Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৮ অক্টোবর আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হবে কেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 October 2021
লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

কেন বন্ধ হবে, আগে তা দিয়ে শুরু করা যাক। প্রথমত, ফেসবুক ব্যবহারের শর্তাবলি না মানলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। কিছু উদাহরণ দিই। যেমন ফেসবুকে ভুয়া নাম ব্যবহার করলে, অন্য কারও পরিচয়ে অ্যাকাউন্ট খুললে, অবৈধ কিছু পোস্ট করলে, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন করলে, কিংবা কাউকে হয়রানি করলে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। সেটা ২৮ তারিখেও হতে পারে, যদি ফেসবুক সেদিন আপনার অ্যাকাউন্টে ত্রুটি খুঁজে পায়।

তবে এখন পর্যন্ত সে তালিকার কোথাও বলা নেই, ‘ফেসবুক প্রটেক্ট’ সচল না করলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাময়িক অথবা স্থায়ীভাবে বন্ধ কিংবা নিষ্ক্রিয় করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা ‘প্রটেক্ট’ নামের নিরাপত্তা সুবিধাটি সবার জন্য না। নির্দিষ্ট শ্রেণিতে না পড়লে চাইলেও তা চালু করতে পারবেন না। চলুন দেখা যাক, সুবিধাটি আসলে কী এবং কাদের জন্য।

ফেসবুক প্রটেক্ট কী?
ফেসবুক ওয়েবসাইটে এ সম্পর্কে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী, তাঁদের প্রচারণা কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর বাড়তি নিরাপত্তা প্রয়োজন। নির্বাচনের সময় অ্যাকাউন্টগুলো বাড়তি ঝুঁকির মুখে থাকায় তাঁদের বাড়তি নিরাপত্তা দিতে ‘ফেসবুক প্রটেক্ট’ নামের কর্মসূচি চালু করা হয় এবং সেটা ঐচ্ছিক। নির্বাচনে প্রার্থী, তাঁদের প্রচারণা কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা ‘চাইলে’ তাঁদের অ্যাকাউন্ট এবং পেজে প্রটেক্ট নামের সুবিধাটি সচল করতে পারেন। বিশেষ করে হ্যাকিং থেকে সুরক্ষার জন্য সুবিধা কাজের।

ফেসবুক প্রটেক্ট চালু করলে কী হবে?
সুবিধাটি যাঁদের জন্য, তাঁরা যদি সচল করেন, তবে ফেসবুক তাঁদের অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেবে। যেমন টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু কিংবা হ্যাকিংয়ের চেষ্টা হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা।

পেজের ক্ষেত্রে সব অ্যাডমিনের পোস্ট পাবলিশ করার জন্য নতুন করে অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যাঁরা ওই গুরুত্বপূর্ণ পেজগুলো ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট একটির বেশি থাকা চলবে না, অবশ্যই নিজের আসল নাম ব্যবহার করতে হবে এবং নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে বলা হবে। পাশাপাশি যে দেশে অবস্থান করছেন, সেটাও নিশ্চিত করতে হবে।

কীভাবে সচল করবেন?
প্রটেক্ট সুবিধাটি ঐচ্ছিক। তবে নিরাপত্তার জন্য ভালো। যাঁরা প্রটেক্ট সচল করার নোটিফিকেশন পেয়েছেন, তাঁরা পর্দায় দেখানো নির্দেশনা মেনে সচল করতে পারেন।

আর যাঁরা সে নোটিফিকেশন পাননি, তাঁদের চিন্তিত হওয়ার কিছু নেই। তবু চাইলে বাড়তি নিরাপত্তার জন্য সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড লগইনে গিয়ে টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন সচল করে নিতে পারেন। তবে কেবল এ নিয়ে বাড়তি চিন্তার কিছু নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

ইন্টারনেট: দাম ইতালির চেয়ে বেশি, গতি উগান্ডার চেয়ে কম

উইন্ডোজ পিসিতে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস
গেম

উইন্ডোজ পিসিতে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস

ম্যাসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে এড়িয়ে চলুন..

বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি বেড়েছে ৫ শতাংশ
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি বেড়েছে ৫ শতাংশ

২০০ মেগাপিক্সেলের স্মার্টফোন আনতে পারে মটোরোলা
নির্বাচিত

রমজানে মটোরোলা ফোন কিনলে মালদ্বীপ ভ্রমণের সুযোগ

যুদ্ধবিমান, মিসাইল লঞ্চার নিয়ে এলো পাবজি
গেম

যুদ্ধবিমান, মিসাইল লঞ্চার নিয়ে এলো পাবজি

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং...

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 October 2021

২৮ অক্টোবর আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হবে কেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix