Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’র সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 October 2021
বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’র সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
Share on FacebookShare on Twitter

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বৃহৎ আয়োজন “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১” এর “ওয়ান বিগ উইনার” হিসেবে বিজয়ী স্টার্টআপ এর নাম ঘোষণা করা হবে আর মাত্র ২ দিন পরেই। সেরা এই বিজয়ী স্টার্টআপ পাবে বিশেষ সম্মাননাসহ এক লক্ষ ইউএস ডলার সমমূল্যের অর্থ পুরস্কার যা মুজিববর্ষে স্টার্টআপদের জন্য আইসিটি বিভাগের সবচেয়ে বড় উপহার।

আগামী শনিবার ৩০ অক্টোবর ২০২১ সকালে বহুল প্রত্যাশিত “বিগ ২০২১” এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে যার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের অনুপ্রাণিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” আয়োজন করছে “বিগ ২০২১” ।

১৪২টি দেশে ক্যাম্পেইন শেষে বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে প্রাথমিক পর্যায়ে ৭ হাজারের অধিক স্টার্টআপ ও উদ্ভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে। পরবর্তীতে, দেশিয় পর্যায়ের বাছাঁইকৃত ৬৫ টি স্টার্টআপ নিয়ে বুটক্যাম্প শেষে ১৩ পর্বের শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো এর মাধ্যমে নির্বাচন করা হয় সেরা ২৬ টি স্টার্টআপ। একই সাথে প্রতিদ্বন্দিতাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায় থেকেও সেরা ১০ টি স্টার্টআপ নিবার্চন করা হয়। বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে দেশি-বিদেশি ‍নির্বাচিত ৩৬ টি স্টার্টআপের প্রত্যেকেই পাচ্ছে ১০ লক্ষ টাকা করে মোট ৩ কোটি ৬০ লক্ষ টাকার অনুদান। রিয়েলিটি শো থেকে নির্বাচিত ২৬ টি দেশিয় স্টার্টআপ, আন্তর্জাতিক পর্যায়ের সেরা ১০টি স্টার্টআপ এবং আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপের সেরা ১০টি সহ মোট ৪৬টি স্টার্টআপকে নিয়ে হচ্ছে “বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে”। সবশেষে, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১ এর ১ম পুরস্কার হিসেবে সেরাদের সেরাকে ১ লক্ষ মার্কিন ডলার অনুদান দেয়া হবে।

“বিগ ২০২১” এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বৃহৎ এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানকে ঘিরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গ্রহণ করেছে বিশেষ আয়োজন। বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে আকর্ষণীয় করে তুলতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে ভেন্যু। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের দেওয়া হবে লাল গালিচা সম্বর্ধনা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সম্প্রতি লন্ডনের বিখ্যাত “অ্যাবি রোড স্টুডিও” এ ধারণকৃত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর রুপকার পণ্ডিত শ্রী রবিশঙ্করের কন্যা আনুষ্কা শঙ্করের একটি বিশেষ পরিবেশনা। এছাড়াও রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড দলের চমৎকার মিউজিক্যাল পরিবেশনাসহ নানা আয়োজন। করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হবে মর্মে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

সকলের জন্য সমাপনী অনুষ্ঠানের পুরো আয়োজনটি সকাল ১১ টা থেকে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ফেইসবুক পেইজে (https://www.facebook.com/LetsStartupBD/ ) লাইভ সম্প্রচার করা হবে।

বিগ ২০২১ সম্পর্কে জানতে ভিজিট করতে হবে www.big.gov.bd ।

বিগ ২০২১ এর সঙ্গে পার্টনার হিসেবে সংযুক্ত রয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ) ও এটুআই এবং একইসাথে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেসিস, বাককো, বিসিএস, ই-ক্যাব, আইএসপিএবি, বিআইজেএফ এবং টিএমজিবি। এছাড়া, এই আয়োজনে স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন এবং সহযোগিতায় রয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের জন্য ফাস্ট চার্জিং ক্যাবল আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

ফোনের জন্য ফাস্ট চার্জিং ক্যাবল আনল শাওমি

সারা দেশে প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে মোশন ভিউয়ের পার্টনার মিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

সারা দেশে প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে মোশন ভিউয়ের পার্টনার মিট অনুষ্ঠিত

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে
নির্বাচিত

নকল হ্যান্ডসেট বন্ধে আগামিকাল পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এনইআইআর

ই-কমার্স

স্বাস্থ্যসম্মত খাবার বাসায় পৌঁছে দিচ্ছে ক্লুডিও

ভিডিও গেম আশক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের তরুণ প্রজন্ম
গেম

ভিডিও গেম আশক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের তরুণ প্রজন্ম

ওয়াকিটকির মতো কাজ করবে এই ফোন
প্রযুক্তি সংবাদ

ওয়াকিটকির মতো কাজ করবে এই ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2021

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’র সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

Techzoom.TV |
TechzoomTV