Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাঁশ ও বেত এর পণ্যের জন্য সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ আগস্ট ২০২১
বাঁশ ও বেত এর পণ্যের জন্য সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল
Share on FacebookShare on Twitter

ক্লাস টু বা থ্রি তে থাকতে স্কুলের একটা প্রোগ্রামে কথা ছিলো আমরা বেত নিয়ে যাবো স্কুলে জমা দেওয়ার জন্য। যাওয়ার সময় একটা পুকুরে অনেক গুলো হাঁস দেখে দাড়িয়ে তাদের সাঁতার কাটা দেখছিলাম। যার ফলাফল হিসেবে স্যার ওই বেত দিয়ে আমাদেরকেই পিটাইছিলো। আজ বাঁশ শিল্প নিয়ে লিখতে এসে প্রথমেই এই গল্পটা মাথায় এসেছে।

বাঁশ একটি লোকশিল্প । গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন ও জীবিকার সাথে যে শিল্প উৎপ্রোত ভাবে জড়িত। গ্রামে একটা সময় ভোর হতো বাঁশ পাতার সাথে। কারণ গ্রামের মানুষ রান্নার লাকড়ি হিসেবে বাঁশপাতা ব্যবহার করে থাকে এছাড়াও বাঁশের পাতা দিয়ে বাসন মাজার কাজ করে থাকে।

মৃত দেহের সৎকার থেকে শুরু করে জীবনযাত্রার যাবতীয় কাজ করা হয় বাশেঁর তৈরি জিনিস দিয়ে। নিত্য ব্যবহার্য এই বাশঁকে লোকসংস্কৃতি ও কারুশিল্পের প্রধান উপকরণ ও বলা হয়ে থাকে। বাংলাদেশে ২৬ প্রজাতির বাশঁ পাওয়া গেলেও টাংগাইল জেলার পুরোটা জুড়েই দেখা যায় তিন ধরনের বাঁশ। তল্লা, বইরা ও তাড়াই বাশেঁর ঝাড় দেখা যায় প্রতি টা নদী ও বনের ধার ঘেঁষে।

ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীদের শিল্পী জীবন আমাদের টাংগাইলের কারুশিল্পের বিশাল এক অংশ জুড়ে রয়েছে। বাশেঁর তৈরি শিল্প দীর্ঘস্থায়ী না হলেও এটা লোকজীবনের ব্যাবহারের জন্য ধরে রেখেছে তার জনপ্রিয়তা।

ভাওয়ালের আনাচে কানাচে একটা সময় খুব বেশি দেখা যেতো তাড়াই বাশঁ। যা দিয়ে তেমন কিছু করা না গেলেও মাছ মারার জাল, বরশি ও চাটাই তৈরি করা হতো। পাটির পরিবর্তে অনেকেই খাবারের সময় চাটাই ব্যাবহার করে থাকতো।

সময় পরিবর্তন হয়ে আস্তে আস্তে এলো তল্লা ও বরাক বাঁশের আবাদ। যে জমিতে ফসল কম হতো সেই জমিগুলো ব্যবহার করা হতো বাশঁ চাষের জন্য। এভাবেই টাংগাইলের বাশঁ ব্যাবসা শুরু। একদমই বিনা খরচে বছর বছর মোটা অংকের বাশ বিক্রি করতে থাকেন একসময় চাষীরা।

নিজস্ব বাশ বাগান থেকে যখন নিয়ম করে বাশ বিক্রি শুরু হলো কারুশিল্পী রাও তখন একযুগে শুরু করলেন তাদের কারুশিল্প। ভোর থেকে সন্ধ্যা গ্রামের প্রতি টি বাড়িতে কাজ চলতো তখন। প্রথম দিকে শিল্পীরা খুব ভালো করলেও পরবর্তীকালে তারা এই স্বল্প টাকায় জীবন চালাতে না পেরে চলে যায় টাংগাইলের জমজমাট শিল্প তাঁতশিল্পের কাজে।

আমরা সবসময় বলে থাকি সময় আমাদের দ্বিতীয় সুযোগ দেয়। বাঁশ শিল্পের অবস্থা যখন খুবই খারাপ তখন টাংগাইলের দেলদুয়ার উপজেলার শাহ আলম মিয়া নামে একজন চিন্তা করেন এতো সুন্দর কাজের চাহিদা না থাকার কারণ কি, কারণ খুঁজতে গিয়েই তিনি বুঝতে পারেন প্লাস্টিক শিল্পের কথা। প্লাস্টিক আসার পরই বাঁশ শিল্পের ব্যবহার কমে যায়

তারপর তিনি ঢাকায় গিয়ে একটা কারুশিল্পের দোকানে কথা বলেন কারুশিল্প নিয়ে এবং কিছু স্যাম্পল দেখান। যা দোকানি খুবই পছন্দ করেন, এবং আইডিয়া দেন এ থেকে নতুন অনেক কিছুই করা সম্ভব বলে। অল্প একটু সময় লাগলেও ফিরে আসে টাংগাইলের সেই জমজমাট কারুশিল্প।

বর্তমানে শুধুমাত্র টাংগাইলের দেলদুয়ার না, সাথে কালিহাতি, ঘাটাইল, ধনবাড়ী, সখিপুর সহ মধুপুর ও জমিয়ে কাজ করে যাচ্ছে কারুশিল্পের। আভিজাত্যের অন্য এক অংশ জুড়ে রয়েছে বর্তমানে বাঁশের তৈরি তৈজসপত্র।

আজ থেকে বছর দশেক আগে যদি একটা গ্রামের চিএ লক্ষ্য করা হয় দেখা যাবে বাঁশ পণ্যের জয়জয়কার। নবান্নের প্রতিটা কাজ যেনো বাঁশ ছাড়া একদমই অচল। ধানের জন্য বাঁশের তৈরি কুলা, ডুলি, চালনি, ঝাড়ু ছাড়া একদমই চলে না। অন্যদিকে খড়ের মাড়াই করতে ব্যবহার করা হতো বাশেঁর তৈরি মই।

বর্তমান চিএ একটু ভিন্ন হলেও কোনো অংশে কম না। আমরা বিলাসিতা বলি আর প্রয়োজন যাই বলি না কেনো এখন সকালের কফি বা চা অনেকেই বাশেঁর মগ কে প্রেফার করে। রাতের ঘুমানোর খাট বাশেঁর, সোফা বাশেঁর। টাংগাইলের বেশ কিছু ক্যাফে এখন তাদের কাজে পরিবর্তন এনে তৈরি করছে বাঁশ দিয়ে। যেখানে প্রতি টা জিনিস বাঁশের। ক্লায়েন্ট বাঁশের পাএে খাবারের জন্যই বেশি সময় ভীড় করে থাকছে ক্যাফেতে।

টাংগাইলের দেলদুয়ারের সেই বর্ণি গ্রামের চিএ এখন পুরোটাই অচেনা লাগে। গ্রামের এমন কোনো পরিবার নেই যে বাঁশ শিল্পের সাথে জড়িত না। মুখ থুবড়ে পড়ে যাওয়া বর্ণি গ্রামই আজ টাংগাইল জেলার কারুশিল্পের সেরা। আমরা বরাবরই খারাপ কিছুর ফ্লেশ ব্যাক হিসেবে খুব ভালো কিছু পাই, এই গ্রাম হয়তো তারই উদাহরণ।

ইতিহাসের সেরা সাক্ষি হতে পারে এই শিল্প। কখনো প্রয়োজন, কখনো শখ কিন্তু বরাবরই কাজে লেগে আসছে বাঁশের তৈরি জিনিস। এই ব্যাবহারের দিক চিন্তা করেই আমরা আশা করতে পারি ই কমার্সে টাংগাইলের বাঁশশিল্প সেরা হতে পারে।

লেখক
আমিনা
স্বত্বাধিকারী- অপরাজিতা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তেহরানের আকাশে নিচ্ছিদ্র নিরাপত্তা: রুশ ও দেশীয় প্রযুক্তির মেলবন্ধনে ইরান
বিবিধ

তেহরানের আকাশে নিচ্ছিদ্র নিরাপত্তা: রুশ ও দেশীয় প্রযুক্তির মেলবন্ধনে ইরান

বিবিধ

‘সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে’

টাঙ্গাইল এর সব জমিদারবাড়ি গুলো হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র
বিবিধ

টাঙ্গাইল এর সব জমিদারবাড়ি গুলো হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র

প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে ডার্ক মোড চালু করবেন যেভাবে

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু
বিবিধ

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু

সাইবার ক্রাইম ইউনিটের সাবেক ডিসি নাজমুল ইসলাম বরখাস্ত
বিবিধ

সাইবার ক্রাইম ইউনিটের সাবেক ডিসি নাজমুল ইসলাম বরখাস্ত

Load More

ট্রেন্ডিং টপিক

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ আগস্ট ২০২১

বাঁশ ও বেত এর পণ্যের জন্য সম্ভাবনাময় জেলা টাঙ্গাইল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix