Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রামের শিফ ব্রেকিং ইয়ার্ড, ভাসমান লৌহ খনি ও বেকারত্ব নিরসন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
চট্টগ্রামের শিফ ব্রেকিং ইয়ার্ড, ভাসমান লৌহ খনি ও বেকারত্ব নিরসন
Share on FacebookShare on Twitter

সব ঝড় দূর্ভাগ্য বয়ে আনে না কিছু কিছু ঝড় সৌভাগ্য ও বয়ে আনে।তেমনই একটা ঝড় যা সৌভাগ্য হয়ে বয়ে নিয়ে এসেছিল গ্রীক জাহাজ “এমভি কুইন আল পাইন”কে আর বদলে দিয়েছে উপকূলীয় জীবন যাত্রার মান।আশীর্বাদের সূচনা লগ্ন “এমভি কুইন আল পাইন”

সীতাকুন্ড শিপ ব্রেকিং ইয়ার্ড। ইংরেজিতে যাকে বলে Sitakund Ship Breaking Yard। বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের উপকূলীয় অঞ্চলে গড়ে উঠা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুরাতন জাহাজ ভাঙ্গা এলাকা। যা চট্টগ্রাম শহরের ২০ কিঃ মিঃ উত্তর-পশ্চিমে সীতাকুন্ড উপকূলে ফৌজদার হাটের ১৮ কিঃমিঃ এলাকা জুড়ে বিস্তৃত।

উন্নয়নশীল দেশগুলোর বদৌলতে জাহাজ ভাঙ্গা শিল্প পুরো বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। মূলত যেসব পণ্যবাহী বা যাত্রীবাহী জাহাজের মেয়াদ শেষ হয়ে যায়, সেসব জাহাজের মালিকেরা ঐ জাহাজগুলো উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তা বিক্রি করে। প্রতি বছর প্রায় গড়ে ৬০০ টি।পুরানো জাহাজ দক্ষিণ এশিয়ার মত দেশগুলোতে কাটা হচ্ছে।

জাহাজ ভাঙ্গা শিল্পকে কেন্দ্র করে এসব দেশের সমুদ্র সৈকতগুলোতে গড়ে উঠেছে বড় বড় রিসাইক্লিং ইন্ডাস্ট্রি। যেসব এলাকায় এ ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেসব এলাকার অর্থনীতির মূল চাকা এই ইন্ডাস্ট্রিকেই কেন্দ্র করে আবর্তিত হয়। এই শিল্প যেভাবে একদিকে অর্থনীতিকে প্রভাবিত করছে অন্যদিকে সমগ্র বাস্তুসংস্থানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সমুদ্রের বেলা ভুমিতে গড়ে উঠেছে সীতাকুণ্ড জাহাজ ভাঙ্গা শিল্প। এ শিল্পের গোড়াপত্তনের পিছনে রয়েছে এক প্রলয়ঙ্করী ঘুর্ণীঝড়। এতদিন আমরা জানতাম ঝড় শুধুই স্বপ্ন ভাঙ্গে, তছনছ করে জনপদ। ঝড় মানে মহা প্রলয়, ঝড় জীবজগতের অবিরাম শত্রু। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সব কয়টি ঝড়ের স্বরূপ এমনই।

কিন্তু ষাটের দশকে ঠিক এর উল্টো চরিত্র নিয়ে একটি ঝড় সীতাকুণ্ড উপকুলে আবির্ভূত হয়েছিল । সম্ভবত উপরিউক্ত কলঙ্কগুলো ঘুচাতে বদ্ধ পরিকর ছিল সে। তাই তো সীতাকুণ্ড তথা বাংলাদেশের জন্য মঙ্গল দূত হয়ে আসার সময় উপহার নিয়ে এসেছিল একটি গ্রীক জাহাজ “এমভি কুইন আল পাইন”। একসময় মঙ্গল দূত ঝড়টি চলে যায় কিন্তু উপজেলাবাসীর জন্য ফৌজদার হাটে রেখে যায় তার উপহার ২০ হাজার টন ওজনের জাহাজটি।

এরপর অনেকদিন এই জাহাজটি সেই উপকূলে পড়েছিল অবহেলা অনাদরে। তখনো কেউ বুঝেনি যে এটি আসলেই একটি আলাদ্দিনের চেরাগ! এরপর জাহাজটির উপর নজর পড়ে স্থানীয় কিছু পুজিঁপতির। মজার ব্যাপার হল তারাও জাহাজটি ভাঙ্গার চেষ্টা করেনি, তারা জোর চেষ্টা চালিয়েছিল এমভি কুইন আলপাইনকে সচল করে সমুদ্রে ভাসানোর।

দীর্ঘ চেষ্টা করেও সচল করতে ব্যর্থ হয়ে অবশেষে সচলের চেষ্টার টাকা তুলতেই জাহাজটি ভেঙ্গে বিক্রির সিদ্ধান্ত নেন তারা। ডাকা হয় তৎকালীন চিটাগাং ষ্টিল মিলের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে। তার তৎত্ত্বাবধানে শুরু হয় সীতাকুণ্ড তথা বাংলাদেশে প্রথম জাহাজ ভাঙ্গার কাজ।

ভাঙ্গা হতে থাকল জাহাজ আর বিক্রি হতে থাকল এর মূল্যবান লোহা, ফার্নিচার, ক্রোকারিজ, ইঞ্জিন, জেনারেটর, অগ্নি নির্বাপক ব্যবস্থা, ইলেকট্রনিক রাডার, চিকিৎসা সরঞ্জাম, বৈদ্যুতিক সরঞ্জাম, অসংখ্য প্রকার ষ্টিল সরঞ্জাম সহ শত শত প্রকার দ্রব্য। সম্পূর্ণ জাহাজটি বিক্রির পর দেখা গেল অকল্পনীয় লাভ হয়েছে এই জাহাজ ভেঙ্গে। ফলে সংশ্লিষ্টদের অস্তিমজ্জায় মিশে গেল এক ভয়ংকর নেশা।

একটাই চিন্তা জাহাজ আনা আর ভাঙ্গা। ক্রমাগত যোগাযোগ আর চেষ্টা এনে দিল রাস্তা। মালেশিয়া, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে একটি দুটি করে জাহাজ আনা হল। বাড়তে থাকল ব্যবসার পরিধি। জমজমাট ব্যবসা কেন্দ্রে পরিনত হল সীতাকুণ্ড। এক জাহাজ খুলে দিল অবারিত সম্ভাবনার দ্বার। জাহাজকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকল, স্ক্রাপ ব্যবসা, লৌহ- ইস্পাত ব্যবসা, রি-রোলিং মিল, ফার্নিচার শপ, মেশিনারি শপ সহ অসংখ্য কর্মসংস্থান।

ফলে দেশের বিভিন্ন স্থান থেকে কাজের প্রয়োজনে এখানে এসে বাঁচার চেষ্টা করল হাজার হাজার অভাবী মানুষ। জায়গাজমি কিনে স্থায়ীভাবে বসবাস করতে থাকল কেউ কেউ। স্থানীয় জায়গা সম্পত্তির দাম বাড়ল ৫০ গুন পর্যন্ত। অনেক দরিদ্র হল ধনী। সেই সাথে দিন দিন বিস্তার লাভ করল জাহাজ ভাঙ্গা শিল্প।। উপজেলার বার আউলিয়া থেকে ফৌজদার হাটের ৭কি.মি. এলাকায় শিপ ইয়ার্ডের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এক-একটি ইয়ার্ডকে ঘিরে গড়ে উঠল বহুমুখী ব্যবসা। দেশ পেল একটি ভাসমান লৌহখনি। বদলে গেল উপকুলীয় জীবন যাত্রার মান।

রাহাত সোলতানা
স্বত্বাধিকারী-অভিরুচি বুটিকস

এই বিভাগ থেকে আরও পড়ুন

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল “স্বপ্নালোড়ন”
বিবিধ

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল “স্বপ্নালোড়ন”

টাঙ্গাইল এর রাবারশিল্প হয়ে উঠতে পারে অন্যতম সম্ভাবনাময় সেক্টর
বিবিধ

টাঙ্গাইল এর রাবারশিল্প হয়ে উঠতে পারে অন্যতম সম্ভাবনাময় সেক্টর

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া
বিবিধ

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া

ইরানের শীর্ষ নেতা খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা!
বিবিধ

ইরানের শীর্ষ নেতা খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা!

সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে পলকের শোক
বিবিধ

সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে পলকের শোক

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮৬ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র!
বিবিধ

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮৬ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র!

Load More

ট্রেন্ডিং টপিক

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ
নির্বাচিত

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix