Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাগামছাড়া ফোন ব্যবহারে পাঁচ ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 September 2021
লাগামছাড়া ফোন ব্যবহারে পাঁচ ক্ষতি
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ছাড়া একটা মুহূর্ত না চললেও এর ব্যবহারে লাগাম টানতে না পারলে পড়ে যাবেন গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে। একটানা স্ক্রলিং করলে ঘাড়ে ব্যথা থেকে শুরু করে শুকিয়ে আসতে পারে চোখ। ক্ষতি যে শুধু শরীরের হবে তা নয়, মনের বারোটা বাজাতেও জুড়ি নেই ফোনের। স্মার্টফোনটাকে সময়ে সময়ে কেন হাত থেকে দূরে রাখতে হবে তার কারণগুলো জেনে নিন-

চোখের ক্ষতি
স্মার্টফোন ব্যবহার না কমালে এর নীলচে আলো চোখের ক্ষতি করবেই। ফোনের স্ক্রিন চোখের ফটোরিসেপ্টরের ক্ষতি করে। সেইসঙ্গে ডেকে আনতে পারে মাইগ্রেন, ঝাপসা দৃষ্টি এবং এমনকি শুষ্ক চোখ তথা ড্রাই আই সমস্যা। যদি এমন উপসর্গ দেখা দেয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ফোন থেকেও দূরে থাকুন কিছু সময়।

কব্জির সমস্যা
গবেষণায় দেখা গেছে কার্পাল টানেল (কবজির স্নায়ুর রোগ) এবং কবজিতে ব্যথা- দুটোই এখন কিশোর-কিশোরীদের মধ্যে বাড়ছে। দিনে ৫-৬ ঘণ্টা ফোন ব্যবহার করলে হাতে ব্যথা, অসাড়তা এবং সূঁচ ফোটার মতো অনুভূতি হতে পারে। যদি এ ধরনের উপসর্গ অনুভব করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং ফোন ব্যবহার কমিয়ে আনুন। পিঠ ও ঘাড়ের ব্যথার জন্যও দায়ী হতে পারে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার।

ত্বকের ক্ষতি
গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন বিভিন্ন ধরনের জীবাণু ও ব্যাকটেরিয়ার আবাসস্থল। এগুলো ফোন থেকে খুব সহজে ত্বকে চলে আসতে পারে। এতে অন্য স্বাস্থ্য সমস্যাও হতে পারে। যখন ফোন কানের কাছে ধরবেন, তখনই ফোন থেকে জীবাণু চলে যাবে ত্বকে। এতে ত্বকে দাগ ও ব্রণ দেখা দিতে পারে। আবার বেশি সময় কথা বললে ঘামের সঙ্গে জীবাণু ঢুকে পড়তে পারে কানেও। এ ঝুঁকি কমাতে অ্যালকোহল ওয়াইপ দিয়ে ফোন নিয়মিত পরিষ্কার করুন।

ঘুম নষ্ট
নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুম খুব জরুরি। কিন্তু রাতে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে অনেকের ঘুমের সমস্যা দেখা দেয়। স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলে তা দ্রুত ত্যাগ করুন। এমন অনিয়মের ঘুমের কারণে মেজাজ হবে খিটখিটে এবং ক্ষুধা না পেলেও খেতে ইচ্ছে করবে আপনার।

মানসিক চাপ
স্মার্টফোন আপনাকে দুটি উপায়ে স্ট্রেস তথা মানসিক চাপের দিকে ঠেলে দিতে পারে। প্রথমত অনিদ্রা ও দ্বিতীয়ত ইন্টারনেট থেকে অতিরিক্ত তথ্য গ্রহণ। আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা ইন্টারনেটে স্ক্রল করলে কর্টিসল নিঃসরেণের মাত্রা বেড়ে যেতে পারে। আবার অন্যদের ভালো ভালো পোস্ট দেখে নিজের ভেতর তৈরি হতে পারে বিষণ্নতা।

স্মার্টফোন রেখে সারাদিনের জন্য দূরে থাকা যেহেতু সম্ভব নয়, তাই মেনে চলুন নিয়মগুলো-

খাওয়ার সময় ফোন দেখবেন না।
সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকের নোটিফিকেশন চেক করতে যাবেন না।
ফোন হাতে নিয়ে ঘুমাতে যাবেন না।
ঘুমানোর কমপক্ষে ৩ ঘণ্টা আগে সেলফোন ব্যবহার বন্ধ করুন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপে কাজ করলে চোখ জ্বলে? সমাধান জেনে নিন
নির্বাচিত

ল্যাপটপে কাজ করলে চোখ জ্বলে? সমাধান জেনে নিন

কম দামে পুষ্টিকর ফোন নিয়ে এল শাওমি
নির্বাচিত

কম দামে পুষ্টিকর ফোন নিয়ে এল শাওমি

কোন কোন পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায়?
কিভাবে করবেন

এই সেই ‘বিপজ্জনক’ ৫০ পাসওয়ার্ড

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে
নির্বাচিত

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের
নির্বাচিত

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 September 2021

লাগামছাড়া ফোন ব্যবহারে পাঁচ ক্ষতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix