনারে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন প্রধান অতিথি এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান বিশেষ অতিথি ছিলেন।

ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণ হ্রাসে সামাজিক দূরত্ব মানার কারণে প্রথাগত ব্যবসায়িক খাতসমূহ ক্ষতিগ্রস্ত হলেও বিকাশ লাভ করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যভিত্তিক ই-কমার্স ব্যবসা, কিন্তু ই-কমার্স খাতকে টেকসই করার পাশাপাশি খাতটিকে আরও সংগঠিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ একটি প্রধান চ্যালেঞ্জ।’

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, ‘বাংলাদেশে ই-কমার্সের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে, তবে এক্ষেত্রে বেশ কিছু প্রতারণার উদাহরণ পরিলক্ষিত হচ্ছে, যার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্প্রতি টিসিবি অনলাইনে পেঁয়াজ ক্রয়-বিক্রয় করছে, যার ফলে ভোক্তাদের ভোগান্তি লাঘব করা সম্ভব হয়েছে।’

ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, ‘ই-কমার্স খাতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তার যথাযথ সমাধান না করা হলে কিছু অসৎ লোক তার অপব্যবহার করতে পারে, যার ফলে এ খাতের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে।’

তিনি বলেন, ‘দেশে ফেসবুকভিত্তিক ই-কমার্সের বিস্তৃতি অত্যন্ত বেশি এবং এই খাতের উদ্যোক্তাদের স্বল্পমূল্যে নিবন্ধনের আওতায় নিয়ে আসা প্রয়োজন, যার মাধ্যমে তাদের কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।’

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি সৈয়দ আলমাস কবির। তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারিকালীন ই-কমার্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ঔষধি পণ্য ক্রয়-বিক্রয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে এই খাতের মোট উদ্যোক্তাদের মধ্যে মাত্র ৭-৮% তাদের ব্যবসায়িক কার্যক্রমে সাফল্য পেয়েছেন।’

তিনি জানান, বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৬ মিলিয়ন এবং ফেসবুকভিত্তিক বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৩১২ কোটি টাকা।

আলমাস কবির বলেন, ‘২০২০ সালে বাংলাদেশে ই-কমার্স বাজারের আকার ১৬৬% বেড়েছে এবং ২০২৩ সালের মধ্যে দেশে ই-কমার্স খাতের পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।’

অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় পাঠাও’র সভাপতি এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ফাহিম আহমেদ, দারাজ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবিন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পেম্যান্ট সিস্টেম ডিপার্টমেন্ট) মো. হুমায়ুন কবির এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার

বিজ্ঞাপনে বাবাদের হেয় করলো নগদ
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপনে বাবাদের হেয় করলো নগদ

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার সিলেটে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার সিলেটে

গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো এডিশন আনছে স্যামসাং
লিড স্টোরি

গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো এডিশন আনছে স্যামসাং

অ্যাপলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং
টেলিকম

অ্যাপলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং

দুর্নীতিতে ‘দুর্বার’ আইসিটি প্রকল্পের আরিফ ইবনে আলী
প্রযুক্তি সংবাদ

দুর্নীতিতে ‘দুর্বার’ আইসিটি প্রকল্পের আরিফ ইবনে আলী

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক সচেতনতা জরুরি
প্রযুক্তি সংবাদ

মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক সচেতনতা জরুরি

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ
অটোমোবাইল

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি
টেলিকম

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা...

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ আগস্ট ২০২১

২০২৩ সালের মধ্যে দেশের ই-কমার্স খাত ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে

Techzoom.TV |
TechzoomTV