Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্লোবালি লঞ্চ হল রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
গ্লোবালি লঞ্চ হল রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, বিশ্বব্যাপী ১০ কোটি স্মার্টফোন বিক্রয়ের মাইলফলক অর্জন উপলক্ষে, তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে তাদের জিটি সিরিজের দুটি চমৎকার স্মার্টফোন – রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন। গত ১৮ তারিখ একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যগুলো উন্মোচন করা হয়। স্মার্টফোনের পাশাপাশি, অনুষ্ঠানে রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’ও উন্মোচন করা হয়।

স্মার্টফোন দুটি বাজারে আনার মাধ্যমে রিয়েলমি উচ্চ-মূল্যের উন্নত ফিচারসমৃদ্ধ পণ্যগুলো ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করার সুযোগকে সম্প্রসারিত করেছে। আগের চেয়ে আরও সমৃদ্ধ পণ্যের অন্তর্ভুক্তির মাধ্যমে রিয়েলমি’র ১+৫+টি এআইওটি ইকোসিস্টেম তৈরির যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বলেন, “রিয়েলমি প্রতিষ্ঠার পর থেকে আমরা সবসময়ই তরুণ প্রজন্মের জন্য লিপ-ফরওয়ার্ড পণ্য নিয়ে এসেছি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত ও সন্তুষ্ট করতে পারে এমন উন্নত ফিচার ও তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে বিশ্বব্যাপী ১০ কোটি ব্যবহারকারীরা জন্য এআইওটি পণ্য নিয়ে আসছি।”

প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসো’র ডিজাইন করা রিয়েলমি জিটি মাস্টার এডিশন সিরিজ এ বছরের সেরা ফ্ল্যাগশিপ ডিজাইন। ইতিহাসে এই প্রথম স্মার্টফোনের ডিজাইনে কনকেইভ ভেগান-লেদার ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিগত দক্ষতা ও চমৎকার ডিজাইনের সমন্বয়ে তৈরি রিয়েলমি জিটি মাস্টার এডিশন সিরিজ তরুণ প্রজন্মকে অন্বেষণ করতে ও সৃজনশীল ক্ষমতার বিকাশে উৎসাহিত করবে। পাশাপাশি, সাশ্রয়ী মূল্যে পাওয়া এ সিরিজের উন্নত মানসম্পন্ন স্মার্টফোন তরুণদের ক্ষমতায়নেও সাহায্য করবে।

জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনে রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম সমৃদ্ধ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং জিটি মাস্টার এডিশনে রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম সমৃদ্ধ স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর। দুটো ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে, ফলে ফোনের স্ক্রিনে যেকোনো দৃশ্য হয়ে উঠবে প্রাণবন্ত ও স্পষ্ট। জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনে ৫৬ ডিগ্রীর কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, স্বাচ্ছ্যন্দে ব্যবহারের জন্য জিটি মাস্টার এডিশন ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম সাপোর্টেড করে তৈরি করা হয়েছে।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরা। অন্যদিকে, জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনে রয়েছে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ মূল ক্যামেরা। এ সিরিজের মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমবারের মতো চমৎকার স্ট্রিট ফটোগ্রাফি মোড উপভোগ করতে এবং প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।

একইসাথে, প্রযুক্তি-সচেতন মানুষের জন্য ২কে ডিসপ্লে ও লিপ-ফরওয়ার্ড পারফরম্যান্স নিয়ে রিয়েলমি বাজারে এনেছে তাদের প্রথম ল্যাপটপ- রিয়েলমি বুক। ১৪.৯ মিলিমিটার ফুল মেটাল বডির সুপার স্লিম রিয়েলমি বুক পাওয়া যাবে নীল ও ধূসর এ দুটি রঙে। এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি ২কে ফুল ভিশন ডিসপ্লে, ৪০০ নিট পিক ব্রাইটনেস ও ৩:২ অনুপাতের স্ক্রিন।

১১ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সমৃদ্ধ রিয়েলমি বুক ল্যাপটপটির র‍্যাম ১৬ জিবি পর্যন্ত এবং এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ৬৫ ওয়াটের সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পন্ন এ ল্যাপটপটি দিবে ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। এর ডিটিএস এইচডি স্টেরিও সাউন্ড ইফেক্ট, ডুয়াল মাইক নয়েজ ক্যান্সেলেশন ও ফোন সিঙ্ক করার জন্য ‘পিসি কানেক্ট’ অপশন ব্যবহারকারীদের অনলাইনে কাজ করতে ও কোনো ঝামেলা ছাড়াই পড়াশোনা করতে সাহায্য করবে। এ ল্যাপটপে তিন-লেভেলের ব্যাকলিট কীবোর্ড ব্যবহার করা হয়েছে এবং এটি নতুন ওয়াইফাই ৬ প্রযুক্তিকে সমর্থন করে।

ক্যানালিসের তথ্য মতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সাম্প্রতিক সময়ের এমন অভাবনীয় সাফল্য থেকে উদ্বুদ্ধ হয়ে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। প্রতিষ্ঠানটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

 

Tags: রিয়েলমি বুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মধ্যবিত্তের ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!
নির্বাচিত

৫ হাজার টাকা কমে রিয়েলমি ফোন!

দেশের বাজারে আসছে ইনটেলের ১০ম জেনারেশন প্রসেসর
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে আসছে ইনটেলের ১০ম জেনারেশন প্রসেসর

টেলিটক
টেলিকম

এনটিআরসিএর সঙ্গে টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

মুনাফা অর্ধেকে নামবে স্যামসাংয়ের

কল রেকর্ডিং ফিচার বন্ধ করল গুগল
নির্বাচিত

কল রেকর্ডিং ফিচার বন্ধ করল গুগল

হত্যা মামলায় সাবেক বেসিস সভাপতি আলমাস কবীর গ্রেফতার
নির্বাচিত

গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পেলেন বেসিসের সাবেক সভাপতি

Load More

ট্রেন্ডিং টপিক

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র
অর্থ ও বাণিজ্য

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সায়...

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix